সিলেটে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকায় একটি মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু দেখে সন্ধ্যার পর থেকে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

সন্ধ্যার দিকে মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার জানান, এ ব্যাপারে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

খবর পেয়ে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

sylhet bomb like object 2.jpg
সন্দেহজনক বোমাসদৃশ বস্তুটি এই মোটরসাইকেলে রাখা আছে। ছবি: সংগৃহীত