সরকারি প্রকল্পে প্রয়োজন নাগরিক পর্যবেক্ষণ

গত কয়েক সপ্তাহে জনসাধারণের অর্থায়নে পরিচালিত বেশ কয়েকটি প্রকল্পের বিষয়ে ভয়াবহ সব প্রতিবেদন দেখা গেছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, ধরন, মাত্রা, এমনকি অগ্রাধিকারের পার্থক্য সত্ত্বেও সব প্রকল্পে একটি সমস্যা থাকেই। আর তা হলো ব্যয় ও সময়সীমা বেড়ে যাওয়ার সমস্যা।
২ অক্টোবর ২০২১, ১১:০৪ পূর্বাহ্ন

বিশ্বাস, বিজ্ঞান এবং নির্বুদ্ধিতা

টেক্সাসে মাঝে মাঝে শিলা বৃষ্টি হয়। বৃষ্টি শেষে বাড়ির সামনে প্রচুর ছাদ মেরামত কোম্পানির লোকদের উপস্থিতি দেখা যায়। তারা বাড়ি বাড়ি গিয়ে বিনা পয়সায় পরীক্ষা করে বলে দেন ছাদের ক্ষতি হয়েছে কি না।
২ অক্টোবর ২০২১, ০৯:৫৫ পূর্বাহ্ন

সরকারের জবাবদিহিতা নিশ্চিতে কী করছে জাতীয় মানবাধিকার কমিশন?

বেশ কিছু দিন ধরে আবারও আলোচনায় উঠে এসেছে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ। গত ২৮ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশন রাষ্ট্রপতির কাছে ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রপতি বলেছেন, মানুষের স্বার্থ সুরক্ষা ও সরকারের জবাবদিহিতা নিশ্চিতে কমিশনকে আরও বেশি সক্রিয় হতে হবে।
২ অক্টোবর ২০২১, ০৭:১৬ পূর্বাহ্ন

কেন আমাদের আইনি ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতাকে এত হেলাফেলা করা হয়?

একটি ফেসবুক পোস্টে হেফাজত-ই-ইসলামের নেতা মামুনুল হকের সমালোচনা করার অপরাধে প্রায় সাত মাস কারাদণ্ড ভোগ করার পর অবশেষে গত মঙ্গলবার জেল থেকে বের হয়ে এসেছেন ঝুমন দাশ। এটি নিঃসন্দেহে খুশি হওয়ার মতো একটি সংবাদ। মজার ব্যাপার হচ্ছে, মামুনুল নিজেই এখন আটক আছেন এবং তার বিরুদ্ধে প্রায় ২৭টি মামলা দায়ের করা হয়েছে।
১ অক্টোবর ২০২১, ১২:২২ অপরাহ্ন

ভূমি অফিসের কত ঘুষ প্রয়োজন?

দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ভূমি অফিসের দুর্নীতির গল্পের কোনো শেষ নেই। স্থানীয় সাব-রেজিস্ট্রারের দপ্তরে ঘুষের টাকা না দেওয়ায় এক খণ্ড জমির দলিল করাতে পারেননি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। গত বুধবার যশোরে এক জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি সে কথা জানান। তিনি নিজে সরকারের লোক হলেও ভূমি অফিসের এমন অবস্থার মুখোমুখি হতে হয়েছে তাকে। ওই বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা যায় যে লজ্জায় তিনি এক সপ্তাহ ওই ঘটনার কথা গোপন রেখেছিলেন।
১ অক্টোবর ২০২১, ১০:১৮ পূর্বাহ্ন

আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী: ঝুমন দাশ

ঝুমন দাশ আপন বললেন, ‘মত প্রকাশ কোনো অপরাধ তা আমি বিশ্বাস করি না। আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।’
১ অক্টোবর ২০২১, ০৮:০১ পূর্বাহ্ন

থাকার জায়গা সংকটে রাবির ভর্তি পরীক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার্থীদের থাকার জায়গার তীব্র সংকট হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, আমরা তা নিয়ে উদ্বিগ্ন। প্রতি বছর রাবির ভর্তি পরীক্ষার সময় দেশের বিভিন্ন স্থান থেকে যাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থেকে পরীক্ষা দেন।
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৩ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া নিয়ে টালবাহানা কেন

সংশ্লিষ্ট শিক্ষা ও স্বাস্থ্য খাতের কর্মকর্তাদের মধ্যে  ১৪ সেপ্টেম্বর এক বৈঠকের পর সশরীরে উপস্থিত হয়ে ক্লাস শুরুর জন্য সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছিল । সে সময় আমরা যথেষ্ট পরিমাণ সময় না দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম। কারণ ততদিনে দেশের মাত্র ৪০ শতাংশ শিক্ষার্থী ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন। ঠিক দুই সপ্তাহ পর, আমাদের উদ্বেগের বিষয়টি বাস্তবতায় রূপান্তরিত হয়েছে। দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী, অর্ধেকেরও বেশি শিক্ষার্থী নির্ধারিত সময় সীমার মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। যার অর্থ হচ্ছে এই দুই সপ্তাহে ১০ শতাংশেরও কম শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছেন।
২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:২৬ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণরুম’ বন্ধের সিদ্ধান্ত প্রশংসনীয়

সশরীরে উপস্থিত হয়ে ক্লাস শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৫ অক্টোবর থেকে সীমিত আকারে ১৮টি হল খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মহামারির আগে যে সব শিক্ষার্থী গণরুমে থাকতেন, তারা স্বভাবতই হলে কোনো নিয়মিত আসন পাবেন কি না, সে বিষয়ে উদ্বিগ্ন। 
২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫২ অপরাহ্ন

হাসিনা: এক ফিনিক্স পাখির গল্প

২০১৮ সালের নভেম্বরে “হাসিনা: এ ডটার’স টেল” মুক্তির প্রথমদিনই ঢাকার একটি সিনেপ্লেক্সে দেখতে গিয়েছিলাম। ডকুড্রামাটি দেখতে দেখতে গ্রিক পুরাণের ফিনিক্স পাখির গল্পের কথা মনে পড়ছিল। প্রায় সকলেরই জানা, প্রাচীন গ্রিক পুরাণে আছে― ফিনিক্স হলো এক পবিত্র আগুন পাখি। এই আগুন পাখির জীবনচক্র আবর্তিত হয় হাজার বছর ধরে। কথিত আছে একবার বিপদসংকুল এই পাখিটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দগ্ধীভূত এই পাখি তার ছাইভস্ম থেকেই জন্ম নেয় আবার। লাভ করে নতুন জীবন। শুরু হয় তার অবিনাশী যাত্রা। ‘এ ডটার টেল’স দেখতে দেখতে দর্শকদের সেই পুরাণের পাখিটির কথাই বারবার মনে পড়ে। জীবন যেন রূপকথার গল্পের মতো। কখনো কখনো রূপকথার গল্পেরও অধিক।
২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:০৯ অপরাহ্ন

সংশপ্তকের জন্য জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি

‘হাসিনা: আ ডটারস টেল’। মধ্যবিত্ত গার্হস্থ্য আবহে হাসি-আনন্দে ভরা পরিবারে বেড়ে ওঠা এক নারীর অকস্মাৎ সব স্বজন হারিয়ে সর্বহারা হয়ে যাওয়া, সেই অবস্থা থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানো—অবশেষে দিগন্তবিস্তারী মহিমায় ১৭ কোটি মানুষের ত্রাতা হিসেবে নিজের অস্তিত্ব ঘোষণার গল্প নিয়ে এই ছবি।
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ অপরাহ্ন

বাংলাদেশের পর্যটন: সম্ভাবনা বিপুল, প্রস্তুতি সামান্য

রেস্তোরাঁয় বসা বিদেশি এক নারী অনেকক্ষণ ধরে অবাক দৃষ্টিতে কিছু দেখছিলেন। বেরিয়ে যাওয়ার সময় তিনি সরাসরি আমাদের দিকে এগিয়ে এলেন।
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৯ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্প: সময় ও ব্যয় বাড়ছে

সবশেষ সংশোধনী প্রস্তাব অনুসারে, ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি সার্ভিস লাইন স্থানান্তরিত করার প্রকল্পের কাজে আড়াই বছর দেরি হতে পারে। ব্যয় বেড়ে হতে পারে দ্বিগুণ।
২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:০২ অপরাহ্ন

জিসিসিকে আইন ভাঙার অধিকার দিয়েছে কে?

জনসাধারণের সম্পত্তি ধ্বংস করে এবং নাগরিকদের মালিকানাধীন মূল্যবান জমি দখল করে শহরের রাস্তা, ড্রেন ও ফুটপাত প্রশস্ত করার যে অভিযান গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) চালাচ্ছে, তা অগ্রহণযোগ্য।
২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন

অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা অফিসের অর্থায়নে এবং চট্টগ্রামের ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপের সহায়তায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, অ্যান্টিবায়োটিকের অত্যধিক ব্যবহার ও অপব্যবহারের কারণে বন্দরনগরীর সব বয়সের মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিসট্যান্স বা অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা বাড়ছে। সাম্প্রতিক এই গবেষণার ফলাফল নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
২২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪ পূর্বাহ্ন

সংসদীয় কমিটির একটি চমৎকার সিদ্ধান্ত

কক্সবাজারের সংরক্ষিত বন ও পরিবেশগতভাবে সংকটপূর্ণ এলাকায় ৭০০ একর জায়গাজুড়ে সিভিল সার্ভিস একাডেমি স্থাপনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর আপত্তি জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমরা সংসদীয় স্থায়ী কমিটির এই সিদ্ধান্তকে সর্বান্তকরণে সমর্থন করি।
২১ সেপ্টেম্বর ২০২১, ০২:৩২ অপরাহ্ন

মত প্রকাশ যখন অপরাধ

ঝুমন দাশের দুর্ভোগ নিয়ে এই পত্রিকার একটি প্রতিবেদনে বিস্তারিত জানার পর উদ্বিগ্ন না হয়ে থাকা যায় না। এই ঘটনা দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রণীত নিষ্ঠুরতম ডিজিটাল নিরাপত্তা আইনকে দ্রুত সংশোধনের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে আইনের সমপ্রয়োগ নিশ্চিত করা এবং কেউ যেন আইনকে পাশ কাটিয়ে যেতে না পারে তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৬ অপরাহ্ন

পরীমনি: মানবাধিকার লঙ্ঘনের কেস স্টাডি

পরীমনির ঘটনাটি যেন দেশের দুর্বল ব্যবস্থাপনা ও মানবাধিকার লঙ্ঘনের এক রিয়েলিটি শো। জনগণের করের টাকা ও প্রশাসনিক ব্যবস্থায় পরিবেশিত এই শো পরিচালনায় কারা জড়িত ছিলেন তা ধারণা করা কঠিন নয়।
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৩ অপরাহ্ন

কার্যকর আইনই পারে সড়ক নিরাপদ রাখতে

সড়ক ও যোগাযোগ খাতে ক্রমবর্ধমান বিশৃঙ্খলার বিষয়টি খুবই হতাশাজনক। সড়ক পরিবহন আইন-২০১৮ প্রণয়নের তিন বছর পার হলেও সেটি তেমন কার্যকর নয় এবং এই সময়ের মধ্যে দেশে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে। একদিকে পুলিশের হিসেবেই, এ বছর প্রথম ৭ মাসে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ  বেড়েছে। অন্যদিকে, দুর্ঘটনা ও মৃত্যুর জন্য দায়ীদেরকে আইনের আওতায় আনা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়টিও সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের নির্লিপ্ততার কারণে কঠিন হয়ে উঠেছে।
১৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২১ অপরাহ্ন

বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে দেরি: বেবিচক ও ৭ প্রতিষ্ঠানের সমন্বয় জরুরি

গত বুধবারের খবরে বলা হয়েছে, ৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ থেকে ৬ দিনের মধ্যে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করবে। সত্যিই তা হবে বলে মনে হচ্ছে না।
১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০৯ পূর্বাহ্ন