নেত্রকোনায় হাওরে ট্রলার ডুবে ১৭ জনের প্রাণহানি

স্টার অনলাইন রিপোর্ট

নেত্রকোনার মদন উপজেলায় হাওরে ট্রলার ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

মদন থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম আমাদের ময়মনসিংহ সংবাদদাতাকে বলেন, বেলা ১২টার দিকে গোবিন্দশ্রী হাওরে ৪৮ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা সেখানে ছুটে যান এবং ১৭ জনের মরদেহ উদ্ধার করেন।

অন্তত ৩০ জন যাত্রী সাঁতার কেটে তীরে ওঠতে পেরেছেন বলেও জানান তিনি।