আদালত অবমাননা

আইনজীবী ইউনুছকে ৩ মাস আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ

স্টার অনলাইন রিপোর্ট

ফেসবুকে বিচার বিভাগ নিয়ে মন্তব্য পোস্ট করে আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে তিন মাসের জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

একইসঙ্গে ইউনুছ আলী আকন্দকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা প্রদানে ব্যর্থ হলে তাকে ১৫ দিনের কারাবাস করতে হবে।

ইউনুছ আলী আকন্দের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানিতে অংশ নিয়ে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের ভার্চুয়াল আপিল বিভাগ এই রায় দেন।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর ফেসবুকে আদালত নিয়ে অবমাননাকর স্ট্যাটাসের বিষয়টি নজরে আনার পর সর্বোচ্চ আদালত ইউনুছ আলী আকন্দের প্রতি আদালত অবমাননার নোটিশ জারি করেন।