'পিএসজিতে সবাই মেসির জীবন সহজ করার চেষ্টা করছে'
নতুন শহরে মানিয়ে নেওয়াটা সহজ নয় যে কেউর জন্যই। সেখানে লিওনেল মেসির মতো অন্তর্মুখী একজন মানুষের জন্য তো বেজায় কঠিন। আর সে কঠিন কাজটা প্যারিসে ধীরে ধীরেই করে যাচ্ছেন এ আর্জেন্টাইন তারকা। তবে এরজন্য সহায়তাও ভালো পাচ্ছেন তিনি। প্যারিসে মেসির জীবন সহজ করার জন্য পিএসজির সব সদস্যই চেষ্টা করছেন বলেই জানালেন তার দীর্ঘদিনের জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া।
১১ ডিসেম্বর ২০২১, ০২:৪৪ পূর্বাহ্ন
আর্জেন্টিনা যুব দলের কোচ হলেন মাসচেরানো
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক বার্সেলোনা এবং লিভারপুল তারকা হ্যাভিয়ের মাসচেরানো। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)।
১১ ডিসেম্বর ২০২১, ০২:১৬ পূর্বাহ্ন
করোনাভাইরাসের হানা ইপিএলে, স্থগিত টটেনহ্যাম-ব্রাইটন ম্যাচ
শেষ পর্যন্ত স্থগিতই হলো টটেনহ্যাম হটস্পার্স ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ম্যাচ। করোনাভাইরাসের সংক্রমণে টটেনহ্যামের বেশ কিছু খেলোয়াড় ও কর্মকর্তা আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
১০ ডিসেম্বর ২০২১, ০৫:৪৩ পূর্বাহ্ন
টানা এত নো-বল, বুঝতেই পারলেন না আম্পায়ার
টানা ৪টি নো-বল করলেন বেন স্টোকস। কিন্তু তার একটিও লক্ষ্য করতে পারলেন আম্পায়ার। বৃহস্পতিবার এমনই এক বিরল ঘটনা ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই অ্যাশেজে দেখেছে ক্রিকেট বিশ্ব। যা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
৯ ডিসেম্বর ২০২১, ০৬:২৭ পূর্বাহ্ন
ফের হাসপাতালে ভর্তি হলেন পেলে
আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে কিংবদন্তি ফুটবলার পেলেকে। কোলন টিউমারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছেন কিংবদন্তী এই ফুটবলার।
৯ ডিসেম্বর ২০২১, ০৫:৩৯ পূর্বাহ্ন
এটাই বার্সেলোনার বাস্তবতা: জাভি
শেষ পর্যন্ত হেরেই গেল বার্সেলোনা। ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। দুই দশক পর ইউরোপা লিগে অবনমন হলো দলটির। সাম্প্রতিক সময়ের ফলাফলের ভিত্তিতে কাতালানদের এমন ফলাফল অবাক হওয়ার কিছু নেই বলেই জানালেন কোচ জাভি হার্নান্দেজ।
৯ ডিসেম্বর ২০২১, ০৪:৫৫ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলবে যে দলগুলো
শেষ হয়েও শেষ হলো না চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ। বাজে আবহাওয়ার জন্য ভিয়ারিয়াল ও আতালান্তার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আজ এ দুই দলের লড়াইয়ে নিশ্চিত হবে কোন দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব। আর কারা খেলবে ইউরোপা লিগে। তবে এরমধ্যেই নিশ্চিত বাকি ১৫টি দল।
৯ ডিসেম্বর ২০২১, ০৪:১২ পূর্বাহ্ন
বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিল বায়ার্ন
ব্যালন ডি'অর লিওনেল মেসির হাতে যাওয়ার পর থেকেই খেপেছিলেন বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা। সব ঝাল বার্সেলোনার ওপরই মেটাবেন বলে অঙ্গীকার করেছিল দলটি। শেষ পর্যন্ত তাই করেছে দলটি। বার্সেলোনাকে রীতিমতো উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই দশক পর ইউরোপা লিগে অবনমন হলো বার্সেলোনার।
৯ ডিসেম্বর ২০২১, ০৩:৫১ পূর্বাহ্ন
বিশ্বের সেরা খেলোয়াড় মেসি: এমবাপে
শৈশব থেকেই ক্রিস্তিয়ানো রোনালদোর বড় ভক্ত কিলিয়ান এমবাপে। তার ঘর জুড়ে তখন ছিল এ পর্তুগিজ তারকার ছবি। খেলেন রোনালদোর মতোই ৭ নম্বর জার্সি পরে। তবে রোনালদোর সঙ্গে একত্রে কখনোই খেলা হয়নি তার। অনেকটা নাটকীয়ভাবে তার সতীর্থ হয়ে যান লিওনেল মেসি। পিএসজিতে ক্রমেই জমে উঠছে এ দুই তারকার রসায়ন। মেসিতে রীতিমতো মুগ্ধ এ ফরাসি।
৮ ডিসেম্বর ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্রশ্নে রিয়াল কোচের কৌশলী জবাব
জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পা রাখল রিয়াল।
৮ ডিসেম্বর ২০২১, ০৫:৫৮ পূর্বাহ্ন
মেসি-এমবাপের জোড়া গোলে পিএসজির বড় জয়
নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়েছে পিএসজির। এমনকি গ্রুপ রানার্সআপ হয়ে যে সন্তুষ্ট থাকতে তাও নিশ্চিত। তাই ক্লাব ব্রুজের বিপক্ষে ম্যাচটা ছিল নিছক আনুষ্ঠানিকতার। পাশাপাশি নিজেদের ছন্দ ফিরিয়ে আনার। আর সে ম্যাচে বেলজিয়ামের ক্লাবটিকে রীতিমতো উড়িয়ে দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে পিএসজি।
৭ ডিসেম্বর ২০২১, ০৭:৪৫ অপরাহ্ন
বার্সেলোনার আগ্রহে দারুণ খুশি সালাহ
অনেক দিন থেকেই মোহামেদ সালাহকে নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ফুটবল পাড়ায়। সে গুঞ্জনে নতুন সংযুক্তি বার্সেলোনার আগ্রহ নিয়ে। অবশ্য এবারের গুঞ্জনের উৎস খোদ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। সালাহকে পেতে চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন তিনি। আর এটা শুনে বেশ আহ্লাদিত সালাহ। তবে শেষ পর্যন্ত কি হবে তা ভবিষ্যতের ওপরই ছেড়ে দিলেন লিভারপুলের এ মিশরীয় তারকা।
৬ ডিসেম্বর ২০২১, ১০:২৬ পূর্বাহ্ন
‘খেলার অনুপযুক্ত’ মাঠে চোট পেয়ে ছিটকে গেলেন তপু
চলমান স্বাধীনতা কাপে পুলিশ এফসির বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের জন্য তিনি দায়ী করেছেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের অনুপযুক্ত কন্ডিশনকে।
৬ ডিসেম্বর ২০২১, ০৯:০১ পূর্বাহ্ন
ফ্রেডের গোলে ইউনাইটেডের স্বস্তির জয়
৭৭ মিনিটে দলের হয়ে জয়সূচক গোল করেন ব্রাজিলিয়ান তারকা ফ্রেড।
৫ ডিসেম্বর ২০২১, ০৪:০৫ অপরাহ্ন
কেন সাংবাদিকের চেয়ে কোচের আয় বেশি জানালেন মরিনহো
সাংবাদিকদের সঙ্গে বরাবরই তিক্ততার সম্পর্ক জোসে মরিনহোর। বিশেষ করে কোনো ম্যাচের ফলাফল বিপক্ষে গেলেই সাংবাদিকদের কোনো না কোনো প্রশ্নে কটাক্ষ করে উত্তর দিয়ে থাকেন তিনি। তবে এবার এক সাংবাদিককে রীতিমতো অপদস্থ করেছেন এএস রোমার এ পর্তুগিজ কোচ।
৫ ডিসেম্বর ২০২১, ০৯:১৪ পূর্বাহ্ন
ইন্টার ও অ্যাতলেতিকো ম্যাচ মিস করতে পারেন বেনজেমা!
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দারুণ জয়ে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে রিয়াল মাদ্রিদের। ব্যবধানটা আরও বেড়েছে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে। কিন্তু ম্যাচ শেষেও স্বস্তিতে নেই দলটি। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা তারকা করিম বেনজেমা। ফলে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান ও লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারেন এ ফরাসি তারকা।
৫ ডিসেম্বর ২০২১, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বকালের সেরা নয়, সেরাদের একজন হলেই যথেষ্ট মেসির
বয়স ৩৪ পেরিয়েছে। এখনও আরও কিছু বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার ক্ষমতা রাখেন লিওনেল মেসি। তবে এরমধ্যেই নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন নিজেকে। অনেকেই তাকে সর্বোকালের সেরা হিসেবেই বিবেচিত করেন। কিন্তু মেসির প্রত্যাশা এতো উঁচুতে নয়। নিজেকে সেরাদের একজন হিসেবে দেখতে পেলেই সন্তুষ্ট থাকবেন এ আর্জেন্টাইন তারকা। আর ইতোমধ্যেই সে তালিকায় চলেও এসেছেন তিনি।
৫ ডিসেম্বর ২০২১, ০৬:১৪ পূর্বাহ্ন
লেঁসের বিপক্ষে ১ পয়েন্ট পেয়েই খুশি পিএসজি কোচ
হারতে হারতে ড্র। লেঁসের বিপক্ষে আগের দিন কোনোমতে শেষ দিকের গোলে অন্তত একটি পয়েন্ট পেয়েছে পিএসজি। আর তাতেই সন্তুষ্ট পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। অথচ লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আনহেল দি মারিয়াদের মতো খেলোয়াড়রা আক্রমণভাগে।
৫ ডিসেম্বর ২০২১, ০৫:৩০ পূর্বাহ্ন
সপ্তম ব্যালন ডি'অরের যোগ্য মেসি: জাভি
যোগ্য ফুটবলার হিসেবে লিওনেল মেসি তার ক্যরিয়ারের সপ্তম ব্যালন ডি'অর জিতেছেন কিনা তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক।
৪ ডিসেম্বর ২০২১, ১২:০৭ অপরাহ্ন
আমি ভালো আছি: আগুয়েরো
অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দনের কারণে অনেক দিন থেকেই মাঠের বাইরে আছেন সের্জিও আগুয়েরো। নিজেকে সুস্থ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। হৃদরোগের সেই জটিলতার পর প্রথমবারের মতো জনসাধারণের সামনে নিজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন ৩৩ বছর বয়সী এ আর্জেন্টাইন তারকা।
৪ ডিসেম্বর ২০২১, ১১:১৩ পূর্বাহ্ন