সৌদি আরবের বিপক্ষে হার শক্তি বাড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার!
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এসে প্রথম ম্যাচেই জোর ধাক্কা খায় আর্জেন্টিনা। র্যাঙ্কিংয়ে ৪৭ ধাপ পিছিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে হেরে অঘটনের শিকার হয় তারা। এতে করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটাও হয়ে পড়ে কঠিন। তবে এই হারেরও নাকি আছে ইতিবাচক দিক।
৩০ নভেম্বর ২০২২, ০৫:১২ পূর্বাহ্ন
রোনালদোর পায়ের পরশ নিয়ে নিজের পায়ে মাখলেন রদ্রিগো
বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে কাছে পেয়ে দারুণ এক কাণ্ড করেছেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
৩০ নভেম্বর ২০২২, ০৪:৫০ পূর্বাহ্ন
জার্মানি-কোস্টারিকা ম্যাচে ইতিহাস গড়বেন স্টেফানি
বৃহস্পতিবার ‘ই’ গ্রুপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে জার্মানি-কোস্টারিকা। দ্বিতীয় রাউন্ডে যেতে ম্যাচটি জেতা লাগবে জার্মানির। কোস্টারিকারও সুযোগ আছে ম্যাচ জিতে পরের রাউন্ডে যাওয়ার। ফিফা জানায় এই ম্যাচটি পরিচালনা করে ৯২ বছরের ইতিহাসে নতুন করে নাম লেখাবেন স্টেফানি।
৩০ নভেম্বর ২০২২, ০৩:২১ পূর্বাহ্ন
মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কি খেলবেন দিবালা?
আর্জেন্টিনার আক্রমণভাগে সেরকম পারফর্ম করতে পারছেন না লাউতারো মার্টিনেজ। দিবালাকে খেলানোর কথা তাই উঠছে জোরেশোরে।
৩০ নভেম্বর ২০২২, ০২:৫৪ পূর্বাহ্ন
ইরানের স্বপ্নভঙ্গ করে নকআউট পর্বে যুক্তরাষ্ট্র
মাহদি তারেমির শট যখন গোলমুখ থেকে ফেরান মার্কিন ডিফেন্ডার কিংবা মোর্তেজা পউরালিগাঞ্জির হেডটা যখন বারপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়, তখন যেন সব আশাই শেষ হয়ে যায় ইরানের। তাতে হয়নি কোনো রূপকথা গল্প। অথচ ইংল্যান্ডের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হওয়ার পরও ওয়েলসের বিপক্ষে দারুণ জয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার স্বপ্ন দেখেছিল দলটি। কিন্তু উল্টো ইরানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নাম লেখায় যুক্তরাষ্ট্রই।
২৯ নভেম্বর ২০২২, ০৮:২৪ অপরাহ্ন
স্টেডিয়ামের এসি ব্যবস্থায় অসুস্থ হওয়ার অভিযোগ ব্রাজিলিয়ান তারকার
বিশ্বকাপে প্রথম ম্যাচের পরই অসুস্থ হয়ে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্তনি। ব্রাজিল দলের আরও দু’একজনেরও অসুস্থতার খবর পাওয়া যায়। এখন সেরে উঠলেও এই তারকা জানিয়েছেন অসুস্থতার কারণ কাতারের স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
২৯ নভেম্বর ২০২২, ০৫:৪৮ অপরাহ্ন
রোমাঞ্চকর জয়ে নকআউট পর্বে সেনেগাল
মঙ্গলবার কাতারের আল রাইয়ান স্টেডিয়ামে বিশ্বকাপে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে স্তব্ধ করে দিয়েছে সেনেগাল। দলের সেরা তারকা সাদিও মানেকে ছাড়া শঙ্কা পার করে উঠেছে বিশ্বকাপের শেষ ষোলোয়।
২৯ নভেম্বর ২০২২, ০৪:৫৯ অপরাহ্ন
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে নেদারল্যান্ডস
বল দখলের লড়াই থেকে শুরু করে আক্রমণ গড়া, সবক্ষেত্রেই ডাচদের কাছে আত্মসমর্পণ করল কাতার। গোটা ম্যাচে মাত্র একবারই আন্ড্রিস নোপার্টকে বিচলিত করতে পারল স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলে অনেকটা সহজেই তারা হারাল কাতারকে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বের টিকিট কাটল দলটি।
২৯ নভেম্বর ২০২২, ০৪:৫০ অপরাহ্ন
ফিফা যেভাবে নিশ্চিত হয় গোলটি রোনালদোর নয়
সোমবার উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে পর্তুগাল। এই ম্যাচে পর্তুগালের করা প্রথম গোলটিতে গোলদাতার নাম নিয়ে তৈরি হয় অস্পষ্টতা।
২৯ নভেম্বর ২০২২, ০২:০৮ অপরাহ্ন
এমবাপের ‘ইগো’ সমস্যা নেই, জানালেন দেশম
তিউনিসিয়ার বিপক্ষে শেষ ম্যাচে তাই একাদশে কিছু বদল আনতে পারেন কোচ দিদিয়ের দেশম। বিশ্রাম দেওয়া হতে পারে ফর্মে থাকা কিলিয়ান এমবাপেকেও। আর সেই সিদ্ধান্ত নেওয়া হলে পিএসজি তারকা সেটা মেনে নেবেন বলেই বিশ্বাস দেশমের।
২৯ নভেম্বর ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন
ইরান-ইংল্যান্ড-নেদারল্যান্ডসের ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা
বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
২৯ নভেম্বর ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন
ইংল্যান্ড বনাম ওয়েলস: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
জমে উঠেছে কাতার বিশ্বকাপ। গ্রুপ 'বি' তে দেখা মিলছে বেশ জটিল সমীকরণের। ওয়েলসের বিপক্ষে হারলে ইংল্যান্ডকে চেয়ে থাকতে হবে ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচের দিকে। সেই ঝুঁকি নিশ্চিতভাবেই নিতে চাইবেন না হ্যরি কেইনরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতেই শেষ ষোল যাত্রা করতে বদ্ধপরিকর থ্রি লায়ন্সরা। অন্যদিকে ওয়েলস একরকম ছিটকেই গেছে বলা চলে। ইংলিশদের হারালেও ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচটি ড্রয়ের প্রার্থনা করতে হবে গ্যারেথ বেলদের। তাই শেষ ম্যাচ জয়ের পাশাপাশি অনেকটা ভাগ্যের ওপরও নির্ভর করছে তাদের পরবর্তী রাউন্ড যাত্রা।
২৯ নভেম্বর ২০২২, ১০:০৬ পূর্বাহ্ন
ইরান বনাম যুক্তরাষ্ট্র: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে ইরান। শেষ ষোলো যাত্রার সুবর্ণ সুযোগও রয়েছে তাদের। ড্র করলেও থাকবে সম্ভাবনা, কিন্তু সেক্ষেত্রে ইংল্যান্ডকে জিততে হবে ওয়েলসের বিপক্ষে। তবে কার্লোস কুইরোজের শিষ্যরা এই ঝুঁকি নিতে চাইবে না বলাই বাহুল্য, জয়ের দিকেই নজর থাকবে তাদের। অন্যদিকে দুই ম্যাচ ড্র করায় শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই যুক্তরাষ্ট্রের।
২৯ নভেম্বর ২০২২, ০৮:৫৬ পূর্বাহ্ন
ইকুয়েডর বনাম সেনেগাল: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
শেষ ষোলো নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাঁচামরার লড়াইয়ে পরিণত হয়েছে সেনেগালের জন্য। ইকুয়েডর বধ করলে নকআউটের টিকিট পাবে আলিউ সিসের শিষ্যরা। অন্যদিকে ইকুয়েডরের সামনেও সুযোগ দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেওয়ার। এক পয়েন্ট বেশি থাকায় আফ্রিকান প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ল্যাতিন দলটি, তাই ড্র করলেই চলবে তাদের।
২৯ নভেম্বর ২০২২, ০৭:০০ পূর্বাহ্ন
নেদারল্যান্ডস বনাম কাতার: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
কাতার বিশ্বকাপের 'এ' গ্রুপ থেকে কোন দুটো দল শেষ ষোলতে যাত্রা করবে তা জানা যাবে আজই। স্বাগতিকরা ছিটকে গেছে আগেই, লড়াইয়ে টিকে রয়েছে নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর। ডাচরা নকআউট পর্বে প্রায় পৌঁছেই গেছে, যদি না আজ আরেকটি অঘটন ঘটে। হারলেই যে বিদায়, তাও নয়। রয়েছে নানা জটিল সমীকরণ। এসব পরিসংখ্যান মাথায় আছে লুইস ভন গলের শিষ্যদেরও, তাই শেষ ম্যাচে স্বাগতিকদের পরাস্ত করে নিশ্চিন্ত থাকতে চাইবে তারা।
২৯ নভেম্বর ২০২২, ০৬:২৭ পূর্বাহ্ন
ফুটবলারদের পরিবারকে হুমকি দিচ্ছে ইরান!
পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে অনেক দিন থেকেই উত্তাল ইরান। বিক্ষোভ প্রতিবাদ চলছে নিয়মিতই। বিশ্বকাপেও চলেছে সে ধারা। ইংলিশদের বিপক্ষে প্রথমে ম্যাচে জাতীয় সঙ্গীতই গায়নি ইরানি খেলোয়াড়রা। এরমধ্যেই সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ। যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই ১৯৭৯ সাল থেকে। এ ম্যাচে বিতর্কিত কিছু না করতে খেলোয়াড়দের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
২৯ নভেম্বর ২০২২, ০৫:৫৩ পূর্বাহ্ন
কনটেইনার দিয়ে তৈরি অস্থায়ী স্টেডিয়ামে লাল-হলুদের মেলা
ব্রাজিলের এক ঝাঁক তারকা ফুটবলারের নৈপুণ্যেই শুধু এই স্টেডিয়াম মাতেনি, আগামীকাল আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ দিয়ে এই মাঠে পা পড়বে বিশ্ব ফুটবল ইতিহাসের আরেক কিংবদন্তি লিওনেল মেসির!
২৯ নভেম্বর ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ন
ফার্নান্দেজও ভেবেছিলেন গোলটি রোনালদোর
বাঁ প্রান্ত থেকে ব্রুনো ফার্নান্দেজের ক্রস। লাফিয়ে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বল দূরের পোস্ট ঘেঁষে খুঁজে নিল জাল। তখন রীতিমতো বুনো উল্লাস শুরু করলেন রোনালদো। দেখে মনে হচ্ছিল গোলটি করেছেন এ ম্যানচেস্টার ইউনাইটেড তারকাই। এমনকি গোলদাতা ব্রুনো ফার্নান্দেজও ভেবেছিলেন এমনটাই।
২৯ নভেম্বর ২০২২, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রুনোর জোড়া গোলে নকআউট পর্বে পর্তুগাল
সোমবার রাতে লুসাইল স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের লড়াইতে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে ফ্রান্স ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। ৫৪ ও ৯৩ মিনিটের দুই গোলে পর্তুগিজদের হিরো ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো।
২৮ নভেম্বর ২০২২, ০৯:০১ অপরাহ্ন
‘আরও গোল করার ক্ষুধা নিয়ে ফিরে এসো’, নেইমারকে রোনালদো
ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মহাগুরুত্বপূর্ণ অভিযানে নেইমারকে চান সেলেসাও কিংবদন্তি রোনালদো নাজারিও। ৪৬ বছর বয়সী সাবেক ফরোয়ার্ড তাই আবেগী এক বার্তা দিয়েছেন অনুজকে।
২৮ নভেম্বর ২০২২, ০৩:৫৮ অপরাহ্ন