পেঁয়াজ আমদানিতে নূন্যতম এলসি মার্জিন রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

স্টার অনলাইন রিপোর্ট

পেঁয়াজ আমদানিতে নূন্যতম এলসি মার্জিন রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশে ব্যাংক।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও পেঁয়াজের মূল্যে উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এ প্রেক্ষপটে, বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে পেঁয়াজ আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার নূন্যতম পর্যায়ে রাখার জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান করা হলো।

নির্দেশনাটি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা এলসি মার্জিন নির্দিষ্ট করে দিচ্ছি না। ব্যাংকের সঙ্গে গ্রাহকের সম্পর্কের ওপর এটা নির্ভর করবে। তবে, এই হার একেবারে নূন্যতম রাখার জন্য আমরা বলেছি ব্যাংকগুলোকে।’