গাজীপুরে ২ নারীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার দুটি ঘটনায় শ্রীপুর থানায় মামলা রুজু হয়েছে।

থানা সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, উপজেলার ভাংনাহাটী এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের পর তা প্রকাশ করা হলে গণধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অপর ঘটনায়, টেপিরবাড়ী গ্রামে ধর্ষণের পর অভিযুক্ত ব্যক্তি সেই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ডেইলি স্টারকে বলেছেন, ‘উভয় ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। থানার দুই পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’

অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানিয়েছেন তিনি।