তৃতীয় টার্মিনালের মাটি খুঁড়ে পাওয়া গেল আরও একটি বোমা

স্টার অনলাইন রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় মুক্তিযুদ্ধকালের আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে।

আগের বোমাটির মতোই এটির ওজন ২৫০ কেজি।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী।

তিনি বলেছেন, ‘আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বোমাটি উদ্ধার করা হয়।’

বোমাটি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

শাহজালালে তৃতীয় টার্মিনালের মাটি খুঁড়ে পাওয়া গেল ২৫০ কেজি ওজনের বোমা