২০২৭ আইসিসি বিশ্বকাপ: জেনে নিন পুরো সূচি
২০২৭ আইসিসি বিশ্বকাপের পুরো সূচি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। আগামী বছরের ২ অক্টোবর মাঠে গড়াতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের পর্দা নামবে ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে। তবে ম্যাচগুলো শুরুর সময় এখনও নির্ধারিত হয়নি।
এই আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১০টি থেকে বাড়িয়ে করা হয়েছে ১৪টি। তবে গ্রুপ পর্বে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। এর আগে তিনটি দলকে নিয়ে হবে সুপার সিরিজ। গ্রুপ পর্ব শেষে হবে সুপার সেভেন পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল। সব মিলিয়ে ম্যাচ হবে ৫৭টি।
আসরে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে তুলনামূলক কঠিন ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। তাদের সঙ্গী হবে বাছাইপর্ব বা সুপার সিরিজের বাধা পেরিয়ে আসা একটি দল (কোয়ালিফায়ার ‘বি’)।
একই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এছাড়া, বাছাইপর্ব বা সুপার সিরিজ পেরিয়ে আসা আরেকটি দল (কোয়ালিফায়ার ‘এ’) খেলবে এই গ্রুপে।
২০২৭ আইসিসি বিশ্বকাপের পুরো সূচি:
সুপার সিরিজ
২ অক্টোবর, কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ৩, উইন্ডহুক
৪ অক্টোবর, কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ২, উইন্ডহুক
৬ অক্টোবর, কোয়ালিফায়ার ২ বনাম কোয়ালিফায়ার ৩, উইন্ডহুক
গ্রুপ পর্ব
৭ অক্টোবর, ভারত বনাম অস্ট্রেলিয়া, কেপটাউন
৮ অক্টোবর, পাকিস্তান বনাম আফগানিস্তান, শোয়ানে
৮ অক্টোবর, ইংল্যান্ড বনাম বাংলাদেশ, উইন্ডহুক
৯ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম কোয়ালিফায়ার ‘এ’, বুলাওয়েও
৯ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, কেপটাউন
১০ অক্টোবর, ভারত বনাম পাকিস্তান, জোহানেসবার্গ
১০ অক্টোবর, শ্রীলঙ্কা বনাম কোয়ালিফায়ার ‘বি’, উইন্ডহুক
১১ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান, বুলাওয়েও
১২ অক্টোবর, অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ‘এ’, পার্ল
১২ অক্টোবর, নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কুগোম্পো সিটি
১৩ অক্টোবর, ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, উইন্ডহুক
১৩ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার ‘বি’, পার্ল
১৪ অক্টোবর, ভারত বনাম আফগানিস্তান, শোয়ানে
১৫ অক্টোবর, পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ‘এ’, ব্লুমফন্টেইন
১৫ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া, হারারে
১৬ অক্টোবর, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ডারবান
১৬ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, কেবেরহা
১৭ অক্টোবর, ভারত বনাম কোয়ালিফায়ার ‘এ’, ব্লুমফন্টেইন
১৭ অক্টোবর, নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার ‘বি’, হারারে
১৮ অক্টোবর, অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান, কুগোম্পো সিটি
১৯ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম পাকিস্তান, হারারে
১৯ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, ডারবান
২০ অক্টোবর, নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ
২০ অক্টোবর, ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার ‘বি’, হারারে
২১ অক্টোবর, আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার ‘এ’, কুগোম্পো সিটি
২২ অক্টোবর, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, পার্ল
২২ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ
২৩ অক্টোবর, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, কেবেরহা
২৩ অক্টোবর, বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ‘বি’, শোয়ানে
২৪ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম ভারত, ভিক্টোরিয়া ফলস
সুপার সেভেন
২৫ অক্টোবর, এ২ বনাম বি৩, জোহানেসবার্গ
২৬ অক্টোবর, বি১ বনাম এ৩, কেবেরহা
২৭ অক্টোবর, বি২ বনাম এবি৪, শোয়ানে
২৮ অক্টোবর, এ১ বনাম এ২, ভিক্টোরিয়া ফলস
২৯ অক্টোবর, বি১ বনাম বি৩, কুগোম্পো সিটি
৩০ অক্টোবর, এ৩ বনাম এবি৪, ভিক্টোরিয়া ফলস
৩১ অক্টোবর, বি২ বনাম এ১, জোহানেসবার্গ
১ নভেম্বর, এ২ বনাম বি১, ভিক্টোরিয়া ফলস
২ নভেম্বর, বি৩ বনাম এবি৪, কেপটাউন
৩ নভেম্বর, বি২ বনাম এ৩, ডারবান
৪ নভেম্বর, এ১ বনাম বি১, পার্ল
৫ নভেম্বর, এ২ বনাম এবি৪, ডারবান
৬ নভেম্বর, বি২ বনাম বি৩, ব্লুমফন্টেইন
৭ নভেম্বর, এ১ বনাম এ৩, কেপটাউন
৮ নভেম্বর, বি১ বনাম এবি৪, ডারবান
৯ নভেম্বর, বি২ বনাম এ২, কেবেরহা
১০ নভেম্বর, এ৩ বনাম বি৩, ব্লুমফন্টেইন
১১ নভেম্বর, এ১ বনাম এবি৪, কেবেরহা
১২ নভেম্বর, বি২ বনাম বি১, কেপটাউন
১৩ নভেম্বর, এ২ বনাম এ৩, ব্লুমফন্টেইন
১৪ নভেম্বর, এ১ বনাম বি৩, ডারবান
সেমিফাইনাল
১৭ নভেম্বর, সেমিফাইনাল ১, কেপটাউন
১৮ নভেম্বর, সেমিফাইনাল ২, শোয়ানে
ফাইনাল
২১ নভেম্বর, ফাইনাল, জোহানেসবার্গ
