রফিকুল ইসলাম মিয়া এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি। আজ বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দীর্ঘ দিন থেকেই তিনি নানা রোগে ভুগছেন। গতকাল ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় রাতেই আইসিইউতে নেওয়া হয়েছে।’