‘ভালো আছি’
‘এই বেশ ভালো আছি’-নচিকেতার গানের লাইন মনে পড়ল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য শুনে।
১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৫ পূর্বাহ্ন
হিরো আলম সংসদ সদস্য হলে সমস্যা কী?
হিরো আলম সত্যিই যদি সংসদ সদস্য হয়ে যান তাতে কোনো সমস্যা আছে কি? দেশের প্রচলিত আইনের নিয়ম কানুনকে মান্যতা দিয়েইতো তিনি ভোটের মাঠে নেমেছেন। তাহলে তার সংসদ সদস্য হওয়ার প্রার্থীতা নিয়ে কেন এত শোরগোল, হিংসা, কুৎসিত আক্রমণ, বিদ্রুপাত্মক শ্লেষ, অযৌক্তিক শব্দবাণ? নাকি ‘আঙুর ফল টক’ নীতিরই প্রকাশ এসব? হিরো আলম পারে, আমরা পারি না, তাই অক্ষমের সম্বল হিসেবে নেমে পড়েছে সবাই অযৌক্তিক শব্দবোমায় হিরো আলমের চৌদ্দগোষ্ঠী উদ্ধারে?
৩১ জানুয়ারি ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন
কবর সংরক্ষণ কেন আইনত নিষিদ্ধ করা উচিত
কবর সংরক্ষণে নাগরিকদের নিরুৎসাহিত করতে ফি বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গণমাধ্যমের খবর বলছে, বনানী কবরস্থানে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণ করতে লাগবে ১ কোটি টাকা, আর ২৫ বছরের জন্য গুনতে হবে দেড় কোটি টাকা।
৩১ জানুয়ারি ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন
চা শ্রমিকদের বকেয়া পরিশোধে ন্যায্যতা কোথায়
চা শ্রমিকের অর্থনৈতিক ভাগ্য নির্ধারণ হয় যেসব বিষয়ের মাধ্যমে তার মধ্যে অন্যতম মালিক ও শ্রমিকপক্ষের মধ্যকার ২ বছর অন্তর হওয়া চুক্তি। সেখানে মালিকপক্ষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশীয় চা সংসদ এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
৩০ জানুয়ারি ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ন
নির্বাচিত সরকার বনাম আমলাতন্ত্র: দেশ চালাচ্ছেন কে
দেশ কে চালাচ্ছেন, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কার মাধ্যমে তিনি দেশ পরিচালনা করছেন? সংসদ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মাধ্যমে? নাকি আমলাতন্ত্রের মাধ্যমে? আমরা এই কলামে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি।
২৭ জানুয়ারি ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন
রিজার্ভ সংকটের মূল কারণ অর্থপাচার ও বেগমপাড়া
দুর্নীতি, লুটপাট, অর্থপাচার বিরোধী আলাপ-সংগ্রাম দীর্ঘদিন ধরে হলেও দেশে অবস্থার এতটুকু উন্নতি হয়নি। বরং পাচার, লুটপাট নিয়ে ইসলামী ব্যাংকেরসহ বড় বড় পিলে চমকানো সংবাদ আসছে।
২৭ জানুয়ারি ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন
ক্ষমা আর ডাণ্ডার উৎকট সন্ধিক্ষণ
ঢাকা ঘেঁষা গাজীপুরে উৎসব-উল্লাশের ঘনঘটা। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ‘ক্ষমার অযোগ্য’ অপরাধ ‘ক্ষমা’ করে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে আওয়ামী লীগ।
২৫ জানুয়ারি ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন
বাংলা একাডেমির ‘আদর্শ’
‘আদর্শবিরোধী’ বই প্রকাশের ‘অপরাধে’ এবার অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেয়নি বাংলা একাডেমি—এমন অভিযোগ এখন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। ফলে প্রশ্ন উঠেছে, বাংলা একাডেমির আদর্শ কী এবং একটি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ না দেওয়ায় লাভ হলো কার?
২৪ জানুয়ারি ২০২৩, ০২:২৪ অপরাহ্ন
আওয়ামী লীগের জন্য ‘বিশেষ ট্রেন’ বিএনপির জন্য ‘পরিবহন ধর্মঘট’
রাষ্ট্রীয় সম্পদ মানে জনগণের সম্পদ, বিশেষ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। সেই দলটি দেশের শাসন ক্ষমতায় থাকলেও নয়। এর ব্যতিক্রম যে কখনো হয়নি, তা নয়। তবে সাম্প্রতিক সময়ের নজিরগুলো অন্য যে কোনো সময়ের চেয়ে ব্যতিক্রম।
২৪ জানুয়ারি ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ের তথ্য শিক্ষার্থীদের সংকটে ফেলবে
গত কয়েকদিন যাবৎ অনেক আলোচনা-সমালোচনার কারণে নানা ব্যস্ততার মাঝেও ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যবই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়ার সুযোগ করে নিলাম। আমার স্ত্রীও যেহেতু এই বিষয়ের শিক্ষক, তাই তার সঙ্গে আলাপ ও এ বিষয়ে কী ধরনের প্রশিক্ষণ হয়েছে তাও জানার সুযোগ হলো এ কয়দিনে।
২৩ জানুয়ারি ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন
‘স্মার্ট বাংলাদেশে’ নদী হত্যা কতটা ‘স্মার্ট’
মুঘল সাম্রাজ্যের বাংলা মহকুমার রাজধানী হিসেবে বুড়িগঙ্গার তীরের শহর ঢাকাকে বেছে নেওয়া হয় ১৬১০ সালে। কালের পরিক্রমায় আধুনিক যুগে প্রবেশ করলাম, ঢাকা সম্প্রসারিত হলো এবং অনুধাবন করলাম, অন্যান্য শহরের তুলনায় আমরা ৪ গুণ বেশি ভাগ্যবান। কারণ, বৃহত্তর ঢাকাকে ঘিরে রয়েছে ৩ নদী— তুরাগ, বালু ও শীতলক্ষ্যা। টঙ্গী খালকেও যদি এর মধ্যে ধরি, তাহলে এ যেন পঞ্চনদীর এক কণ্ঠহার।
২০ জানুয়ারি ২০২৩, ০৫:১০ পূর্বাহ্ন
ডিজিটাল প্রভুত্ব এবং রাষ্ট্র বোঝার তরিকা
রাষ্ট্র বোঝার জন্য অনেক বড় গবেষণার প্রয়োজন হয় না। একজন সাধারণ নাগরিক রাষ্ট্রীয় সেবা পেতে গিয়ে কী ধরনের আচরণের সম্মুখীন হয় বা তাকে কী কী অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়—সেটি খেয়াল করলেই বোঝা যায়।
১৯ জানুয়ারি ২০২৩, ১২:৪২ অপরাহ্ন
টাকা আছে টাকা নেই ডলার আছে ডলার নেই, আছে সংকট
টাকা আছে, টাকা নেই। ডলার আছে, ডলার নেই। টাকা-ডলার থাকলেও আলোচনায় আছে, না থাকলেও আলোচনায় আছে। সরকারের ভাষ্য, টাকার কোনো সংকট নেই। ব্যাংকগুলোতে পর্যাপ্ত টাকা আছে। ডলারের কোনো সংকট তো নেই-ই।
১৮ জানুয়ারি ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন
অতিরিক্ত ভালবাসায় সন্তানের কাছে জিম্মি হয়ে যাচ্ছি কি
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’, এই বাসনা নিয়ে মা-বাবা তাদের সন্তানকে বুক দিয়ে আগলে রাখেন, নিরাপত্তা দেন, তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান। তারা স্বপ্ন দেখেন, সন্তান একদিন মাথা উঁচু করে দাঁড়াবে।
১৭ জানুয়ারি ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন
সাম্প্রদায়িক হামলা ও হামলাকারীর মানসিকতা
১০ টাকার জন্য সাম্প্রদায়িক হামলা! সেটাও সম্ভব হয়েছে এই দেশে। ঘটনাটি আবার ঘটেছে ১০ জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে। দিবসটি পালনে মাতোয়ারা দেশ, সন্ধ্যায় জানা যায়, বরিশালে সাম্প্রদায়িক হামলা।
১৬ জানুয়ারি ২০২৩, ১০:০৩ পূর্বাহ্ন
জোটজট: ভোটের ৮৮ সিন্ড্রোম
২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন আগামীতে হবে না বলে একটি কথা বাজারে বেশ চাউর। তাহলে কিসের বা কোন সালের মতো হবে? সেই জবাবও নেই। বর্তমান কমিশন গ্যারান্টি দিয়ে বলেছে, দিনের ভোট আর রাতে হবে না। অর্থাৎ ২০১৮ সালের স্টাইলে হবে না।
১৫ জানুয়ারি ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন
বিএনপির নির্বাচনে আসা কি অনিশ্চিত
কয়েকটি সংবাদ শিরোনামে চোখ বুলানো যাক—
১৪ জানুয়ারি ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন
‘মেইড ইন বাংলাদেশে’র নেপথ্যজনেরা
‘কাঁধে কাঁধ মিলিয়ে মেধা ও মননের বুননে মাথা উঁচু করে দাঁড়াই বিশ্বে বাংলাদেশের নামে। মেইড ইন বাংলাদেশ। মেইড ইন বাংলাদেশ।’
১১ জানুয়ারি ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন
সরকারি প্রাথমিক বিদ্যালয়: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
সন্তানের শিক্ষার প্রয়োজনে আপনি হয়তো শহরে থাকেন। শহরের কোনো কিন্ডারগার্টেনে আপনার ৩, ৪ বা ৫ বছর বয়সী সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য ভর্তি করেছেন। প্রতিদিন যথাসময়ে শিশুকে স্কুলে পৌঁছে দেওয়া, টিফিন ও বাড়ির কাজ রেডি করে দেওয়া, আর্টের ক্লাস, স্কুলের নানা প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আরও নানা রকম ক্লাস ও কোচিং, বাসায় প্রাইভেট টিউটর ইত্যাদি নিয়ে আপনার ব্যস্ততার শেষ নেই।
৯ জানুয়ারি ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন
নেতার ভারে মঞ্চ ভেঙে পড়ে কেন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছর দুই আগে ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি কক্সবাজারে আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আওয়ামী লীগে কর্মীর চেয়ে নেতা বেড়ে যাচ্ছে। এটা দলের জন্য ভালো লক্ষণ নয়। তাই আমরা নেতা নয়, কর্মী চাই।’
৯ জানুয়ারি ২০২৩, ০৪:৩৮ পূর্বাহ্ন