সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ মাহামুদ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরে থানায় সোপর্দ করে। আনুমানিক এক মাস আগে গ্রেপ্তার যুবক ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেছিলেন। তার সহযোগীরা সেই ভিডিও ধারণ করেন। এরপর থেকে তিনি ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। গতকাল আবারও ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে থানায় সোপর্দ করে। তবে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
‘রাতেই ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মেডিকেল টেস্টের জন্য ভুক্তভোগী কিশোরীকে আজ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে’— বলেন শাহেদ মাহামুদ।