তামিমের উপহার পৌঁছে দিচ্ছেন নাফিসা

সামাজিক মাধ্যমে বর্তমানে বেশ পরিচিত এক নাম নাফিসা আনজুম খান। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট এ দুঃসময়ে অসহায়দের পাশে দাঁড়াতে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন তিনি। আর গণমাধ্যমে এ সংবাদ পেয়ে তার মহৎ উদ্যোগে সামিল হওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবাল খান। আজ শুক্রবার (২৪ এপ্রিল) তামিমের দেওয়া উপহার অসহায় পরিবারে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন 'একজন বাংলাদেশ'।
২৪ এপ্রিল ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন

করোনার কারণে জন্মদিন পালন করবেন না শচিন

শচিন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে অনেকটা ঈশ্বরের মতো। বলা হয় ক্রিকেট যদি ধর্ম হতো তাহলে তিনি হতেন সেই ধর্মের ঈশ্বর। ক্রিকেট ছেড়ে দিলেও তার প্রতি আবেগ কমেছে খুব অল্পই। আজ, শুক্রবার (২৪ এপ্রিল) সেই ঈশ্বরের ৪৭তম জন্মদিন। অন্যান্য বছরের মতো এবার আর জন্মদিন পালন করা হচ্ছে না তার। কারনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে প্রার্থনা করেই সময় কাটাতে চান এ কিংবদন্তি। সম্প্রতি স্পোর্টস স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি।
২৪ এপ্রিল ২০২০, ০৬:৫৩ পূর্বাহ্ন

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেই ইনিংসটি বারবার দেখেন শচিন

২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গ্রুপ পর্বের ওই আগ্রাসী ইনিংসটি শচিনের হৃদয়ে আলাদা মাহাত্ম্য নিয়ে জায়গা দখল করে আছে। ১২ চার ও ১ ছক্কায় ৭৫ বলে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এই সব সংখ্যা দিয়ে ‘মাস্টার ব্লাস্টার’- এর ইনিংসটিকে ব্যাখ্যা করে বোঝানো যাবে না। সহজ ভাষায় বলতে গেলে, সেদিন তার ব্যাটিং শৈলী পুরো ক্রিকেটবিশ্বকে আরও একবার তাক লাগিয়ে দিয়েছিল।
২৪ এপ্রিল ২০২০, ০৬:৪৫ পূর্বাহ্ন

ভারতীয় ব্যাটসম্যানরা কেবল নিজের জন্য খেলত: ইনজামাম

তার সময়ে বেশ দাপটের সঙ্গেই খেলেছেন শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলিরা। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকা করলে এ নামগুলো প্রথম দিকেই থাকবে। কিন্তু তারপরও তাদেরকে নিয়ে রীতিমতো ভয়ানক এক কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। পাকিস্তানী ব্যাটসম্যানরা দলের জন্য খেললেও ভারতীয় ব্যাটসম্যানরা নিজের জন্য খেলতেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
২৩ এপ্রিল ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন

কোভিড-১৯ এখন জীবনের আসল খেলা: মাশরাফি

চলমান পরিস্থিতি যেন চোখে আঙুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিচ্ছে, মাঠের খেলার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ জীবন ও জীবনের লড়াই। সময়ের সবচেয়ে কঠিন এই সত্যটিই মাশরাফি বিন মর্তুজা তুলে ধরেছেন তার লেখনীতে।
২৩ এপ্রিল ২০২০, ০৬:৪৪ পূর্বাহ্ন

‘অধিনায়ক তামিমের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি’

কর্মস্থল বাংলাদেশ থেকে অনেক দূরে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাচ্ছেন ক্রিকেট দলের প্রধান কোচ। সেখান থেকেই অনলাইনে দ্য ডেইলি স্টারকে সাক্ষাতকার দিয়েছেন তিনি। কথা বলেছেন স্থবির সময় শেষে ফেরার প্রস্তুতি, তামিম ইকবালের অধিনায়কত্ব ও সাকিব আল হাসানের ফেরা নিয়ে।
২৩ এপ্রিল ২০২০, ০৬:১৪ পূর্বাহ্ন

বিশ্বকাপের সময়ে আইপিএল চান ম্যাককালাম

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম বলছেন এই অবস্থায় বিশ্বকাপ আয়োজন করা হবে ঝুঁকিপূর্ণ। বরং বিশ্বকাপের সময়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নতুন আসর চাইছেন তিনি।
২৩ এপ্রিল ২০২০, ০৪:২৩ পূর্বাহ্ন

করোনাভাইরাস: নিলামে সাকিবের ব্যাটের আয় ২০ লাখ টাকা

সাকিবের প্রিয় ব্যাটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ টাকা। শেষ পর্যন্ত তা ২০ লাখ টাকায় গিয়ে পৌঁছায়।
২২ এপ্রিল ২০২০, ০৫:১৯ অপরাহ্ন

লারার সামনে পড়লেই বুক কেঁপে উঠত আফ্রিদির

মারকাটারি ব্যাটিংয়ের সঙ্গে দারুণ কার্যকর লেগ স্পিনের জন্য ক্যারিয়ার সমৃদ্ধ শহিদ আফ্রিদির। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে পরিসংখ্যানও বেশ ভালই তার। সেই আফ্রিদি জানিয়েছেন, অনেক জীবনে ব্যাটসম্যানকে কাবু করলেও ব্রায়ান লারার সামনে গেলেই বুক কেঁপে উঠত তার।
২২ এপ্রিল ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন

আনুশকার কাছ থেকে ধৈর্য শিখেছেন কোহলি

ক্যারিয়ারের শুরুর দিকে আগ্রাসী থাকলেও তার মধ্যে ছিল ছটফটে ভাব। কোহলির ইতিবাচক থাকা এবং ধৈর্য ধরার ভারসাম্য এসেছে মূলত আনুশকা শর্মার সঙ্গে সম্পর্কের পর।
২২ এপ্রিল ২০২০, ০৮:৩৬ পূর্বাহ্ন

করোনাভাইরাস: ইংল্যান্ড বিশ্বকাপের ব্যাট নিলামে তুলছেন সাকিব

প্রিয় ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন সাকিব। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সৃষ্ট অচলাবস্থায় সমাজের সুবিধাবঞ্চিতদের সাহায্যার্থে ব্যয় করা হবে প্রাপ্ত অর্থ।
২২ এপ্রিল ২০২০, ০৭:০৫ পূর্বাহ্ন

শ্রমিকদের আন্দোলন ‘বাজে অভিসন্ধি’, গণমাধ্যমের দিকেও অভিযোগের তীর সাকিবের

নিজের কাঁকড়া হ্যাচারির শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করতে দেখে বিস্মিত হয়েছেন সাকিব আল হাসান। প্রতিশ্রুতির পরও এমন আন্দোলনে বাজে অভিসন্ধি দেখছেন তিনি। এমনকি বকেয়া বেতন নিয়ে গণমাধ্যমে ফুলিয়ে ফাঁপিয়ে খবর প্রকাশ হয়েছে বলেও অভিযোগ করেছেন সাকিব
২২ এপ্রিল ২০২০, ০৬:৪২ পূর্বাহ্ন

'অপু দেখিয়ে দিচ্ছে, মানুষ হিসেবে বড় হওয়াটাই গুরুত্বপূর্ণ'

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গোটা দেশের স্থবির অবস্থায় শুরু থেকেই ক্রিকেটারদের অবস্থান বেশ প্রশংসা কুড়িয়েছে। জাতীয় দলের নিয়মিত তারকা হতে শুরু করে প্রথম শ্রেণীর খেলোয়াড়রাও এগিয়ে এসেছেন সাধারণ মানুষদের সাহায্যার্থে। তবে এদের মধ্যে নাজমুল ইসলাম অপুর দিকটি সবচেয়ে বেশি ভালো লেগেছে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবাল খানের। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, মানুষ হিসেবেও যে অপু অনেক বড়, তাই তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অধিনায়ক।
২১ এপ্রিল ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন

জাভেদের বিরুদ্ধে বিসিবিকে ‘অভিযোগ করেনি আইসিসি’

বাংলাদেশ নারী দলের ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের বিরুদ্ধে আইসিসি তথ্য পাচারের অভিযোগ এনেছে জানিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। তবে এমন সংবাদের কোনো ভিত্তি নেই দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন। তাদের কাছে আইসিসি থেকে কোনো ধরনের নির্দেশনা আসেনি বলেও জানান তিনি।
২১ এপ্রিল ২০২০, ১২:২১ অপরাহ্ন

শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করে দিতে বলেছেন সাকিব

বকেয়া বেতনের দাবীতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে আগের দিন বিক্ষোভ করেছেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা। তাদের অভিযোগ ছিল, চার মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। তবে খুব শিগগিরই এ সমস্যার সমাধান হচ্ছে। শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে বলেছেন সাকিব।
২১ এপ্রিল ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন

শোয়েবের রসবোধে মুগ্ধ গাভাস্কার

সুনীল গাভাস্কারের সঙ্গে কথার লড়াইয়ে নেমেছেন শোয়েব আকতার। তবে সেই লড়াইয়ে অবশ্য উত্তেজনার ঝাঁজ নেই, আছে একে অপরের প্রতি সম্মান। খোঁচা, খুনসুটির দ্বৈরথ চলার মধ্যে এবার শোয়েবের রসবোধে মজেছেন গাভাস্কার। আর তাকে ভালোবাসা জানানোয় শোয়েব জানিয়েছেন কৃতজ্ঞতা।
২১ এপ্রিল ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন

ফিল্ডিংয়ে কাইফের সামনে ছিল না আদর্শ, টিটকারি সইতে হয়েছিল যুবরাজকে

ক্যারিয়ারের শুরুর দিকে ফিল্ডিং নিয়ে কোন ধারনা ছিল না কাইফের, সামনে ছিল না আদর্শ। আর যুবরাজের তো বাজে ফিল্ডিংয়ের জন্য রীতিমতো টিটকারিও সহ্য করতে হয়েছে।
২১ এপ্রিল ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন

বল শাইনে থুতুর বদলে ঘাম!

থুতুর মাধ্যমে বল শাইনের বল বিভিন্ন খেলোয়াড়দের হাত ঘুরে বল। স্বাভাবিক সময়ে এটি নিয়ে কোন ভাবনা না থাকলেও করোনা বদলে দিয়েছে প্রেক্ষাপট।
২১ এপ্রিল ২০২০, ০৭:৩১ পূর্বাহ্ন

‘বুড়ো’ বলায় দৌড়ের চ্যালেঞ্জ, অতঃপর ধোনির কাছে ব্র্যাভোর হার

‘তুমি তো বুড়িয়ে গেছ’, চেন্নাই সুপার কিংসে খেলার সময় ডোয়াইন ব্র্যাভোকে এভাবে ক্ষেপিয়ে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ডোয়াইন ব্র্যাভোর গায়ে লাগল কথাটা, দিলেন দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ। তাতেও অবশ্য ফল নিজের পক্ষে আনতে পারেননি ব্র্যাভো।
২১ এপ্রিল ২০২০, ০৬:০৪ পূর্বাহ্ন

উদ্বেগময় পরিস্থিতিতে আলোচনায় বসছে আইসিসি

করোনাভাইরাসের কারণে দুনিয়াব্যাপী স্থবিরতায় বিশাল ক্ষতির মুখে ক্রীড়াঙ্গন। অনেকগুলো সিরিজ স্থগিত হয়ে যাওয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি জট আর সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে জরুরী সভায় বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২১ এপ্রিল ২০২০, ০৪:৪২ পূর্বাহ্ন