রোনালদো সিটিতে যোগ দিবেন, বিশ্বাসই করতে পারছেন না রুনি

একসময় কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। গড়েছেন অসংখ্য কীর্তি। সময়ের আবর্তে এখন কেউই নেই ওল্ড ট্রাফোর্ডে। কিন্তু ক্লাবের সঙ্গে তাদের সম্পর্কটা আত্মার। লম্বা সময় পর সেই আত্মিক বাঁধন যেন ছিঁড়তে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। যোগ দিতে যাচ্ছেন রাইভাল ক্লাব ম্যানচেস্টার সিটিতে। আর এমনটা হবে তা বিশ্বাসই করতে পারছেন ওয়েন রুনি।
২৭ আগস্ট ২০২১, ১২:৫৭ অপরাহ্ন

জুভেন্টাসে থাকার ইচ্ছা নেই রোনালদোর, জানালেন কোচ

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিটা এক প্রকার হয়েই গেছে ক্রিস্তিয়ানো রোনালদো। বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা। গতকাল থেকেই এমন সংবাদ চাউর প্রায় সব আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে সংবাদ যে অনেকটাই সত্যি তা জানিয়েছেন দলের প্রধান কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি। সিটিতেই যাচ্ছেন কি-না তা না জানালেও রোনালদোর জুভেন্টাস ছাড়তে চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এ কোচ।
২৭ আগস্ট ২০২১, ১২:২৩ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে অ্যালেনের বদলি হেনরি

বাংলাদেশের পা রাখার এক দিন পরই কোভিড-১৯ পজিটিভ হয়েছে ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেন। তাই তার পরিবর্তে একজন খেলোয়াড় পাঠাচ্ছে নিউজিল্যান্ড দল। তবে একজন বাড়তি পেসার ম্যাট হেনরিকে সুযোগ দিচ্ছে দলটি।
২৭ আগস্ট ২০২১, ০৬:২৪ পূর্বাহ্ন

এমবাপেকে কিনতে টাকার অঙ্ক বাড়ালো রিয়াল

পিএসজিতে আর থাকতে চাইছেন না ফরাসি তরুণ কিলিয়ান এমবাপে। রাখঢাক না রেখে ক্লাবকে সরাসরিই এ কথা জানিয়ে দিয়েছেন তিনি। আর এ সুযোগটা নিতে চাইছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দুদিন আগেই তাকে পেতে ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল দলটি। যদিও সে প্রস্তাব প্রত্যাখ্যান করে পিএসজি। এবার আরও বড় প্রস্তাব দিয়েছে লস ব্লাঙ্কোসরা।
২৭ আগস্ট ২০২১, ০৫:১২ পূর্বাহ্ন

উয়েফার বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহো

বর্তমান সময়ের সেরা তারকা লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো এমনকি গত মৌসুমের সেরা তারকা রবার্ট লেভানদোভস্কিও নেই সেরা তিনের তালিকায়। স্বাভাবিকভাবেই নতুন কাউকে ইউরোপের সেরা হিসেবে দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। প্রথমবারের মতো সেরা তিনের তালিকায় জায়গা করে শেষ পর্যন্ত উয়েফার বর্ষসেরার পুরষ্কার জিতে নিয়েছেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।
২৬ আগস্ট ২০২১, ০৫:৫৯ অপরাহ্ন

গ্রুপ পর্বেই মুখোমুখি ম্যানসিটি-পিএসজি

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিটা হয়ে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর। শেষ পর্যন্ত এমনটা হলে চ্যাম্পিয়ন্স লিগে এবারও গ্রুপ পর্বেই মুখোমুখি হতে যাচ্ছেন এ সময়ের সেরা দুই তারকা। কারণ একই গ্রুপে যে পড়েছে সিটি ও পিএসজি।
২৬ আগস্ট ২০২১, ০৫:২৬ অপরাহ্ন

লাল তালিকার দেশে ফুটবলার ছাড়বে না ইপিএল

আগামী মাসের শুরুতে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ সবগুলো ল্যাতিন দল। একই সঙ্গে নামছে আফ্রিকার দলগুলোও। কিন্তু সেখানে খেলতে পারবেন না অনেক তারকা খেলোয়াড়ই। কারণ লাল তালিকায় থাকা দেশগুলোতে ফুটবলারদের যাওয়ার অনুমতি দেয়নি ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)।
২৫ আগস্ট ২০২১, ০৫:৩১ পূর্বাহ্ন

এমবাপেকে কিনতে রিয়ালের ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

গুঞ্জনটা অনেক দিন থেকেই। কিলিয়ান এমবাপেকে চায় রিয়াল মাদ্রিদ। তবে সেটা কেবল গুঞ্জন আকারেই ছিল। এবার সত্যি সত্যিই এ ফরাসি তরুণকে কিনতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। প্রথমবারের মতো দেওয়া প্রস্তাবের অঙ্কটাও বেশ বড়। ১৬০ মিলিয়ন ইউরো।
২৫ আগস্ট ২০২১, ০৪:৪৮ পূর্বাহ্ন

বঙ্গমাতা ফুটবল : বিভাগীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার বালিকারা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বালিকা দল।
২৪ আগস্ট ২০২১, ০৩:৪৮ অপরাহ্ন

জাতীয় দলে আরও দুই প্রবাসী ফুটবলার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাণভোমরাই এখন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীও দারুণ নজর কেড়েছেন। সে ধারায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আরও দুই প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে। কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্টে ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন দুই প্রবাসী নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান।
২৪ আগস্ট ২০২১, ০১:৩২ অপরাহ্ন

এমবাপেকে কেনার কাছাকাছি রিয়াল

শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপের কাছে হেরেই যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। একের পর এক নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ ফরাসি তরুণ। তাই বাধ্য হয়েই তার জন্য বিভিন্ন ক্লাবের দেওয়া প্রস্তাব গ্রহণ করতে হচ্ছে ক্লাবটিকে। আর তাতে এগয়ে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এমন সংবাদই প্রকাশ পেয়েছে ফরাসি গণমাধ্যমে।
২৪ আগস্ট ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে দিবালা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আগামী মাসে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
২৩ আগস্ট ২০২১, ০৩:৪০ অপরাহ্ন

শেষ হচ্ছে পিয়ানিচের দুঃস্বপ্নের বার্সা অধ্যায়?

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, চলমান গ্রীষ্মকালীন দলবদলে ইতালিতে ফিরে যাচ্ছেন বসনিয়া-হার্জেগোভিনার মিডফিল্ডার।
২৩ আগস্ট ২০২১, ০৩:০১ অপরাহ্ন

কোচের সিদ্ধান্তেই বেঞ্চে ছিলেন রোনালদো

ইতালিয়ান সিরি আর নতুন মৌসুমের শুরুটা জুভেন্টাসের হয়েছে হতাশাজনক। রবিবার রাতে প্রথমার্ধে আধিপত্য দেখিয়েও উদিনেসের মাঠে তারা ড্র করেছে ২-২ ব্যবধানে। ম্যাচের শুরুর একাদশে ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো।
২৩ আগস্ট ২০২১, ১১:১১ পূর্বাহ্ন

ভিনিসিয়ুসের আরও অনেক বেশি গোল করা উচিত: আনচেলত্তি

তবে প্রথমার্ধে চালকের আসনে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি।
২৩ আগস্ট ২০২১, ১০:০১ পূর্বাহ্ন

'বড় সুযোগ' কাজে লাগানোর দিকে তাকিয়ে বসুন্ধরা কোচ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের। সমীকরণ সরল হলেও কাজটা বেশ কঠিন। তাদেরকে মোকাবিলা করতে হবে ভারতের এটিকে মোহনবাগানকে।
২২ আগস্ট ২০২১, ০২:২৭ অপরাহ্ন

মেসি না থাকায় বার্সাকে আগের মতো ভয় করে না প্রতিপক্ষরা

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তার অনুপস্থিতিতে বার্সেলোনার শক্তি নিঃসন্দেহে কমেছে।
২২ আগস্ট ২০২১, ০৯:১০ পূর্বাহ্ন

বদলে গেল সাফ চ্যাম্পিয়নশিপের সূচি

পরিবর্তিত সূচিতে আগামী ১ অক্টোবর শুরু হয়ে ১৬ অক্টোবর শেষ হবে এবারের আসর।
২১ আগস্ট ২০২১, ১২:০৪ অপরাহ্ন

বার্সেলোনায় ফিরলেন মেসি

পিএসজির হয়ে মাঠে নামার অপেক্ষা দিনকে বাড়ছেই লিওনেল মেসির। আগের দিন ব্রেস্তের বিপক্ষেও স্কোয়াডে ছিলেন না এ তারকা। আর স্কোয়াডে না থাকায় মাঝের সময়টায় প্রাণপ্রিয় শহর বার্সেলোনায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগের দিনই কাতালুনিয়ায় ফিরে আসেন রেকর্ড পাঁচ ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপার্তিভো।
২১ আগস্ট ২০২১, ০৭:৪৮ পূর্বাহ্ন

'রিয়াল মাদ্রিদ অজেয় কোনো দল নয়, তবে...'

বেশ কিছু তারকা খেলোয়াড়দের হারিয়ে সাম্প্রতিক সময়ে অনেকটাই খর্ব শক্তির হয়েছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমেও দলটি ছিল ট্রফিশূন্য। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এখন আর তারা আগের মতো দুর্দান্ত অজেয় দল নন বলেই মনে করেন দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় করিম বেনজেমা। কিন্তু তারপরও এ আসরে তারা যে কীর্তি গড়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে বলে জানালেন এ ফরাসি তারকা।
২১ আগস্ট ২০২১, ০৭:১৬ পূর্বাহ্ন