রায়হান হত্যা: এসআই আকবর আটক

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা রায়হান আহমদ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি ওই ফাঁড়ির ইনচার্জ ও বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুইয়াকে আটক করেছে পুলিশ।​ আজ সোমবার দুপুরে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রাসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আবদুল করিম।

SI-Akbar.jpg
এসআই আকবর হোসেন ভুইয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গত ১১ অক্টোবর ভোরে নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরে ওইদিন সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।

আরও পড়ুন:

আকবরনামা: এক অসৎ পুলিশের আখ্যান

পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ: অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা

রায়হান হত্যা: সিসি ক্যামেরার ফুটেজে গণপিটুনির প্রমাণ নেই

রায়হান হত্যা: দ্বিতীয় ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন হস্তান্তর

রায়হান হত্যা: গ্রেপ্তার পুলিশ কনস্টেবল ৫ দিনের রিমান্ডে

রায়হান হত্যায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

রায়হান হত্যা: পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি গঠন

রায়হান হত্যা: বরখাস্তকৃত আরেক কনস্টেবল গ্রেপ্তার

রায়হান হত্যা: গ্রেপ্তার আরও ১, আবার রিমান্ডে কনস্টেবল টিটু