শিনজো আবে হত্যা: শান্তির দেশ জাপানে বিস্ময়কর ঘটনা
শিনজো আবে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবাররে জন্মগ্রহণ করেন। তার দাদা কিশি নোবুসুকে (১৯৫৭-৬০) জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। তার পিতা আবে শিনতারোও ছিলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। শিনজো আবে তার বাবার মৃত্যুর পর ১৯৯৩ সালে সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন।
১০ জুলাই ২০২২, ০৪:৩৯ পূর্বাহ্ন
নারী-কন্যাশিশুদের প্রতি সহিংসতা রোধে রাষ্ট্র কী করেছে?
বাংলাদেশে নারী ও কন্যাশিশুদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় আমরা কতটা আতঙ্কিত, তা প্রকাশ করতে শব্দই যথেষ্ট নয়। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের প্রথম ৬ মাসে দেশে অন্তত ৪৭৬ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ২৪ জন ধর্ষণের পরে মারা গেছেন এবং ৬ জন আত্মহত্যা করেছেন।
৯ জুলাই ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন
আগুন-বন্যায় কীভাবে আসছে ঈদ
বন্যা-আগুন-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় মানুষদের কাছে ঈদের আনন্দ কতটা? নাকি কেবল ঈদের চাঁদ দেখে ও ঈদ আনন্দের গল্প শুনেই কাটবে তাদের ঈদ?
৮ জুলাই ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন
দুর্বল পরিকল্পনার প্রকল্প: বাড়তি সময়-ব্যয় নিয়ন্ত্রণে প্রয়োজন জবাবদিহিতা
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশে স্পষ্টতই সমস্যা আছে। খুব অল্প সংখ্যক সরকারি প্রকল্পই সময়মতো এবং বিপুল পরিমাণ বাড়তি ব্যয় ছাড়া শেষ হয়। কর পরিশোধ করে নাগরিকরা যে সেবা পাওয়ার আশা করেন, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে এই বিষয়টি সম্ভবত সবচেয়ে বড় বাধা।
৭ জুলাই ২০২২, ০৫:৩৬ পূর্বাহ্ন
সন্তানের খুনি হয়ে ওঠার দায় কি পিতা এড়াতে পারেন?
ঢাকার অদূরে সাভার উপজেলার আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত দশম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল আহসান জিতুর বাবাকে গ্রেপ্তারের সমালোচনা করছেন অনেকে। বলছেন, সন্তানের অপরাধের দায় পিতাকে বহন করতে হবে কেন?
৫ জুলাই ২০২২, ০২:৫২ অপরাহ্ন
কিশোর অপরাধ বিচারে শিশুর বয়সসীমা কি কমানো উচিত?
বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সামাজিক আচার-আচরণ ও দৃষ্টিভঙ্গির যেমন পরিবর্তন হয়, তেমনি নতুন নতুন ঘটনা সামলাতে আমাদের অনেক আইন ও বিধিতে পরিবর্তন আনতে হয়। এ বাস্তবতার নিরিখেই সরকার কিশোর অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে শিশু আইন সংশোধনের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
৫ জুলাই ২০২২, ০৮:১০ পূর্বাহ্ন
দুর্নীতিতে নিমজ্জিত ‘দুর্নীতি কমানোর’ প্রকল্প!
আমরা জেনে খুবই অবাক হয়েছি যে দীর্ঘ ৮ বছরের প্রস্তুতি ও ৭২৭ কোটি টাকা ব্যয়ের পর ‘ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেস (এনএইচডি)’ তৈরির প্রক্রিয়া ব্যর্থ হতে চলেছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
৪ জুলাই ২০২২, ০৫:০৫ পূর্বাহ্ন
মূল্যবোধ তাড়িয়ে অবক্ষয় আমদানি
রাজনৈতিকভাবে এলাকার সবচেয়ে ক্ষমতাবান বা বিত্তবান মানুষ ছিলেন না, তবে সবচেয়ে সম্মানিত ও শ্রদ্ধার মানুষ ছিলেন। বলছি শিক্ষকের কথা। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নন, তারা ছিলেন মূলত প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের বড় অংশটি ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাদের অনেকে ছিলেন ঋষিতুল্য। ধর্ম পালনের মতো করে তারা শিক্ষাদান করতেন। মননে-মগজে ছিলেন রুচিশীল, মার্জিত ও আধুনিক মানুষ। ধর্ম-বর্ণ, জাত-পাতের বহু ঊর্ধ্বের মানুষ ছিলেন।
২ জুলাই ২০২২, ০৮:৩৪ পূর্বাহ্ন
নিশ্চিহ্ন বনে লজ্জাবতী বানরের বাঁচার আকুতি
দৃশ্যটা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার উলিটিলা গ্রামের। দেখলে যেকোনো প্রাণবিক মানুষ থমকে দাঁড়াবে। বনলুটেরাদের লোভে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে বন। সে বনের কেটে ফেলা গাছের গুঁড়ি জড়িয়ে ধরে নিদারুণ আকুতি ভরা চোখে নিজের হারিয়ে যাওয়া আবাসভূমি খুঁজছে একটা লজ্জাবতী বানর।
২ জুলাই ২০২২, ০৬:২৫ পূর্বাহ্ন
লতিফুর রহমান: স্বাধীন সাংবাদিকতা সংগ্রামী
লতিফুর রহমান, আমাদের প্রিয় শামীম ভাই, আর আমাদের মাঝে নেই—এই সত্যকে আমি এখনো মেনে নিতে পারিনি। অসুস্থ হওয়ার কিছুদিন আগে তাকে বিভিন্ন বিষয়ে খুব বেশি সম্পৃক্ত মনে হতো। কী ঘটতে যাচ্ছে, সে বিষয়ে অনেক বেশি সতর্ক ছিলেন। যে পরিকল্পনাগুলো করছিলেন সে বিষয়ে দৃঢ় অবস্থানে থেকে বিশ্বব্যাপী ধেয়ে আসা পরিবর্তনগুলোর প্রভাব সম্পর্কে ভীষণ সচেতন ছিলেন।
১ জুলাই ২০২২, ১২:০৮ অপরাহ্ন
‘শিক্ষা হত্যা হলে শিক্ষক-শিক্ষার্থী সকলেই নিহত হন’
‘শিক্ষা হত্যা হলে শিক্ষক-শিক্ষার্থী সকলেই নিহত হন। কেউ মরে, কেউ মেরে।’ আমার শিক্ষিকা অধ্যাপক গীতি আরা নাসরীনের এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ লাইনটি সারাদিন ধরে মনে গেঁথে আছে। সত্যিইতো আমরা নানাভাবে শিক্ষাকেই হত্যা করছি, টুঁটি চিপে ধরছি, প্রতিষ্ঠান ধ্বংস করছি। তাতে করে একদিকে যেমন দেশের শিক্ষাব্যবস্থা দিন দিন দুর্বলতর হচ্ছে, অন্যদিকে শিক্ষক সমাজের ভাবমূর্তি ভূলুণ্ঠিত হচ্ছে।
২৯ জুন ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন
শিক্ষককে এত অসম্মান কেন
যখন আমরা দেশের উন্নয়ন অগ্রযাত্রার মাইলফলক পদ্মা সেতু উদ্বোধন নিয়ে ব্যস্ত, তখন নড়াইল জেলায় শিক্ষার্থী ও স্থানীয়দের হাতে একজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। শিক্ষকের গলায় জুতার মালা পরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে ঘটনাটি আমাদের নজরে আসে।
২৮ জুন ২০২২, ০৫:৪৭ পূর্বাহ্ন
‘সরকারের ভর্তুকিতেই তো ওয়াসা লাভজনক’
পানির দাম বাড়ানোর যুক্তি দিতে গিয়ে ওয়াসার এমডি তাকসিম এ খান বলেন, ‘সরকারের থেকে ভিক্ষা’ নিয়ে চলে ওয়াসা। সরকার যে ভর্তুকি দেয় তাকে তিনি বলেন ‘ভিক্ষা’। আবার এখন বলছেন, সরকারের ভর্তুকি বা ভিক্ষা নিয়েই ওয়াসা ১০০ ভাগ লাভজনক প্রতিষ্ঠান।
২৭ জুন ২০২২, ০১:২১ অপরাহ্ন
বাড়ছে করোনা, বাড়ছে না সচেতনতা
যখন আমাদের সবার মনোযোগ অন্যদিকে, দেশে তখন করোনার সংক্রমণ বেড়ে চলেছে। বলতে গেলে খুবই দ্রুত বেগে বাড়ছে সংক্রমণের হার। গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় দেশে অন্তত ২ জন মারা গেছেন এবং ১ হাজার ৬৮০ জন সংক্রমিত হয়েছেন।
২৭ জুন ২০২২, ০৪:৪২ পূর্বাহ্ন
হে মোর দুর্ভাগা দেশ, শিক্ষককে আর করো না অপমান
চিত্রা নদীর জনপদ নড়াইল, মাশরাফির নড়াইল, শিল্পী উদয় শংকর ও এস এম সুলতানের নড়াইলও কি ধর্মান্ধদের আখড়া হয়ে গেল? পুলিশের উপস্থিতিতে একজন নিরপরাধ অধ্যক্ষের গলায় জুতার মালা দেখে কারও হৃদয়ে কি রক্তক্ষরণ হচ্ছে? নিজ শিক্ষকের বিরুদ্ধে এমন ঘৃণ্য অপরাধ সংগঠনে শিক্ষার্থী ও ধর্মোন্মাদ জনতাকে উসকানি দিল কারা? দেশের হাজার হাজার শিক্ষকের কজন প্রতিবাদ করেছেন এই দুর্বৃত্তপনা ও একজন শিক্ষক লাঞ্ছনার? দেশে কটা মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ হলো? আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও প্রশাসনই এই ধর্মান্ধদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিল?
২৬ জুন ২০২২, ০১:৪৬ অপরাহ্ন
সেতুর ভালোবাসায় যেন নদীকে ভুলে না যাই
ছয় ঘণ্টার দুর্ভোগ ছয় মিনিটে শেষ—শিরোনামটা এরকম হলেও মন্দ হতো না। কেননা, ফেরিতে পদ্মা সেতু পার হতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার যে বিড়ম্বনা; বিশেষ করে ২ ঈদের সময় কিংবা বছরের বিশেষ সময়ে পদ্মায় স্রোত বেড়ে গেলে অথবা শুকনো মৌসুমে ফেরি চলাচলের রুটে চর জেগে উঠলে; ডুবোচরে ফেরি আটকে গেলে মানুষকে যে কী অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হতো—সেটি এই রুটে যারা নিয়মিত চলাচল করেন, তারা জানেন।
২৬ জুন ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয়ে যা আছে যা নেই
বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠ। এখানে শিক্ষক-শিক্ষার্থীর নানা সম্পর্ক আছে। কখনো সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে, কখনো ক্রীড়াঙ্গনে, কখনো বা রাজনৈতিক অঙ্গনে। কিন্তু, সবচেয়ে বেশি যেখানে উভয়ের সম্পর্ক অটুট থাকার কথা সেখানে একটা দৃশ্যমান শূন্যতা বিরাজ করছে দীর্ঘদীন ধরে।
২৬ জুন ২০২২, ০৯:৪৪ পূর্বাহ্ন
ত্রাণ কার্যক্রমে সমন্বয় আনার এখনই সময়
নতুন করে বন্যাকবলিত কিছু এলাকায় পানি থাকলেও, সিলেট ও এর আশপাশের জেলাগুলোয় তা কমতে শুরু করেছে। এখন ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের আরও স্পষ্ট চিত্র ফুটে উঠছে। এটি স্পষ্ট যে, এই বন্যার জন্য প্রকৃতির দায় যতটা, মানুষের দায়ও ঠিক ততোটাই।
২৬ জুন ২০২২, ০৭:২৩ পূর্বাহ্ন
আগামীর মুদ্রানীতি: জিডিপি নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হোক প্রধান লক্ষ্য
তখন লকডাউনের সময়। ২০২০-এর এপ্রিল। ভয়ঙ্কর এক ভয়ের মধ্য দিয়ে জীবন চলছিল। পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই অন্ধকারে। ওই সময় অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে ডেইলি স্টারের বাংলা বিভাগের জন্য একটি প্রবন্ধ লিখেছিলাম। ‘করোনাভাইরাস ও যুদ্ধকালীন অর্থনীতি’। লেখাটি ওই বছর ১৫ এপ্রিল প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছিল, অর্থনৈতিক সংকটের কারণে পণ্যের উপর মানুষের চাহিদা কমবে। এতে তৈরি হবে ডিফ্লেশন বা মূল্য সংকোচনের পরিস্থিতি। কিন্তু, মহামারির পর পরিস্থিতি স্বাভাবিক হলে তৈরি হবে তীব্র মূল্যস্ফীতি। এভাবে ভবিষ্যদ্বাণী করার জন্য গণক হওয়ার প্রয়োজন নেই। গত ১০০ বছরে সংঘটিত বৈশ্বিক মন্দাগুলো বিশ্লেষণ করলে কয়েকটি সংকটে এই ধরনের পরিস্থিতি দেখা যায়।
২৫ জুন ২০২২, ০৪:৪৬ অপরাহ্ন
শেখ হাসিনার ‘সেরা সময়’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর উইনস্টন চার্চিলের লেখা ৬ খণ্ডের ইতিহাস বিষয়ক গ্রন্থের দ্বিতীয় খণ্ডটির শিরোনাম ধার করে পদ্মা সেতুর সমাপ্তিকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ‘সেরা সময়’ হিসেবে আখ্যায়িত করতে চাই।
২৫ জুন ২০২২, ০৪:২০ পূর্বাহ্ন