ক্রুসের সেরা পাঁচে নেই রোনালদো

রিয়াল মাদ্রিদের সেরা পাঁচ খেলোয়াড়ের একটি দল বাছাই করেছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। কিন্তু বিস্ময়করভাবে সে তালিকায় নেই এক সময়ের সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো। এমনকি নেই নেই আলেহাদ্রো দি স্তেফানোর মতো কিংবদন্তিও।
৩ ডিসেম্বর ২০২১, ০৮:১০ পূর্বাহ্ন

সব ঝাল বার্সেলোনার ওপর ঝাড়বেন মুলার

শেষ পর্যন্ত রবার্ট লেভানদভস্কিকে পেছনে ফেলে ২০২১ সালের ব্যালন ডি'অর জিতে নিয়েছেন লিওনেল মেসি। তাতে প্রচণ্ড খেপেছেন লেভার ক্লাব সতীর্থ থমাস মুলার। নিজেদের শক্তি দেখিয়ে দেওয়ার লক্ষ্যে রাগটা বার্সেলোনার ওপর ঝাড়ার অঙ্গীকার করলেন এ জার্মান তারকা। সতীর্থ সকলকে সে ম্যাচে দারুণ কিছু করে দেখানোর আহ্বান জানালেন তিনি।
১ ডিসেম্বর ২০২১, ০৮:৩১ পূর্বাহ্ন

মেসি যোগ্য হিসেবেই ব্যালন ডি'অর জিতেছে: রিয়াল কোচ

আরও একবার ব্যালন ডি'অর জিতে নিয়েছেন লিওনেল মেসি। নিজেকে অনন্য উচ্চতায় তুলে রেকর্ড সাতবারের মতো এ পুরষ্কার হস্তগত করলেন এ আর্জেন্টাইন তারকা। কিন্তু চলতি মৌসুমে তার এ পুরষ্কার পাওয়ায় অনেকেই বিষয়টি স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন না। বিশেষকরে মেসির প্রতিদ্বন্দ্বী দলগুলোর সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়-কোচরা। তবে সে পথে হাঁটেননি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। যোগ্য হিসেবেই মেসি ব্যালন ডি'অর জিতেছেন বলে মনে করেন তিনি।
১ ডিসেম্বর ২০২১, ০৫:৪১ পূর্বাহ্ন

জুভেন্টাসকে জয়ে ফেরালেন দিবালা-মোরাতা

চ্যাম্পিয়ন্স লিগে উড়তে থাকা জুভেন্টাস আটকে যায় ইংলিশ ক্লাব চেলসিতে। এরপর সে ধারায় সিরি আতে আতালান্তার কাছেও হারে দলটি। টানা দুই হারের পর ফের জয়ের ধারায় ফিরেছে দলটি। পাওলো দিবালা ও আলভারো মোরাতার গোলে সালের্নিতানাকে হারিয়েছে ওল্ড লেডিরা।
১ ডিসেম্বর ২০২১, ০৪:৪০ পূর্বাহ্ন

ব্যালন ডি'অর আয়োজকদের ওপর বেজায় খেপেছেন রোনালদো

'রোনালদোর একমাত্র লক্ষ্য মেসির চেয়ে বেশি ব্যালন ডি'অর জিতে অবসর নেওয়া। আমি আপনাদের বিষয়টি বলছি, কারণ সে আমাকে এটা বলেছে।' দিন তিনেক আগে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো রোনালদো সম্পর্কে এমনটাই বলেছিলেন ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের প্রধান সম্পাদক প্যাসকেল ফেরে। তার এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন এ পর্তুগিজ তারকা।
৩০ নভেম্বর ২০২১, ০৩:৩৬ পূর্বাহ্ন

২০২০ সালের ব্যালন ডি'অর লেভানদভস্কির প্রাপ্য: মেসি

ভাগ্যের এটাই নির্মম খেলা। ২০২০ সালে কি অসাধারণ পারফরম্যান্সই না করলেন রবার্ট লেভানদভস্কি। বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানোর মূল কারিগরই ছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত বছর ব্যালন ডি'অর দেয়নি ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তবে টানা সপ্তমবার ব্যালন ডি'অর জয়ী মেসি প্রত্যাশা করছেন গত বছরের পুরষ্কারটি যেন দেওয়া হয় লেভানদভস্কিকে।
৩০ নভেম্বর ২০২১, ০২:৫৩ পূর্বাহ্ন

মেসির হাতে সপ্তম ব্যালন ডি'অর

লিওনেল মেসি না রবার্ট লেভানদভস্কি। কার হাতে উঠবে এবারের ব্যালন ডি'অর? বেশ কিছু দিন থেকেই এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ফুটবল পাড়ায়। শেষ পর্যন্ত সব গুঞ্জন থামিয়ে ফুটবলের চরম আরাধ্যের এ পুরস্কারটি এবারও জিতে নিয়েছেন মেসি। ২০২১ সালের ব্যালন ডি'অর উঠল আর্জেন্টাইন অধিনায়কের হাতে।
২৯ নভেম্বর ২০২১, ০৭:১৯ অপরাহ্ন

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হলেন র‍্যাংনিক

গুঞ্জনটা আগেই ছিল। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন রালফ র‍্যাংনিক। কাজের ভিসার শর্ত সাপেক্ষে মৌসুম শেষ না হওয়া পর্যন্ত ম্যানেজার হিসেবে র‍্যাংনিককে নিয়োগ দিয়েছে দলটি।
২৯ নভেম্বর ২০২১, ১২:৩৪ অপরাহ্ন

১০ জনের এতিয়েনের বিপক্ষে পিএসজির কষ্টার্জিত জয়

একটা দুইটা নয়, চার চার চারবার গোলরক্ষককে একা পেলেন কিলিয়ান এমবাপে। পেয়েছিলেন নেইমারও। কিন্তু তাদের সামনে ১০ জনের দল নিয়ে দেওয়াল হয়ে দাঁড়ান সেঁইত এতিয়েন গোলরক্ষক এতিনি গ্রিন। অবিশ্বাস্য সেভে পিএসজির হতাশা বাড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। ফরোয়ার্ডদের ব্যর্থতার দিনে ডিফেন্ডার মার্কুইনহোসের জোড়া গোলে স্বস্তির জয় মিলেছে পিএসজির।
২৮ নভেম্বর ২০২১, ০২:০৩ অপরাহ্ন

অবশেষে পিএসজির জার্সিতে রামোসের অভিষেক

শেষ পর্যন্ত অপেক্ষার প্রহর ফুরোল সের্জিও রামোসের। অপেক্ষা ফুরোল ভক্তদেরও। রিয়াল মাদ্রিদ ছেড়ে আসার পাঁচ মাস পর পিএসজির হয়ে মাঠে নেমেছেন রামোস। সেঁইত এতিয়েনের বিপক্ষে প্রথম একাদশে আছেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক।
২৮ নভেম্বর ২০২১, ১২:১৬ অপরাহ্ন

কৌতিনহো পেনাল্টি নেওয়ায় অবাক হয়েছেন কোচ জাভিও

ম্যাচের একেবারের শেষ দিকে পেনাল্টি পায় বার্সেলোনার। স্বাভাবিকভাবে স্পটকিক নেওয়ার কথা মেমফিস ডিপাইয়ের। কিন্তু শট নিতে এলেন ফিলিপ কৌতিনহো। সফল স্পটকিকে দলের জয় নিশ্চিতও করেছেন এ ব্রাজিলিয়ান। কিন্তু মেমফিস শট না নিয়ে কৌতিনহো নেওয়ায় কিছুটা অবাক হয়েছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজও।
২৮ নভেম্বর ২০২১, ১০:০৮ পূর্বাহ্ন

পর্তুগাল-ইতালির একটি দল খেলতে পারবে বিশ্বকাপে

চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। বর্তমান ইউরো চ্যাম্পিয়নও। অন্যদিকে একবারের ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল। সবচেয়ে বড় কথা এ দলটিতে খেলেন সময়ের অন্যতম সেরা ও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো। অথচ এ দুইটি দলের মধ্যে মাত্র একটি দলই খেলবে ২০২২ কাতার বিশ্বকাপে। এমনকি বাদ পড়তে পারে দুটি দলই।
২৬ নভেম্বর ২০২১, ০৫:০৮ অপরাহ্ন

দুর্নীতির দায়ে ৩০ বছরের জেল রিও অলিম্পিক প্রধানের

ব্রাজিলের অন্যতম প্রধান শহর রিও দি জানেইরোতে হয়েছিল ২০১৬ সালের অলিম্পিক গেমস। তবে অভিযোগ ছিল এ শহরে অলিম্পিক আয়োজন করতে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন সাবেক ব্রাজিলিয়ান অলিম্পিক কমিটির প্রধান কার্লোস আর্থার নুজমান। শেষ পর্যন্ত সে অভিযোগ প্রমাণ হয়েছে। যে কারণে ৩০ বছর ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে নুজমানকে।
২৬ নভেম্বর ২০২১, ০১:২৯ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকেই গোল সাবেক ফ্রিজ ডেলিভারিম্যানের

তিন বছর আগেও অ্যামেচার ফুটবল খেলতেন জুনিয়র মেসিয়াস। পাঁচ বছর আগেও করতেন একটি কোম্পানির ফ্রিজ, ওয়াশিং মেশিন ডেলিভারি দেওয়ার কাজ। শ্রমিকদের সঙ্গে শখের বসে ফুটবল খেলা শুরু করা এ ব্রাজিলিয়ানই আগের দিন মিলানের জয়ের নায়ক। তার একমাত্র গোলেই চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে খেলার আশা জিইয়ে রেখেছে ইতালিয়ান ক্লাবটি।
২৫ নভেম্বর ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ন

ম্যারাডোনার মৃত্যু এখনও অবিশ্বাস্য মনে হয় মেসির

ঠিক এক বছর আগে এই দিনে ভূমিকম্পের মতো খবরটা ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা আর নেই। সময় যেন থমকে গিয়েছিল। পুরো বিশ্বের প্রায় সব ফুটবল ভক্তদের হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ম্যারাডোনার মৃত্যুর ঘটনা রীতিমতো অবিশ্বাস্য মনে হয় লিওনেল মেসির কাছে।
২৫ নভেম্বর ২০২১, ০৭:০০ পূর্বাহ্ন

সেই শেরিফকে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে রিয়াল

প্রথম লেগে শেরিফ তিরাসপুলের বিপক্ষে হেরেই কাজটা কঠিন করে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় লেগে তাদের রীতিমতো উড়িয়ে দিয়েছে দলটি। উল্টো এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।
২৫ নভেম্বর ২০২১, ০৫:০৬ পূর্বাহ্ন

পিএসজিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ম্যানসিটি

দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে দলটি। সে ধারায় এগিয়েও যায় তারা। শেষ পর্যন্ত পিএসজির বিপক্ষে অসাধারণ জয় তুলে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাবটি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বের টিকেট কাটে দলটি।
২৫ নভেম্বর ২০২১, ০৪:৩২ পূর্বাহ্ন

'সেক্স টেপ' দিয়ে সতীর্থকে ব্ল্যাকমেইলের চেষ্টায় বেনজেমার শাস্তি

'সেক্স টেপ' বানিয়ে জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন করিম বেনজেমা।
২৪ নভেম্বর ২০২১, ০৯:৪৭ পূর্বাহ্ন

রোনালদোর সঙ্গে দ্বৈরথ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মেসি

পেলে থেকে ম্যারাডোনা, ক্রুয়েফ থেকে জিদান। অনেক খেলোয়াড়ের সঙ্গে অনেকের তুলনা হয়েছে, অনেকের সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও হয়েছে। কিন্তু লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মতো এমন শক্ত প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসে এই প্রথম। এক যুগের মতো সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন এ দুই তারকা। কখনো এগিয়ে যান মেসি, আবার কখনো রোনালদো। দুই তারকার এমন দ্বৈরথ ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করেন মেসি।
২৪ নভেম্বর ২০২১, ০৭:২৮ পূর্বাহ্ন

রামোসকে ড্রেসিং রুমে দেখে শুরুতে অদ্ভুত লেগেছিল মেসির

একবার দুইবার নয়, এক এল ক্লাসিকোতেই দুই তারকা মুখোমুখি হয়েছেন ৪৩ বার। এছাড়া জাতীয় দলের লড়াই তো রয়েছেই। এমনকি হাতাহাতির ঘটনাও রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মধ্যে। কিন্তু সময়ের মারপ্যাঁচে এখন তারা সতীর্থ। স্বাভাবিকভাবেই ড্রেসিং রুমে সের্জিও রামোসকে দেখে শুরুতে কিছুটা অদ্ভুত লেগেছিল লিওনেল মেসির।
২৪ নভেম্বর ২০২১, ০৬:১১ পূর্বাহ্ন