অস্ট্রেলিয়া- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে প্রাপ্তির আশা বাংলাদেশেরও!

সামনের বছরই অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে সরাসরি সুপার টুয়েলভে খেলার বড় সুযোগ বাংলাদেশের সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ে আইসিসির নতুন পদ্ধতিই দিচ্ছে সে সুযোগ।
৬ নভেম্বর ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ন

বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েই রেখেছেন জাদেজারা

নিজেদের কাজটা দারুণভাবেই করে রাখছে ভারত। আফগানিস্তানের পর স্কটল্যান্ডকে গুঁড়িয়ে বাড়িয়ে নিয়েছে রানরেট। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড জিতে গেলে তাতেও আর লাভ হচ্ছে না
৬ নভেম্বর ২০২১, ০৫:৩৭ পূর্বাহ্ন

স্কটল্যান্ডকে উড়িয়ে নিজেদের কাজটা সারল ভারত

সেমি-ফাইনালে কারা হবে পাকিস্তানের সঙ্গী? লড়াই এগিয়ে নিউজিল্যান্ড। তবে তাদের ঠিক পিছেই আছে ভারত ও আফগানিস্তান। নিউজিল্যান্ড পা হড়কালেই সুযোগ থাকবে দলদুটির। তখন শেষ চারে টিকে থাকবে রানরেটে এগিয়ে থাকা দলটিই। সে লক্ষ্যে কাজটা ভালোভাবেই সেরে রাখল ভারত। স্কটল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা।
৫ নভেম্বর ২০২১, ০৪:২১ অপরাহ্ন

নাজমুলের নেতৃত্বাধীন বোর্ডকে 'অযোগ্য' ও 'নির্লজ্জ' বললেন সাবের

সুপার টুয়েলভের সব ম্যাচেই হার। এমনকি অপেক্ষাকৃত দুর্বল দলদের নিয়ে প্রথম রাউন্ডেও হারের স্বাদ পেয়েছে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার এক রাশ হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যর্থতার ষোলোকলা পূরণ করে আজ (শুক্রবার) দেশে ফিরেছে ক্রিকেটারদের একাংশ।
৫ নভেম্বর ২০২১, ০১:৫২ অপরাহ্ন

নামিবিয়াকে উড়িয়ে সেমির স্বপ্ন উজ্জ্বল নিউজিল্যান্ডের

সেমি-ফাইনালে উঠতে হলে নিজেদের বাকি ম্যাচগুলো ধারাবাহিকভাবেই জিতলেই হয়ে যায় নিউজিল্যান্ডের। সে যাত্রাটা দারুণভাবে ধরে রেখেছে তারা। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর টানা তিন ম্যাচ জিতে সেমির কাছাকাছি চলে এলো দলটি। এদিন নামিবিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিউইরা।
৫ নভেম্বর ২০২১, ১২:৫৮ অপরাহ্ন

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর রেকর্ডও গড়লেন হাসারাঙ্গা

আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুসংবাদ টাটকা থাকতে থাকতেই তিনি গড়লেন রেকর্ড।
৫ নভেম্বর ২০২১, ০৮:৪৬ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে এখনও পায়ের নিচে মাটি খুঁজছে বাংলাদেশ

চূড়ান্ত ব্যর্থতার পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দিয়েছেন সরল স্বীকারোক্তি।
৫ নভেম্বর ২০২১, ০৭:৫১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ব্রাভো

৩৮ বছর বয়সী ব্রাভো আগেও একবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।
৫ নভেম্বর ২০২১, ০৫:৪৯ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দিল শ্রীলঙ্কা

বর্তমান চ্যাম্পিয়ন তারা। টি-টোয়েন্টি ক্রিকেটের সময়ের সেরা খেলোয়াড়রাও তাদের দলে। কিন্তু চলতি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দলটি। শেষ পর্যন্ত বিদায় নিশ্চিতই হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে আশা জিইয়ে রাখলেও শ্রীলঙ্কার কাছে হেরে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিল তারা।
৪ নভেম্বর ২০২১, ০৫:০৩ অপরাহ্ন

শুক্রবার দলের সঙ্গে দেশে ফিরছেন না মুশফিক-মাহমুদউল্লাহ

হতাশার বিশ্বকাপ মিশন শেষে দুই ভাগে শুক্রবার দেশে ফিরবে বাংলাদেশ দল
৪ নভেম্বর ২০২১, ০৪:৫১ অপরাহ্ন

‘তৃতীয় শ্রেণীতেও এমন ব্যাটিং পাবেন না’, বাংলাদেশের ব্যাটিং নিয়ে ওয়াহ

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটেও মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মাত্র ৬.২ ওভার খেলেই ওই রান পেরিয়ে অনায়াসে জেতে অজিরা।
৪ নভেম্বর ২০২১, ০৪:২৯ অপরাহ্ন

টি-টোয়েন্টি থেকে অবসরের ‘চিন্তা নেই’ মাহমুদউল্লাহর

আচমকা টেস্ট থেকে অবসরে গেলেও টি-টোয়েন্টিতে তিনি এমন কিছু করছেন না।
৪ নভেম্বর ২০২১, ০১:৪৭ অপরাহ্ন

হয়তো আমার অধিনায়কত্বে ঘাটতি ছিল: মাহমুদউল্লাহ

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। মাত্র ৭৩ রানে গুটিয়ে মাহমুদউল্লাহর দল ৮২ বল আগেই উড়ে গেছে ৮ উইকেটে।  আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৮৪ রানে গুটিয়ে একইভাবে লড়াইবিহীন হার উপহার দিয়েছিলেন তারা।
৪ নভেম্বর ২০২১, ০১:২৮ অপরাহ্ন

দুঃস্বপ্নে শুরু, দুঃস্বপ্নেই শেষ

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে বিধ্বস্ত করে দিয়ে অস্ট্রেলিয়া জিতেছে  ৮  উইকেটে। বাংলাদেশের ৭৩ রান, রানরেট বাড়ানোর চিন্তায় তুড়ি মেরেই উড়িয়ে দেয় ম্যাচ জিতে নেয় ৮২ বল আগে
৪ নভেম্বর ২০২১, ১২:১৪ অপরাহ্ন

৮৪ রানের পর মাহমুদউল্লাহদের এবার ৭৩

আসর যতো গড়াচ্ছে, ততোই যেন পারফরম্যান্স নিম্নমুখী হচ্ছে বাংলাদেশের। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত একটা জয়ের লক্ষ্য নিয়ে এদিন মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই ব্যর্থতার বৃত্তেই রয়েছে টাইগাররা। আজও ভেঙে পড়েছে তাদের ব্যাটিং লাইন আপ। এদিনও একশ করতে পারেনি দলটি।
৪ নভেম্বর ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন

শেষ ম্যাচেও ভাগ্য বদলায়নি, চাপে বাংলাদেশ

হারানোর নেই কিছু আর। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত আগেই। শেষটা ভালো করায় লক্ষ্য তাদের। চাপমুক্ত হয়েই খেলতে পারে টাইগাররা। কিন্তু এমন সমীকরণেও ভাগ্য আর পরিবর্তন হলো কোথায়। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষেও বড় চাপে পড়েছে বাংলাদেশ দল।
৪ নভেম্বর ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন

অক্টোবরের সেরার লড়াইয়ে আসিফ, ভিসার সঙ্গে সাকিব

অক্টোবর মাসের জন্য আইসিসির সেরা পুরুষ ক্রিকেটারের লড়াইয়ে পাকিস্তানের আসিফ আলি ও নামিবিয়ার ডেভিড ভিসার সঙ্গে লড়াই হবে তার।
৪ নভেম্বর ২০২১, ০৯:০০ পূর্বাহ্ন

ফিরলেন মোস্তাফিজ, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টানা চার ম্যাচ হেরে সুপার টুয়েলভ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। টাইগারদের মনোবল স্বাভাবিকভাবেই তলানিতে। এখন লড়াইটা কেবলই মর্যাদার। সে মর্যাদা রক্ষার্থে অন্তত একটি জয় নিয়ে ফিরতে চায় তারা।
৪ নভেম্বর ২০২১, ০৮:৩১ পূর্বাহ্ন

ভারত-আফগানিস্তান ম্যাচটিকে পাতানো বলা বন্ধ করুন: শোয়েব

এই ম্যাচকেই এক শ্রেণীর মানুষ ‘পাতানো’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে  ট্রল করায় প্রতিক্রিয়া দেখালেন সাবেক পাকিস্তানি গতিতারকা শোয়েব আখতার। এসব অযৌক্তিক কথা বন্ধের আহবান করেছেন তিনি।
৪ নভেম্বর ২০২১, ০৭:১৬ পূর্বাহ্ন

স্পিনারদের জন্য খুব কঠিন উইকেট ছিল: রশিদ

এই লেগ স্পিনার বলছেন, উইকেটে স্পিনারদের জন্য তেমন কিছুই ছিল না। তবু মাত্র দুটো বলের এদিক সেদিকে তার এমন খরুচে স্পেল।
৪ নভেম্বর ২০২১, ০৫:৩০ পূর্বাহ্ন