সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন
ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ছবি: সংগৃহীত
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আজ মঙ্গলবার সকালে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর সাড়ে ১২টা থেকে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।