স্বাধীনতাবিরোধীদের তালিকা করতে হলে…
রাজাকার, আল বদর, আল শামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের তালিকা তৈরির বিধান রেখে সংসদে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ পাস হয়েছে। খবরটি আনন্দের। তবে কিছু শঙ্কাও রয়েছে।
৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ন
শনিবার বিকেল: আটকে থাকা অনন্ত বিকেল
‘শনিবার বিকেল’। মোস্তফা সরয়ার ফারুকীর সপ্তম চলচ্চিত্র। ফারুকী যে ধরনের চলচ্চিত্র নির্মাণ করেন এইটাও সেই ধরনের চলচ্চিত্র বলা চলে। অর্থাৎ অনেক আলোচনা চলচ্চিত্রের মুখ্য বিষয়। শনিবারের বিকেলও সেই ধরনের চলচ্চিত্র। হলি আর্টিজান বেকারিতে হামলা নিয়ে এই চলচ্চিত্র।
১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৪ পূর্বাহ্ন
মাহবুব তালুকদার: ‘এক নিঃসঙ্গ শেরপা’
নির্বাচন কমিশনার হিসেবে সাধারণত ইতিবাচক ইমেজ তৈরি হয় না। কিন্তু, মাহবুব তালুকদারের হয়েছে। নির্বাচন কমিশনের ৫ বছরের পুরো সময়কালে অত্যন্ত কঠিন ও কঠোর পরিস্থিতিতে তিনি দায়িত্ব পালন করেছেন।
২৯ আগস্ট ২০২২, ০৭:০১ পূর্বাহ্ন
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর পুরস্কার নয়
সরকারি প্রকল্পের অধীনে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর নিয়ে যথেষ্ট উদ্বেগ থাকলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখানোয় আমরা শঙ্কিত। গত কয়েক মাসে অনেকবার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
২৯ আগস্ট ২০২২, ০৬:৫৭ পূর্বাহ্ন
পুলিশ কি জনবান্ধব
পুলিশ কি জনবান্ধব? প্রশ্নটা ক্ষণে ক্ষণে ঘুরছে। ১৯ আগস্ট ২০২২। হাতিরঝিল থানায় সুমন শেখ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ অর্থ চুরি। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই থানায় সুমনের মৃত্যু হয়। এখন জানার আর সুযোগ থাকলো না, সুমন আদৌ অর্থ চুরি করেছে, নাকি করেনি।
২৮ আগস্ট ২০২২, ১০:২১ পূর্বাহ্ন
পুলিশ-সালিস: গুরুচরণ দশায় ঢাবির গুরু-শিষ্য
শিক্ষামানের বিশ্ব র্যাঙ্কিংয়ে যতো তলানিতেই ডুবুক, মাঝে মাঝে কদাকার যতো ঘটনাই ঘটুক, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ই— এমনটা ভেবে অভ্যস্ত দেশের লাখো মানুষ। এর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাতি ইতিহাসের খেরোখাতায় চলে যাওয়ার লক্ষণ সবার জন্যই বেদনার। এ বিদ্যাপীঠটি বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের স্মারক।
২৮ আগস্ট ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
মন্ত্রীরা বস, আমলারা আসল বস
এই মুহূর্তে সরকারি কর্মকাণ্ডের সিদ্ধান্তগুলো কারা নিচ্ছেন— মন্ত্রী নাকি আমলারা? জবাব বেশ সুস্পষ্ট।
২৮ আগস্ট ২০২২, ০৭:৩৯ পূর্বাহ্ন
আমেরিকা কি সত্যিই রোহিঙ্গাদের নেবে
মানবিক কারণে লাখো রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার পর থেকেই যে আলোচনাটি সবচেয়ে বেশি সামনে এসেছে তা হলো, মিয়ানমারের এই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রত্যাবাসন।
২৭ আগস্ট ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্র পাড়ের আগুন-সাহসী সেই মেয়ে
মধ্যযুগের অন্ধকার থেকে আলোকায়ন যুগের ফরাসী দার্শনিক ভলতেয়ারকে আমরা ঠিক ওই অর্থে চিনি না, সময়ের বিরুদ্ধ-স্রোতে তার লড়াই-সংগ্রামের নোটবুক, চিন্তা ও দর্শনের সঙ্গে যতোটা পরিচয় ঘটলে- চেনা বলা যায়। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় তার জগদ্বিখ্যাত উক্তিটি পাঠকমাত্রই জানেন। তিনি বলেছিলেন, ‘আমি তোমার কথার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষার জন্য আমি জীবন দেবো।’
২৬ আগস্ট ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রেস কাউন্সিল: রক্ষক কি ‘ভক্ষকে’ পরিণত হচ্ছে
২০২২ সালের ২০ জুন একটি সংবাদ সম্মেলনের জন্য মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে ধন্যবাদ। যার মাধ্যমে আমরা একটি রূঢ় বাস্তবতার সম্মুখীন হই যে— প্রেস কাউন্সিল (সংশোধিত) আইনটি মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ প্রাথমিক বিবেচনায় রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘন, জনসম্প্রীতি বিনষ্ট ও অপসাংবাদিকতার দায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধানটি বাতিল করেছে। খসড়ায় ১২ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত আইনের বাকি অংশের বিষয়ে শুধু গণমাধ্যমই নয়, প্রেস কাউন্সিল নিজেও কিছু জানে না।
২৬ আগস্ট ২০২২, ০৬:১৮ পূর্বাহ্ন
শিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা নিরক্ষর মানুষের আগ্রহ ‘অর্থ’ ও ‘ক্ষমতা’
শিক্ষিত মানুষ বাড়ছে, বাড়ছে বেকারত্ব, লোভ ও ক্ষোভ। ক্ষমতার লড়াইয়ের প্রভাব শুধু বিরোধী দল নয়, বরং এখন নিজ নিজ দল, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান সর্বত্র। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার হার বৃদ্ধি পেলেও উচ্চশিক্ষিত ও নিরক্ষর মানুষের জীবনাচারে খুব একটা পার্থক্য দেখা যায় না।
২৩ আগস্ট ২০২২, ১২:৫৫ অপরাহ্ন
‘হাওয়া’ ও বন বিভাগের ‘খই ভাজা’
সদ্য মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’র পরিচালকের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে বন বিভাগ। অভিযোগ, তারা (বন বিভাগ) নাকি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত চলচ্চিত্রটির রিভিউয়ে পড়েছে, এই সিনেমায় একটি পাখিকে (শালিক) হত্যা করে চিবিয়ে খেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
২৩ আগস্ট ২০২২, ০৬:৫৫ পূর্বাহ্ন
প্রদীপ আলো জ্বালালেও, সেই প্রদীপের নিচেই থাকে অন্ধকার
‘ক্রসফায়ার’ নেতৃত্ব দেওয়া একজন পুলিশ কর্মকর্তা যখন রাষ্ট্রের কাছ থেকে পুরস্কৃত হয়, তখন বুঝতে নিতে অসুবিধা হয় না যে, রাষ্ট্র ক্রসফায়ারের পক্ষে। সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে ঘটনার পরই প্রশ্ন উঠেছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় কি শুধু বাহিনীগুলোর নাকি সরকারের নীতির? সব সরকারই এই ইস্যুতে নানা বক্তব্য দিলেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কখনও কার্যকর পদক্ষেপ নেয়নি। সরকার অবশ্য কখনোই এসব অভিযোগ স্বীকার করেনি।
২২ আগস্ট ২০২২, ০১:১৭ অপরাহ্ন
চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করুন
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ১৪৫ টাকা করার সরকারি আশ্বাসের পর গত শনিবার ট্রেড ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে। কিন্তু, শ্রমিকদের একটি অংশ ৩০০ টাকা দৈনিক ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। আমরা চা-শ্রমিকদের এই অংশকে সমর্থন করি।
২২ আগস্ট ২০২২, ০২:১৯ পূর্বাহ্ন
চা বাগানে দাস প্রথা ও আমাদের দায়
ইদানিং রপ্তানি কিছুটা বাড়লেও বাংলাদেশে উৎপাদিত চায়ের প্রধান গ্রাহক স্থানীয় পর্যায়ের ভোক্তা। দেশের বাজারে যেসব উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান চা বাজারজাত করছে, তাদের নির্ধারণ করা দামেই বিনা বাক্যে তা কিনছি আমরা।
২১ আগস্ট ২০২২, ১০:০৮ পূর্বাহ্ন
আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের ‘কেউ না’
তিনি যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী,সেই সরকার তার বক্তব্যের দায় নিচ্ছে না। তার দায় নিচ্ছে না রাজনৈতিক দল আওয়ামী লীগও। বলছি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কথা। চট্টগ্রামের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি।’
২১ আগস্ট ২০২২, ০৮:৫০ পূর্বাহ্ন
আত্মসমালোচনায় কোনো সরকারের পতন হয় না
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত আমাদের করণীয় নিয়ে একটি 'দীর্ঘ তালিকা' দিয়ে গেছেন। একজন বিশিষ্ট ব্যক্তির সফরের পর এ ধরনের কথা ইতিবাচক মনে হয় না, বিশেষ করে যখন কোনো কিছু করার জন্য আমাদের সুপারিশ (ভদ্রতাবশত এখানে আমি 'উপদেশ' শব্দটি ব্যবহার করছি না) করা হয়। এক্ষেত্রে উদ্দেশ্য যাই হোক না কেন একটি আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কাছ থেকে এমন কিছু শুনতে কারো ভালো লাগার কথা নয়। দেশ ভেদে এই 'করণীয়' তালিকা যখন ছোট-বড়, কঠিন বা সহজ ভাষায় কিংবা সরাসরি কিংবা ঘুরিয়ে বলা হয়— তখন এর অনুভূতি ক্ষোভের পর্যায়ে চলে যায়। বৈশ্বিক অথবা আঞ্চলিক ক্ষমতাধর রাষ্ট্রগুলোকেও কি একই ঘটনায় এ ধরনের তালিকা দেওয়া সম্ভব? যেমন- চীন, জার্মানি, ফ্রান্স, স্পেন বা ভারতের সঙ্গে কি একই ভাষায় কথা বলা সম্ভব?
১৯ আগস্ট ২০২২, ০৫:১৫ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রীর জন্য বিব্রতকর
আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি।’
১৯ আগস্ট ২০২২, ০৭:২৮ পূর্বাহ্ন
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের প্রস্তাব গুরুত্বের সঙ্গে নিন
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বাংলাদেশে ৪ দিনের সফর শেষ করার আগে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। যদিও এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি এখানে সমালোচনা করতে নয়; আলোচনা করতে এসেছেন। তবে তিনি নিজের মতো করে কিছু বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনা করেছেন, যা জেনে আমাদের ভালো লেগেছে।
১৯ আগস্ট ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন
মাননীয়: মুখে মুখদোষ, হাতে অজুহাত
নানান মন্দের মাঝেও ভালো খবর হিসেবে ধরা দিয়েছে পররাষ্ট্রমন্ত্রীর বেহেশত বিষয়ক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ। বাংলাদেশের রাজাসন থেকে কারো দুঃখ প্রকাশের দৃষ্টান্ত এটি।
১৬ আগস্ট ২০২২, ০৯:৩৬ পূর্বাহ্ন