কেন এই অবিশ্বাস?
আমরা এখন এক বিশ্বাস-শূন্যতার সময়ে বাস করছি। ব্যক্তি থেকে সমাজ, রাজনীতি, রাষ্ট্র, সর্বক্ষেত্রেই অবিশ্বাসের দাপট। কেউ কাউকে বিশ্বাস করে না। বিজ্ঞানকে পর্যন্ত বিশ্বাস করতে হাজারো আপত্তি। নিজের চোখকেও বিশ্বাস করতে দ্বিধা। মনে হয় আমি বুঝি ভুল দেখছি, কিংবা যা দেখছি তা ভুল। তাই হয়তো ইতিহাসের চেয়ে শ্রুতিকথা এখন বেশি গ্রহণযোগ্য। রাজনীতির ক্ষেত্রে এই অবিশ্বাস আরও বেশি প্রকট। যত সত্যিই হোক না কেন, ভিন্ন মতাবলম্বীর কোনো কথাকেই আমরা বিশ্বাস করতে চাই না। বরং সত্যটাকে অবিশ্বাস করার জন্য নিজের মতো করে যুক্তি দাঁড় করাতে সবাই আমরা সচেষ্ট।
২৪ অক্টোবর ২০২১, ০২:০৪ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ প্রশমনে প্রয়োজন সরকারের সুপরিকল্পিত ব্যবস্থা
গত শুক্রবার ভোরে কক্সবাজারের উখিয়া উপজেলার ময়নারঘোনা ক্যাম্প-১৮ মাদ্রাসায় ৬ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পে রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়ে আমরা আরও উদ্বিগ্ন। গত মাসে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহকে নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি ছিলেন রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মুখপাত্র। এরপরই ক্যাম্পে নিরাপত্তার অভাব ও সেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হুমকির বিষয়গুলো প্রকাশ্যে এলো।
২৪ অক্টোবর ২০২১, ০৭:৪৩ পূর্বাহ্ন
‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর’
বহু বছর আগে কাজে বরিশাল গিয়েছিলাম। কাজ শেষ হয়ে গেলে দলের সবাই জীবনানন্দ দাশের ভিটা দেখার জন্য রওনা দিলাম। শহরের বগুড়া সড়কে এই বাড়ি শুনেছিলাম। দলের সবাই মোটামুটি জীবনানন্দ দাশের ভক্ত। তাই আমাদের পুরো দল চোখে স্বপ্ন নিয়ে, জোর গলায় কবির কবিতা আবৃত্তি করতে করতে যখন জীবনানন্দ দাশের বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তখন দেখলাম অধিকাংশ মানুষ বলতেই পারছেন না, চেনেনই না কবিকে বা কবির বাড়িকে। অথচ এ মাটিতেই জীবনের ৩০ বছরেরও বেশি সময় কাটিয়ে নীরবে চলে গেছেন এই বিখ্যাত কবি।
২৪ অক্টোবর ২০২১, ০৪:৩২ পূর্বাহ্ন
‘আম গাছে কখনো কাঁঠাল হয় না’
যখন প্রতি বছরের মতো এবারও ভাঙা প্রতিমা, আগুন পোড়া ঘর, রক্ত জমা হিন্দু শরীর দেখে বাঙালি মুসলিমের অবাক ভ্যাবাচেকা মন আকাশ থেকে মাটিতে আছাড় খেয়ে বলছে—‘এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয়’, তখন চাঁদপুর জেলার এক গভীর গ্রামের মুক্তিযোদ্ধার কথা কানের কাছে আয়াতের মতো বাজছে, ‘আম গাছে কখনো কাঁঠাল হয় না’।
২৩ অক্টোবর ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন
সামাজিকমাধ্যম নীতিমালার বিষয়ে কঠোর দৃষ্টি রাখা প্রয়োজন
সম্প্রতিকালে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কারণে আবারও আলোচনায় এসেছে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকার বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআনের কথিত অবমাননার অভিযোগ এনে বিদ্বেষপূর্ণ প্রচারণা চালানো হয়। যদি এই ধরনের প্রচারণা দমন করা না যায় তাহলে এর বিধ্বংসী প্রভাব যে পড়বে না, সে বিষয়ে বিস্মিত হওয়ার কিছু নেই। পূজামণ্ডপে কোরআন রাখার জন্য যে ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে সে একজন মুসলিম হলেও খুব একটা গুরুত্ব পায়নি। দেশের অধিকাংশ মানুষ ডিজিটাল প্রযুক্তির বিষয়ে খুব সামান্যই সচেতন এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে মানুষের জীবন-মৃত্যুর ক্ষমতা রাখে। এটি যখন অশুভ উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন এটি অকল্পনীয় দুর্ভোগেরও কারণ হতে পারে।
২৩ অক্টোবর ২০২১, ০৭:০৪ পূর্বাহ্ন
স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে ১৯৭১-এর চেতনায় উজ্জীবিত করতে হবে
বর্বরতম গণহত্যার ধ্বংসাবশেষ থেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হওয়ায়, কাউকে যেন দেশের মাটিতে তার ধর্মের কারণে বঞ্চনার শিকার হতে না হয়—এটি ছিল প্রত্যেক মুক্তিযোদ্ধার গণতন্ত্র ও সাম্যের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির পাশাপাশি আরও একটি সংকল্প।
২২ অক্টোবর ২০২১, ০৬:৪৩ অপরাহ্ন
নিরাপদ যাতায়াত নিশ্চিতে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করুন
বাংলাদেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা এই মুহূর্তে খুবই হতাশাজনক। রাস্তার অবস্থাও বেশ করুণ। উদাহরণ হিসেবে পোস্তোগোলা থেকে চাষাঢ়ার রাস্তার কথা বলা যায়।
২২ অক্টোবর ২০২১, ১২:২৪ অপরাহ্ন
রাষ্ট্রধর্ম বাতিলই কি সমাধান?
কুমিল্লার একটি মন্দিরে কোরআন শরিফ পাওয়ার খবর অথবা গুজবের ভিত্তিতে সেখানে হামলা-ভাঙচুর-আক্রমণ এবং এর জের ধরে রংপুরের একটি জেলেপাড়া জ্বালিয়ে দেওয়া, চাঁদপুরসহ নানান জায়গায় হামলার মতো ন্যক্কারজনক ঘটনাপ্রবাহের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে।
২১ অক্টোবর ২০২১, ০৬:৩০ পূর্বাহ্ন
জেলেপল্লীর রুহিণী দাসের জীবন ও ‘ভয় নাই’ বক্তৃতা
দুই ছেলেসহ ১০ সদস্যের পরিবারে ঘরের সংখ্যা ৪টি। রাতের অন্ধকারে আসে হামলাকারীরা। শিশুসহ পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পুড়ে যায় ঘর, পুড়ে যায় বেঁচে থাকার আশা-ভরসা, স্বপ্ন।
২০ অক্টোবর ২০২১, ০৩:১২ অপরাহ্ন
সহিংসতায় উস্কানিদাতাদের বিচারের আওতায় আনতে হবে
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় করিমপুরে জেলে পাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর সম্প্রতি যে হামলা হয়েছে আমরা তার সর্বান্তকরণে নিন্দা জানাই। গত ১৩ অক্টোবর থেকে ধর্মীয় উগ্রপন্থীরা কমপক্ষে ১০টি জেলায় হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা করেছে।
২০ অক্টোবর ২০২১, ০৪:২১ পূর্বাহ্ন
আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব
গত ৯ বছরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ৩ হাজার ৬৭৯টি হামলা হয়েছে। যদিও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত দাবি করেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি। ৩ হাজার ৬৭৯টি হামলার তথ্য দিচ্ছে, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তারা সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তুলে ধরেছে।
১৯ অক্টোবর ২০২১, ০৩:৩৮ অপরাহ্ন
কেন নিত্যপণ্যের দাম এখনো নিয়ন্ত্রণের বাইরে?
মহামারিতে মানুষের ক্রমবর্ধমান অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিও অব্যাহত আছে, যা খুবই হতাশাজনক। মানুষ আশা করে সরকার এ বিষয়টিকে জরুরিভাবে সমাধান করবে।
১৯ অক্টোবর ২০২১, ০৯:২৬ পূর্বাহ্ন
সাম্প্রদায়িক সন্ত্রাস, সহিংসতা ও বর্বরতার শেষ কোথায়?
সাতচল্লিশে দেশভাগের মর্মন্তুদ বেদনা নিয়ে লেখা উর্দুভাষী ঔপন্যাসিক কৃষণ চন্দরের দাঙ্গার গল্প ‘পেশোয়ার এক্সপ্রেস’র ভূমিকায় উর্দু কবি আলি সরদার জাফরি লিখেছিলেন, ‘ভারত ও পাকিস্তানে শুরু হওয়া গৃহযুদ্ধের আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। এই আগুনের লেলিহান শিখায় মানুষ, ঘরবাড়ি আর পাঠাগারের পাশাপাশি আমাদের জীবন, স্বাধীনতা, সভ্যতা এবং কৃষ্টি পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে এর তীব্রতা কিছুটা কমলেও এখনো সম্পূর্ণ কমেনি। ছাইয়ের নিচে আগুন এখনো চাপা পড়ে আছে, যা একটু ফুঁ দিলেই আবার জ্বলে উঠতে পারে। এই ছাইয়ে বাতাস দেওয়ার লোকেরও অভাব নেই।’
১৮ অক্টোবর ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
এই পথে সহজে ঢোকা গেলেও বের হওয়া কঠিন
আশির দশকে রংপুর থেকে আমাদের বাসায় ঢ্যাড়ামদ্দী নামে একটা ছেলে এলো। ১২/১৩ বছর বয়সী ঢ্যাড়ার মূল কাজ ছিল দৌঁড়াদৌঁড়ি করে ফাই-ফরমাশ খাটা, টিভি দেখা আর খেলাধুলা করা। বাড়িশুদ্ধ লোক ওকে অক্ষর জ্ঞান দিতে গিয়ে হয়রান হয়েছে মাত্র, একটি লাইনও শেখাতে পারেনি।
১৮ অক্টোবর ২০২১, ০৯:৫৭ পূর্বাহ্ন
কেন লজ্জা, কেন প্রতিবাদ নয়?
প্রথম সাড়ে ৩ বছর বাদে ১৯৯০ সাল পর্যন্ত তো আমরা সামরিক শাসনে ছিলাম। সেই সময়ের কথা হিসাবে ধরছি না। ১৯৯১ সাল থেকে আজ পর্যন্ত হিন্দু-বৌদ্ধ-সাঁওতাল-চাকমা-মারমা…দের ওপর যত হামলা হয়েছে, হত্যা-ভাঙচুর-আগুন দেওয়া হয়েছে, ঘর-বাড়ি ছাড়া করে তাড়িয়ে দেওয়া হয়েছে, কোন ঘটনাটির তদন্ত ও বিচার হয়েছে? স্মরণ করতে পারছি না। কেউ তথ্য দিয়ে সহায়তা করলে উপকৃত হবো।
১৮ অক্টোবর ২০২১, ০৭:২২ পূর্বাহ্ন
সাম্প্রদায়িক সহিংসতার অবসান ঘটাতে হবে
সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের যে প্রশংসনীয় পরিচিতি তা নষ্ট করতেই একটি অশুভ শক্তি কাজ করছে।
১৮ অক্টোবর ২০২১, ০৩:৫৯ পূর্বাহ্ন
মিডিয়ার ‘এজেন্ডা সেটিং ফাংশন’ ও সাম্প্রতিক ঘটনাবলীর ‘কভারেজ’
মুম্বাইয়ের হিন্দি সিনেমার এক নায়কের ছেলে মাদক সংক্রান্ত মামলায় জেলে। গত শুক্রবার তাকে ‘কয়েদি নম্বর’ দেওয়া হয়েছে। দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা এই খবর তাদের অনলাইন ভার্সনে শুক্রবার বিকেলে যখন প্রকাশ করে তার আগেই নোয়াখালীতে মন্দিরে সংঘবদ্ধ হামলা হয়েছে। বিবিসির খবর অনুযায়ী সেখানে হতাহতের ঘটনাও আছে। এই পত্রিকার অনলাইনে সেই খবর তখনো নেই।
১৭ অক্টোবর ২০২১, ০৭:০১ পূর্বাহ্ন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিকাদান প্রক্রিয়া দ্রুত ও সহজ করা দরকার
আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যেই আবাসিক হল ও লাইব্রেরি খুলে দিয়েছে এবং ক্লাস-পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করতে শুরু করেছে। তবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কবে থেকে সশরীরে ক্লাস শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই এখনও কোভিড-১৯ এর টিকা পাননি।
১৭ অক্টোবর ২০২১, ০৪:১৪ পূর্বাহ্ন
অধিকারের দাবিতে জেগে উঠুক গ্রামীণ নারী
১৬০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার বাংলাদেশে প্রায় ১০৭ মিলিয়ন মানুষের বসবাস গ্রামীণ এলাকায়। এর মধ্যে অন্তত ৫০ মিলিয়ন নারী ও শিশু। যারা গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। গবেষণা অনুসারে, পরিবারের কল্যাণের জন্য তারা অক্লান্তভাবে পরিশ্রম করে চলে। প্রায়শ দিনে ১৬ ঘণ্টাও কাজ করে। এরপরেও তারা অদৃশ্য ও অবমূল্যায়িত থাকে। তাদের প্রাপ্য মর্যাদা তাদের দেওয়া হয় না।
১৬ অক্টোবর ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন
আমরা কি হট্টিটি বা উটপাখির নীতিতে বিশ্বাসী?
পত্রিকায় লেখা হয়, টেলিভিশনে দেখানো হয় কেন? মানুষকে জানানোর জন্য। কোনো একটি ঘটনা ঘটে গেছে, কিন্তু পত্রিকা তা লিখল না, টেলিভিশন তা দেখাল না। তাহলে কি মানুষ ঘটনাটি জানল না?
১৬ অক্টোবর ২০২১, ০৮:০৫ পূর্বাহ্ন