অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা জরুরিভাবে মোকাবিলা করতে হবে

কয়েকদিন আগে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও এর অত্যধিক ব্যবহার নিয়ে আমরা একটি কলামে উদ্বেগ জানিয়েছিলাম। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ইনস্টিটিউট অব এপিডেমিওলজি পরিচালিত গবেষণায় দেখা যায়, দেশের প্রায় সব জরুরি ও বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ওষুধ ৫০ শতাংশেরও বেশি কার্যকারিতা হারিয়েছে।
২৮ নভেম্বর ২০২১, ০৩:৫৮ পূর্বাহ্ন

তবে কি ইঁদুর, তেলাপোকাই হবে এদেশের প্রধান বন্যপ্রাণী?

“মরা হাতি লাখ টাকা” ছোটবেলা থেকে এই প্রবাদটা শুনে এলেও, গত কয়েকদিনে ব্যাপারটা খুব কষ্টের সাথে অনুভব করছি। এদেশে মানুষও হত্যা করা হচ্ছে পেশাদার খুনি দিয়ে, হাতিও তাই। মানুষ হত্যা করে মাটি চাপা দিচ্ছে, মানুষের চাইতে ১০০ গুণ বড় হাতিকেও হত্যা করে মাটিচাপা দিচ্ছে। কী ভয়ংকর মানসিক অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি আমরা। খবরে পড়েছি বন দখলকারী একটি চক্র ভাড়াটে খুনিদের নিয়ে হাতি হত্যা করাচ্ছে। শেরপুর, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে একই কায়দায় হাতি হত্যা চলছে। এ যেন এক হত্যার উৎসব।
২৭ নভেম্বর ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন

ক্ষমতাসীন দলের নেতা কি আইনের ঊর্ধ্বে!

ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ধারায় গত কয়েক বছরে অসংখ্য মামলা হয়েছে। বিনা বিচারে শত শত নাগরিক জেল খেটেছেন। ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো ধরনের প্রপাগান্ডা ও প্রচারণায় দণ্ডের বিধান রাখা হয়েছে বিতর্কিত আইনের এ ধারাটিতে।
২৬ নভেম্বর ২০২১, ০৫:৪১ অপরাহ্ন

নাঈমসহ সড়ক দুর্ঘটনায় নিহতদের বিচার চাই

গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লা ফেলার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক ছাত্র নিহত হওয়ার ঘটনা আমাদের দেশের সড়ক নিরাপত্তার করুণ চিত্রটি আবারও সামনে নিয়ে এসেছে। সকালে কলেজে যাওয়ার সময় ডিএসসিসির গাড়ির নিচে চাপা পড়েন নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নাঈম হাসান।
২৬ নভেম্বর ২০২১, ০৩:১৭ পূর্বাহ্ন

ছাত্রদের বাস ভাড়া অর্ধেকের দাবি মেনে নিন

তেলের মূল্য বৃদ্ধি করার কয়েকদিনের মধ্যেই পরিবহন মালিকরা ঠিকই আন্দোলন করে সরকারের কাছ থেকে বাসে বাড়তি ভাড়া নেওয়ার দাবি আদায় করেছে। যদিও পরবর্তিতে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওপেক তেলের দাম আরও কমানোর ব্যবস্থা নিতে যাচ্ছে, তাতে তেলের দাম শিগগির আরেক দফা কমবে। কিন্তু তাতে কি পরিবহন ভাড়া আবার কমবে? সেটা হবে না। কারণ বাংলাদেশে একবার কোনো কিছুর দাম বাড়লে তা আর কখনো কমে না।
২৫ নভেম্বর ২০২১, ০৪:১০ অপরাহ্ন

রেহানা মরিয়াম নূর: ধূসর মনস্তত্ত্ব এবং কর্তৃত্ববাদের চিত্রায়ন

রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি চিন্তা উদ্রেককারী এবং শিক্ষামূলক একটি অসাধারণ ছবি। গভীর মনস্তাত্ত্বিক এবং বাহুমাত্রিক এই ছবিতে দেখা যায় ডা. রেহানা একজন মেডিকেল কলেজের শিক্ষক, সে বিধবা এবং এক শিশু সন্তানের মা। মা-বাবা, বেকার ভাই এবং কন্যা ইমুকে নিয়ে তার বসবাস। পরিবারে সে একমাত্র উপার্জনকারী। একদিকে পেশাগত দায়িত্ব, অন্যদিকে বাচ্চা লালন-পালন, মা-বাবা এবং ভাইয়ের প্রতি সে দায়িত্ব পালন করে। রেহানার অভিব্যক্তিতে সবসময় এক ধরনের অস্থিরতা এবং বিষণ্ণতা। কথা-বার্তা, আচার আচরণে সে অনমনীয়, অল্পতে বিরক্ত, একরোখা এবং কিছুটা আক্রমণাত্মক। রেহানার এমন মন-মেজাজ এবং আচরণের, বিশেষ করে শেষ দৃশ্যে তার সিদ্ধান্তের রেশ দর্শকের চিন্তায় প্রবাহিত করে ছবিটি শেষ হয়।
২৫ নভেম্বর ২০২১, ০৩:১৯ অপরাহ্ন

অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকি

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) ইন্সটিটিউট অব এপিডেমিওলজি পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় সব জরুরি ও বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ওষুধ ৫০ শতাংশেরও বেশি কার্যকারিতা হারিয়েছে।
২৫ নভেম্বর ২০২১, ০২:৪২ অপরাহ্ন

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ভূমিকা

গণতন্ত্র আর গণতান্ত্রিক নির্বাচিত সরকারের নিমিত্তে সবচেয়ে বড় প্রতিশ্রুতি দেওয়া আছে, বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগের ১১নং অনুচ্ছেদে, যেখানে বলা হয়েছে ‘প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে, এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে।’ এমন সাংবিধানিক নীতিমালা থাকা সত্ত্বেও বাংলাদেশে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এক বড় চ্যালেঞ্জ। সরকার বা নির্বাচন কমিশনের যথেষ্ট প্রতিশ্রুতি থাকার পরও নির্বাচন সঠিক না হওয়ায়, সবচেয়ে বেশি সমালোচনা তৈরি হয় আসলে সরকার বা নির্বাচন কমিশনের আন্তরিকতা বা সদিচ্ছা নিয়ে। কিন্তু, সুষ্ঠু নির্বাচন কোনো অলিক কল্পনা নয়, এটা বাস্তবায়িত করতে হয়। এমন কর্মযজ্ঞে, সর্বোচ্চ প্রশাসন থেকে সর্ব নিম্ন পর্যায়ের সরকারি জনবল নিয়োজিত থাকে। এক্ষেত্রে, আইনগতভাবেই বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
২৫ নভেম্বর ২০২১, ০২:১৪ অপরাহ্ন

কুমিল্লায় কাউন্সিলর হত্যা আইন ও নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তা ইঙ্গিত করে

কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল ও তার সহযোগী হরিপদ দাসের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় দেশের বর্তমান রাজনীতি, বিশেষ করে স্থানীয় পর্যায়ের রাজনীতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
২৪ নভেম্বর ২০২১, ০৩:২৫ পূর্বাহ্ন

দুদককে শৃঙ্খলমুক্ত করুন

আইনি বাধার কারণে দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থ পাচার প্রতিরোধে যথাযথ ভূমিকা না রাখতে পারা একটা নীতিবিরুদ্ধ অবস্থা। শিগগির এই বাধা দূর করা উচিত। দুদকের একজন কমিশনারের মতে, দেশের কিছু মানুষ কোটি কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত। কিন্তু আইনি বাধার কারণে দুদক এ বিষয়ে কিছু করতে পারছে না।
২৩ নভেম্বর ২০২১, ০৩:০৮ পূর্বাহ্ন

বেশিরভাগ মিটিং অনলাইনে করা গেলে, বিদেশ সফর কেন?

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছরের মার্চ থেকে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল হওয়ায় সরকারের প্রায় আড়াই হাজার কোটি টাকা বেঁচে গেছে। বিদেশে কিছু মিটিং বা প্রশিক্ষণ নেওয়ার হয়তো প্রয়োজন আছে, কিন্তু মহামারির আগে জনগণের করের টাকায় সরকারি কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছিল।
২২ নভেম্বর ২০২১, ০৪:৩৯ পূর্বাহ্ন

গণ অধিকার পরিষদ সদস্যদের ওপর হামলা নিন্দনীয়

গত ১৭ নভেম্বর টাঙ্গাইলে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর সময় নবগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ যেভাবে হামলা চালিয়েছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
১৯ নভেম্বর ২০২১, ০৪:৩৭ পূর্বাহ্ন

কেন জীবাশ্ম জ্বালানি নিয়ে সরকারের মিশ্র বার্তা

যেসব দেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেসব দেশের পাশে কনফারেন্স অব দ্য পার্টিস (কপ২৬) এ আমরা বাংলাদেশকে দাঁড়াতে দেখেছি। পাশাপাশি, বাংলাদেশ বিশ্বের দূষণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিতের জন্য দাবি তুলেছে। আমরা এ নিয়ে গর্বিত।
১৮ নভেম্বর ২০২১, ০৫:২৭ পূর্বাহ্ন

নতুন ই-কমার্স নীতিমালায় গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে

বাংলাদেশে ই-কমার্স শিল্পকে আরও ভালোভাবে এবং সুনির্দিষ্ট পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক বছরগুলোতে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি ও বিতর্কে জড়িয়েছে এবং অন্তত ১৩টি ই-কমার্স প্রতিষ্ঠান কয়েক হাজার কোটি টাকা দেনায় পড়েছে।
১৭ নভেম্বর ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন

‘ধর্ষণ ঠেকাতে হাঁটু চেপে রাখা’ তত্ত্বের মতো?

যিনি যৌনকর্মী, তাকেও কি ধর্ষণ করার অধিকার কারো আছে? আইন বলে, নেই। যারা যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করেন, তারা জানেন যৌনকর্মীরও অধিকার আছে, তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু না করার।
১৬ নভেম্বর ২০২১, ০৫:৪৯ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সহিংসতা: ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করুন

চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ভুক্তভোগীরা গত রোববার এক গণশুনানিতে অভিযোগ করেছেন যে গেল মাসে দুর্গাপূজার সময় পূজামণ্ডপে দুর্বৃত্তরা যখন হামলা চালায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন নীরব ভূমিকা নেয়।
১৬ নভেম্বর ২০২১, ০২:২৩ পূর্বাহ্ন

‘ফিরে যাই ফিরে আসি’

বাংলা কথাসাহিত্যের কিংবদন্তি হাসান আজিজুল হক। ১৯৩৯ সালে বর্ধমান জেলার যব গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার হাত দিয়ে বেরিয়েছে অনেকগুলো শক্তিমান ছোটগল্প। তার লেখা কিছু প্রবন্ধ সাধারণের ভাবনাকে আমূল পাল্টে দিতে পারে। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে 'আত্মজা ও একটি করবী গাছ', 'জীবন ঘষে আগুন', 'আগুনপাখি', 'নামহীন গোত্রহীন' ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি, আনন্দ পুরস্কার ও একুশে পদকসহ অসংখ্য পুরস্কার। তার গল্প অনূদিত হয়েছে ইংরেজি, হিন্দি, উর্দু, রুশ ও চেক ভাষায়।
১৫ নভেম্বর ২০২১, ০৫:২০ অপরাহ্ন

বিচারক যখন আইন ভঙ্গ করেন

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহারের ফৌজদারি মামলার বিচার ক্ষমতা স্থগিত করার তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই।
১৫ নভেম্বর ২০২১, ০২:১৫ অপরাহ্ন

অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত

এটি গভীর উদ্বেগের বিষয় যে বাংলাদেশে অগ্নিদুর্ঘটনা গত ২ দশকে ৪ গুণ বেড়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া তথ্য অনুযায়ী ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ২ লাখ ৮৫ হাজার অগ্নিদুর্ঘটনা ঘটেছে, যা থেকে অনুমিত আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৬ হাজার ৯০০ কোটি টাকা। এই তথ্য থেকে আরও জানা গেছে, ২০০৪ থেকে ২০২০ সালের মধ্যে অগ্নিদুর্ঘটনায় নিহতের সংখ্যা কমপক্ষে ২ হাজার ৩০৮ জন।
১৫ নভেম্বর ২০২১, ১২:৪২ অপরাহ্ন

ইউপি নির্বাচনে নৌকার কেন এই বিপর্যয়?

দেশে দ্বিতীয় ধাপের ৮৪৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে গেল। এখন পর্যন্ত সারা দেশের চূড়ান্ত ফল জানা না গেলেও যেটুকু জানা গেছে তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে ইউপি নির্বাচনকে ঘিরে সরকার দলীয় প্রতীক ‘নৌকা’ কঠিন পরীক্ষার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। অনেক জায়গাতেই ‘নৌকা’ অন্যান্য অ-দলীয় বা নির্দলীয় প্রতীকের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে।
১৫ নভেম্বর ২০২১, ০৯:৪২ পূর্বাহ্ন