কলেরা প্রাদুর্ভাব নিয়ে জবাব দিতে হবে ঢাকা ওয়াসাকে
এটি খুবই উদ্বেগজনক যে, ঢাকায় কলেরার প্রাদুর্ভাবে হাসপাতালগুলোতে রোগীর চাপ অস্বাভাবিক বেড়ে গেছে। বিশেষ করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) মহাখালী হাসপাতালে রোগীর চাপ এতই বেশি যে, তাদেরকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে ৩৫০ শয্যার হাসপাতালটির প্রাঙ্গণে তাঁবু টানিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হচ্ছে।
৩০ মার্চ ২০২২, ০২:২২ পূর্বাহ্ন
ডিজিটাল বাংলাদেশের পথে আরও একধাপ এগিয়ে
বাংলাদেশে এখন উচ্চ প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য নিজস্ব কেন্দ্র রয়েছে। নিঃসন্দেহে এটি একটি আনন্দের সংবাদ। গতকাল দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন মতে, গাজীপুরের কালিয়াকৈরে ৩৫৫ একর জমিতে নির্মিত বঙ্গবন্ধু হাইটেক সিটি (বিএইচটিসি) প্রযুক্তিভিত্তিক শিল্পের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত।
২৯ মার্চ ২০২২, ০১:৫৯ পূর্বাহ্ন
অবহেলা আর উদাসীনতায় বাড়ছে বায়ুদূষণ, মৃত্যুর মুখোমুখি আমরা
বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’-এর প্রকাশিত ২০২১ সালের বায়ুমানে এই তথ্য উঠে এসেছে। বিশ্বের ১১৭টি দেশ ও অঞ্চলের ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান পর্যবেক্ষণের পর প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
২৮ মার্চ ২০২২, ০৩:৪৪ অপরাহ্ন
অতীত, বর্তমান ও ভবিষ্যত দুনিয়ার বিবর্তন
মানুষের বিবর্তন নিয়ে আলোচনা আমাদের পেছনের দিকে চোখ ফেরালেও, প্রযুক্তি এবং সংস্কৃতির যে বিবর্তন প্রতিনিয়ত ঘটছে তা মানুষের জেনেটিকের বিবর্তনের ক্ষেত্রেও ভূমিকা রাখছে। বিবর্তনের গুরুত্বপূর্ণ আলোচনা ডাইনোসর, মানুষের অস্তিত্ব তথা অস্ট্রালোপিথেকাস, হোমো ইরেকটাস, নিয়ান্ডারথালস নয় বরং বর্তমানেও এই পরিবর্তনগুলো কেমনভাবে স্বয়ংক্রিয় হচ্ছে কেমনভাবে পরিবর্তনের ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে তা কেমন পরিবর্তন নিয়ে আসতে পারে সে বিষয় নিয়েই এই আলাপ।
২৮ মার্চ ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
বিচার চাই না, একটি কথাই আমাদের দাঁড় করিয়েছে কঠিন বাস্তবতায়
‘বিচার চাই না। শুধু মেয়ের লাশ আমাকে পৌঁছে দিলেই হলো। কার শাস্তি চাইব? বিচার নাই, বিচার কার কাছে চাইব?’
২৭ মার্চ ২০২২, ০৬:৩১ পূর্বাহ্ন
ঔদ্ধত্য ও একটি বিপর্যয়
রাশিয়া নিরাপত্তাহীনতায় ভুগছিল। নাকি আমাদের বলা উচিত প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে আক্রমণ চালাতে হলো, দেশটির জনগোষ্ঠীর একটি বড় অংশ বাস্তুচ্যুত হলেন, লাখো মানুষ শরণার্থীতে পরিণত হলেন, রুশ সেনাদের পাশাপাশি অসংখ্য বিদেশি নাগরিক ও একজন বাংলাদেশি নাবিকসহ হাজারো মানুষ প্রাণ হারালেন এবং সব মিলিয়ে একটি দেশকে আতঙ্কগ্রস্ত করে তুলতে হলো। সর্বোপরি সারা পৃথিবীকে ঠেলে দেওয়া হলো অশান্তির মুখে।
২৬ মার্চ ২০২২, ০৭:৩৬ পূর্বাহ্ন
সাহিত্যে স্বাধীনতা পদক পাওয়ার মতো লেখক কি দেশে নেই?
১৯৭২ সালের অক্টোবরে বাংলাদেশের সংবিধান বিলের ওপর সাধারণ আলোচনায় তিনি বলেছিলেন, ‘বাঙালির আশা, বাঙালির আকাঙ্ক্ষা, বাঙালির স্বপ্নকে আমরা এই সংবিধানের মাধ্যমে প্রস্ফুটিত করবার চেষ্টা করেছি। তা সত্ত্বেও এই সংবিধানের যদি কারো সমালোচনা করার ইচ্ছা থাকে, তাহলে অত্যন্ত বিনয়ের সঙ্গে এ সম্বন্ধে কথা বলা উচিত।’ (জালাল ফিরোজ, বঙ্গবন্ধু গণপরিষদ ও সংবিধান, পৃষ্ঠা ৯১)।
২২ মার্চ ২০২২, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্যাংক কেন মূলধন সংকটে পড়ে?
মূলধন ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান চলতে পারে না। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, বছরের পর বছর কোনো রকম মূলধন ছাড়াই বাংলাদেশের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যবসা পরিচালনা করছে। এসব ব্যাংকের মালিক সরকার। সংকট থেকে মুক্তি পেতে ইতোপূর্বে ব্যাংকগুলোকে হাজার হাজার কোটি টাকার মূলধন যোগান দেওয়া হয়েছিল। সাধারণ মানুষের করের টাকায় এই মূলধনের যোগান দিয়েছিল সরকার। এরপরও মূলধন স্বল্পতা থেকে বেরিয়ে আসতে পারেনি এসব ব্যাংক। শুধু তা-ই নয়, দক্ষিণ এশিয়ার যেসব দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তুলনা করা হয়, তাদের চেয়ে এখানকার ব্যাংকখাতের মূলধনের অবস্থা অত্যন্ত নাজুক।
২১ মার্চ ২০২২, ০৯:৪৭ পূর্বাহ্ন
ঢাকার ভয়াবহ যানজটের শেষ কোথায়?
প্রায় ২ বছর পর অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এর সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার যানজট আবার ভয়াবহ রূপ ফিরে পেতে শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হচ্ছে, অথচ নগরীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রস্তুতিই নেয়নি। তাদের উদাসীনতায় রাজধানীবাসীকে আবার যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
২১ মার্চ ২০২২, ০৩:৪৮ পূর্বাহ্ন
বাংলাদেশ: ব্র্যাক ও ফজলে হাসান আবেদ
তিনি বা তার প্রতিষ্ঠান কী করেছেন বা অবদান কী?
এই প্রশ্নের উত্তর এত বিস্তৃত হবে যে, শেষ করা মুশকিল।
বরং প্রশ্নটি যদি এমন হয়, তিনি বা তার প্রতিষ্ঠান কী করেননি?
উত্তর হবে খুবই সংক্ষিপ্ত এবং এই সংক্ষিপ্ত উত্তর খুঁজে পাওয়ার জন্য রীতিমত গবেষণার প্রয়োজন হতে পারে।
বলছি ব্র্যাক ও ফজলে হাসান আবেদের কথা। ফজলে হাসান আবেদের মৃত্যুর পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের সহায়তা নিলে উপরের প্রশ্ন দুটির উত্তর সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
২০ মার্চ ২০২২, ০৫:৫৬ অপরাহ্ন
বিচারপতি সাহাবুদ্দীন আহমদ: তিনি কেন গুরুত্বপূর্ণ
সাহাবুদ্দীন আহমদ এক দীর্ঘ এবং কার্যকর জীবন অতিবাহিত করেছেন। তার মতো খুব কম মানুষের এমন দীর্ঘ কর্মজীবন লাভ সম্ভব হয়। তিনি বহুগুণে গুণান্বিত ছিলেন। ভবিষ্যতে তার পূর্ণাঙ্গ জীবনী যখন লেখা হবে তখন তার জীবনের সবদিক উন্মোচিত হবে আশা করি।
২০ মার্চ ২০২২, ০৯:০৪ পূর্বাহ্ন
গল্পটা সিনেমার নয়, রেমিট্যান্স যোদ্ধার
সাধারণ একজন মানুষের কাজের খোঁজে মধ্যপ্রাচ্যে যাত্রা, পুনরায় দেশে ফেরা, আবার মধ্যপ্রাচ্যে যাত্রা, দালালের সহযোগিতায় ২টি দেশ পেরিয়ে ইউক্রেনে পৌঁছানো, সেখানে যুদ্ধ লাগা, যেকোনো সময় মৃত্যুর আতঙ্কে ২২ দিন কাটানো, অতঃপর ইউক্রেন থেকে বেরিয়ে ফ্রান্সে পৌঁছানো।
২০ মার্চ ২০২২, ০৭:২৮ পূর্বাহ্ন
খোলাবাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি করুন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিম্ন ও মধ্যমআয়ের মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায়, সরকারের ভর্তুকি দেওয়া খোলাবাজারের (ওএমএস) সামনে মানুষের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
২০ মার্চ ২০২২, ০২:২২ পূর্বাহ্ন
রাজনীতির পঞ্চাশ বছর: আবুল মনসুর আহমদের অবলোকন
আবুল মনসুর আহমদকে পাঠ করা জরুরি। কেননা তাকে পাঠ করার মধ্য দিয়ে আমরা অতীত থেকে শিক্ষা নেওয়ার সুযোগ ও মোক্ষম দাওয়াই পেতে পারি। আমাদের সমাজ-রাজনীতির চেহারা কেমন ছিল, আর কোথায় তা পাল্টেছে কিংবা পাল্টায়নি তার একটা পরিষ্কার বোঝাপড়া প্রয়োজন। এ ক্ষেত্রে লেখক আবুল মনসুর আহমদ আমাদের অন্যতম সহায়। তার লেখা ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ বইয়ের আলোকে এই লেখায় জারি থাকবে সেই প্রচেষ্টার সযত্ন প্রয়াস ও আন্তরিক অভীপ্সা।
১৮ মার্চ ২০২২, ০১:০৪ অপরাহ্ন
সাবেক পর্ন তারকাকে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ কতটা গ্রহণযোগ্য
গত কয়েকদিন ফেসবুকের পাতা জুড়ে যেসব বিষয় বা ভিডিও তোলপাড় হয়েছে, তার মধ্যে অন্যতম সানি লিওনের বাংলাদেশে আগমন ও বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন। আরেকটি আলোচ্য বিষয় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সেনোরিটা গানের সঙ্গে নারী ও পুরুষের নাচের দৃশ্য।
১৭ মার্চ ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন
ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে
‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো?’—আধুনিক ধারার জনপ্রিয় একটি গান। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই গানটিতে প্রেম, প্রকৃতি, আকাঙ্ক্ষা উঠে এসেছে। ১৯৬১ সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘সপ্তপদী’ চলচ্চিত্রের মাধ্যমে গানটি সবার সামনে আসে। এর সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং গেয়েছেন তিনি ও সন্ধ্যা মুখোপাধ্যায়।
১৭ মার্চ ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ন
‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কঠোর তত্ত্বাবধান প্রয়োজন
'ফ্যামিলি কার্ড' বিতরণের মাধ্যমে দেশে ১ কোটি নিম্নআয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।
১৭ মার্চ ২০২২, ০২:৩৪ পূর্বাহ্ন
ভূ-রাজনীতির সমীকরণ: এককেন্দ্রিক বিশ্ব নয়, ভারসাম্য দরকার
আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমরা আগ্রাসনের বিরুদ্ধে। আমরা দখল, আক্রমণ, মোড়লিপনার বিপক্ষে। আমরা চাই না ছোট-বড় রাষ্ট্রে প্রভু-ভৃত্যর সম্পর্ক। কিন্তু সেটা কীভাবে হবে? কারা করবে? ফেসবুকে লিখে হবে? সেমিনার করে, পেপার-বই লিখে, শান্তি সমাবেশ করে হবে? হবে না। সেটা সংগ্রাম ও শক্তির মাধ্যমে আসবে। ইতিহাস তাই বলে।
১৬ মার্চ ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন
আর্থিক কেলেঙ্কারি ও ভোগান্তি থেকে ভোক্তাদের বাঁচান
পণ্য ক্রয়-বিক্রয়ের প্রথাগত বাণিজ্য দ্রুত পরিবর্তিত হয়ে ই-কমার্সে রূপ নিচ্ছে। সেই সঙ্গে পরিবর্তন আসছে ভোক্তাদের আচরণে। অথচ এ বিষয়ে সরকারের পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় ভোক্তারা এর যথাযথ সুবিধা নিতে পারছেন না।
১৬ মার্চ ২০২২, ০৫:০১ পূর্বাহ্ন
উন্নয়নের দেশে নিম্নমানের জীবনমান
সম্প্রতি টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ট্রাকের পেছনে মানুষের দৌড় কিংবা কে কার আগে কিনবেন তার জন্য হাতাহাতি দেশের উন্নয়নকে বুড়ো আঙুল দেখাচ্ছে।
১৫ মার্চ ২০২২, ০৫:৪৯ পূর্বাহ্ন