আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর সৌদিতে ১ দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা

স্টার অনলাইন ডেস্ক

কাতার ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আগামীকাল ১ দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সৌদি আরব।

আরব নিউজ জানায়, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ দেশটির জাতীয় ফুটবল দলের জয়ের সম্মানে এই রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছেন। 

জয় উদযাপনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই ছুটি প্রযোজ্য হবে।