করোনাভাইরাস

আজ মৃত্যু ৩০, শনাক্ত ১৩৫৬, পরীক্ষা ৪২৮৯

স্টার অনলাইন রিপোর্ট

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরও ৩০ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ১৮৪ জন।

একই সময়ে ৪ হাজার ২৪৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩৫৬ জনকে শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৪২ হাজার ১০২ জনে দাঁড়াল।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।