সেই কুমিল্লাকে ফিরে পেয়ে ঝাল মেটালেন সৈকত আলী

ক্ষোভটা হয়তো মনের ভিতর পুষে রেখেছিলেন ফরচুন বরিশালের সৈকত আলী। এই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে একাদশ থেকে বাদ পড়েছিলেন। তবে সতীর্থদের ব্যর্থতায় ফাইনাল ম্যাচ দিয়ে সেই কুমিল্লার বিপক্ষেই ফিরলেন। আর ফিরেই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার মতো এক ইনিংস খেললেন এ ব্যাটার।
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪২ অপরাহ্ন

ঝড় তুললেন নারাইন, লড়াইয়ের পুঁজি এনে দিলেন মঈন

ব্যাট হাতে শুরুতেই তাণ্ডব তুলে বড় সংগ্রহের ভিত গড়ে দেন সুনীল নারাইন। তাতে সহজেই ইমারত গড়তে পারতেন বাকি ব্যাটাররা। কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা কিছুই করতে পারলেন না। ২৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে উল্টো চাপে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখান থেকে লেজের ব্যাটার আবু হায়দার রনিকে নিয়ে লড়াইটা চালান মঈন আলী। তাতেই লড়াইয়ের পুঁজি মিলেছে কুমিল্লার।
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৩ অপরাহ্ন

ফাইনালেও তাণ্ডব চালিয়ে নারাইনের ফিফটি

ফাইনালে ওঠার বাঁচা-মরার ম্যাচে বিপিএলের ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন সুনীল নারাইন।
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোপা লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চোখ তৃতীয় শিরোপায়। শেষ পর্যন্ত কাদের হাতে উঠবে এ ট্রফি? জানা যাবে আজই। তবে শিরোপা লড়াইয়ে শুরুটা ভালো হয়েছে কুমিল্লার। টস জিতে নিয়েছেন অধিনায়ক ইমরুল কায়েস। বেছে নিয়েছেন ব্যাটিং।
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন

'নেগেটিভ' হয়ে ফাইনালে ফিরতে হলো সাকিবকে

বিপিএলের ফাইনালের আগের দিন ট্রফি নিয়ে ছবি তোলার সময়ে ছিলেন না ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। ছিলেন না টিম হোটেলেও। টিম থেকে জানানো হয় পেটের পীড়ায় ভুগছেন তিনি। পরে জানা যায় একটি বিজ্ঞাপনের শুটিং করতে মাঠে আসেননি সাকিব। তবে আশার কথা ফাইনাল খেলতে বাধা নেই সাকিবের। পিসিআর টেস্টে নেগেটিভ হয়েই দলের সঙ্গে যুক্ত হয়েছেন এ অলরাউন্ডার।
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩ পূর্বাহ্ন

স্থানীয় পারফর্মারদের নিয়েই বেশি উৎফুল্ল বরিশাল

ক্রিস গেইলকে ছাপিয়ে ফরচুন বরিশালের ঝড়ো শুরু পাইয়ে দিচ্ছেন মুনিম শাহরিয়ার। মাঝারি পূঁজি নিয়ে বল হাতে বড় ভূমিকা রাখছেন মেহেদী হাসান রানা, শফিকুল ইসলামরা।
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১ অপরাহ্ন

দ্বিতীয় হওয়ার কোন মূল্যই নাই: সুজন

লিগ পর্বে ১০ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ৭ জয় নিয়ে সবার আগে প্লে অফে উঠে বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালেও পা রাখে প্রথমে। শুক্রবার কুমিল্লার বিপক্ষেই শিরোপার লড়াই তাদের।
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:২২ অপরাহ্ন

‘সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন ফাইনালেও বড় বাধা হিসেবে দেখছেন সাকিবের ক্রিকেট মস্তিষ্ককে।
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:১১ পূর্বাহ্ন

ফটোসেশসনে সাকিবের না আসা নিয়ে দুই ধরণের বক্তব্য

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ২ টা ৪৫ মিনিটে ছিল অফিশিয়াল ফটোসেশন। আধঘণ্টা দেরিতে দেখা যায় ইমরুলের সঙ্গে বরিশালের হয়ে এসেছেন কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৬ পূর্বাহ্ন

নারাইনের খুনে ব্যাটিংয়ে ফাইনালে কুমিল্লা

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার নারাইনের বিস্ফোরক হওয়ার দিনে  উইকেটে চট্টগ্রামকে ৭ হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা।
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৮ অপরাহ্ন

বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড নারাইনের

বিশ্বরেকর্ড ছোঁয়া না হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন রেকর্ড ঠিকই করে ফেললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন।
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:০০ অপরাহ্ন

আইপিএলে সাকিবকে নিলে লাভবান হতো সেই দল: ফাহিম

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ফর্মের তুঙ্গে থাকা সাকিব আল হাসান এবার দল পাননি আইপিএলে।
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩১ অপরাহ্ন

মিরাজ-আকবরের ব্যাটে লড়াইয়ে পুঁজি চট্টগ্রামের

ইনিংসের প্রথম বলেই চার। প্রথম ওভারে বাউন্ডারি আসে তিনটি। পরের দুই ওভারে আরও তিনটি। তিন ওভারে রান ৩০। তাতে ভিন্ন কিছুর ইঙ্গিতই দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু এরপর হঠাৎ ধসে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। তবে শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ ও আকবর আলীর ব্যাটে লড়াইয়ের পুঁজি পেয়েছে সাগর পাড়ের দলটি।
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৮ অপরাহ্ন

বিপিএলের ফাইনাল শুরুর সময় এগুলো

গত ১৮ জানুয়ারি ছয় দলকে নিয়ে শুরু হয় বিপিএল। মাসব্যাপী ৩৪ ম্যাচ শেষে ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) শেষ হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসর।
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৭ পূর্বাহ্ন

ভুল থেকে শিক্ষা নিয়েই বদলে গেছে চট্টগ্রাম

বিপিএলে এবার বেশ তারুণ্য নির্ভর দল গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই নিয়ে তাদের শুরুটাও হয় দারুণ। কিন্তু মাঝে পথ হারিয়ে ফেলে দলটি। তবে ফের ঘুরে দাঁড়িয়েছে তারা। এলিমিনেটর রাউন্ড পার হয়ে উঠেছে কোয়ালিফায়ারে। অথচ সার্বিক পরিস্থিতির কারণে অনেকেই ভেবেছিল গ্রুপ পর্বেই বিদায় নেবে সাগর পাড়ের দলটি।
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৬ অপরাহ্ন

রানার দারুণ বোলিংয়ে ফাইনালে সাকিবের বরিশাল

কুমিল্লাকে ১১ রানে হারিয়ে ৮ম বিপিএলের ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল।  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম সোমবার প্রথম কোয়ালিফায়ার ছিল কম রানের। আগে ব্যাট করে কেবল ১৪৩ রান করেছিল বরিশাল। ওই রান তাড়ায় এক পর্যায়ে বিনা উইকেটে ৫৯ থেকেও আর ম্যাচ বের করতে পারেনি তারা। পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে করেছে ১৩৩ রান।
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৭ অপরাহ্ন

বাস্তবতা মেনে নিয়েছেন মুশফিক

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এর আগের সাতটি আসরে কম বেশি বাংলাদেশের প্রায় সব সিনিয়র খেলোয়াড় পেয়েছেন এ শিরোপার স্বাদ। কিন্তু সে তালিকায় নাম নেই মুশফিকুর রহিমের। এবারও বিদায় নিলেন এলিমিনেটর রাউন্ড থেকে। স্বাভাবিকভাবেই অভিজ্ঞ এ খেলোয়াড়ের জন্য বড় আক্ষেপই এ আসর।
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৬ অপরাহ্ন

আবার মুনিমের ব্যাটে ঝলক, তবু বরিশালের মাঝারি পূঁজি

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 8 উইকেটে ১৪৩  রান করেছে বরিশাল। ৩০ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মুনিম
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৮ অপরাহ্ন

ইয়াসিরের আউটই টার্নিং পয়েন্ট: মুশফিক

আন্দ্রে ফ্লেচারের সঙ্গে জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম। তাতে ইমারত গড়তেই পারতেন পরের ব্যাটাররা। ফ্লেচারের সঙ্গে সে কাজটা প্রায় করে ফেলেছিলেন ইয়াসির আলী। তার ব্যাট ম্যাচ একসময় খুলনার দিকেই হেলে পড়েছিল। কিন্তু ইয়াসির আউট হতেই বদলে যায় পাশা। ম্যাচ জিতে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সই।
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন

রোমাঞ্চকর লড়াইয়ে খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম

চ্যাডউইক ওয়াল্টনের ঝড়ে বড় পুঁজিই গড়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু স্বদেশী আন্দ্রে ফ্লেচারের ব্যাটে প্রায় বৃথা হতে চলেছিল ওয়াল্টনের ইনিংসটি। কিন্তু শেষ দিকে দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে লড়াই জমিয়ে দিয়ে জয় তুলে নেয় চট্টগ্রামই। রোমাঞ্চকর এক লড়াইয়ে হেরে আসর থেকে বিদায় নেয় খুলনা টাইগার্স।
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৪ পূর্বাহ্ন