আইসিইউতে করোনাক্রান্ত জুয়েল আইচ

স্টার অনলাইন রিপোর্ট

জাদুশিল্পী জুয়েল আইচ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিউতে) চিকিৎসাধীন।

করোনা থেকে স্ত্রী বিপাশা আইচ, মেয়ে খেয়া আইচ সুস্থ হয়ে উঠলেও জুয়েল আইচ এখনও হাসপাতালে। 

মঙ্গলবার রাতে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী বিপাশা আইচ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনা টেস্ট করান এবং বুকের সিটি স্ক্যান করান। রিপোর্ট আসার পর জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার ফুসফুসও সংক্রমিত হয়েছে। 

প্রথমে রাজধানীর একটি হাসপাতালে সেবা দেওয়ার জন্য নেওয়া হয়েছিল। পরে আজ তাকে সিএমএইচে ভর্তি করানো হয়।