বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
স্টার অনলাইন গ্রাফিক্স
রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের দমকলকর্মী আনিসুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভবনের ১৬ তলায় আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা পাওয়া যায়নি।