সিলেট সিটি মেয়র আরিফুল হক করোনা আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তিনি আপাতত বাসাতেই বিশ্রাম নিচ্ছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো।'

এর আগে, গত ২ জুন আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

এদিকে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানেরও আজ করোনাভাইরাস শনাক্ত হয়েছে।