‘আমি ভেবেছিলাম এটা ছক্কা’

ডোয়াইন ব্রাভোর ওয়াইড লাইনের বল অফ স্টাম্পের দিকে সরে এসে লং অন দিয়ে উড়িয়েছিলেন লিটন দাস। বাউন্ডারি লাইনে থাকা দীর্ঘকায় জেসন হোল্ডার লাফিয়ে দারুণ দক্ষতায় হাতে জমান ক্যাচ, লিটন ফেরেন ৪৪ রানে। বাংলাদেশ হয়ে যায় স্তব্ধ
২৯ অক্টোবর ২০২১, ০২:৪৯ অপরাহ্ন

শেষ বলে বাংলাদেশের হৃদয় ভাঙা হার

শারজাহতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তিন হারে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গেছে মাহমুদউল্লাহর দলের।
২৯ অক্টোবর ২০২১, ০১:৫৬ অপরাহ্ন

শুরুর ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

লক্ষ্য তাড়ায় ব্যাটিং লাইনআপ হলো বেশ ওলটপালট। দুই ওপেনার নামলেন তিন ও চার নম্বরে। তিন নম্বর ব্যাটার নামলেন ওপেনিংয়ে। তাতে ভাগ্য বদলালো কোথায়? ১৪৩ রানের লক্ষ্যে এদিনও পাওয়ার প্লেতেই চাপে পড়ে যায় টাইগাররা।
২৯ অক্টোবর ২০২১, ১২:৪৪ অপরাহ্ন

পাকিস্তানের দৃষ্টিতে আফগানিস্তান 'ভয়ঙ্কর'

জয়ের ধারায় থাকা পাকিস্তান পা রাখছে মাটিতে। স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া আফগানদের সমীহ করার কথা জানিয়েছেন দলটির কোচ সাকলাইন মুশতাক।
২৯ অক্টোবর ২০২১, ১২:২২ অপরাহ্ন

টাইগারদের সহজ ক্যাচ মিসে লড়াকু পুঁজিই পেল উইন্ডিজ

দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের। বিশ্বকাপে টিকে থাকতে হলে জিততেই হবে টাইগারদের। সে লক্ষ্যে শুরু থেকেই দারুণ উজ্জীবিত বাংলাদেশের বোলাররা। কিন্তু সে অর্থে ফিল্ডাররা পারলেন না সহায়তা করে। আবারও মাতলেন ম্যাচ মিসের মহড়ায়। তাতে ওয়েস্ট ইন্ডিজের পুঁজিটা অল্প রানে আটকে রাখার সম্ভাবনা থেকেও হলো না। শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি মিলেছে ক্যারিবিয়ানদের।
২৯ অক্টোবর ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন

ক্যারিবিয়ানদের চেপে ধরেছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে টিকে থাকতে হলে জিততেই হবে। আর জয়ের জন্য চাই দারুণ সূচনা। এদিন সেটাই করতে পেরেছে বাংলাদেশ। শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছেন টাইগাররা। শেখ মেহেদী হাসানের ঘূর্ণিতে বাংলাদেশের সূচনাটা হয়েছে দারুণ।
২৯ অক্টোবর ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন

টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

টানা দুই ম্যাচে হেরে সুপার টুয়েলভ থেকেই বিদায়ের শঙ্কায় বাংলাদেশ। সেমি-ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে হলে সমীকরণ একটাই। জয়ের কোনোই বিকল্প নেই তাদের। বাঁচা-মরার লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজ।
২৯ অক্টোবর ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছেন না সোহান

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, তলপেটের চোটে থাকা সোহান আজ মাঠেই যাবেন না। থাকবেন টিম হোটেলে।
২৯ অক্টোবর ২০২১, ০৮:০২ পূর্বাহ্ন

দুঃসময় থেকে ঘুরে দাঁড়াতে একটি জয়ের খোঁজে বাংলাদেশ

সুপার টুয়েলভে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে টানা দুই ম্যাচে হেরে মহাবিপাকে আছে বাংলাদেশ।
২৯ অক্টোবর ২০২১, ০৬:৩১ পূর্বাহ্ন

সোহানের ব্যাটে কতটা মিটছে শেষের চাহিদা?

সোহানকে খেলানোর পেছনে মূল কারণ তার কিপিং দক্ষতা। উইকেটের পেছনে চনমনে উপস্থিতিতে নজর কাড়েন তিনি। তবে শুধু কিপিং দিয়ে টি-টোয়েন্টি একাদশে জায়গা ধরে রাখা কঠিন।
২৯ অক্টোবর ২০২১, ০৫:৪৯ পূর্বাহ্ন

ব্যাট হাতে ব্যর্থতার বৃত্ত ভাঙতে সোহানের রসদ আত্মবিশ্বাস

আত্মবিশ্বাস সঙ্গী করে দলের প্রয়োজন ও পরিস্থিতি অনুসারে খেলে ব্যর্থতার বৃত্ত ভাঙতে চান তিনি।
২৯ অক্টোবর ২০২১, ০৫:২২ পূর্বাহ্ন

জাম্পার জাদুকরী বোলিংয়ের পর ওয়ার্নার ঝড়

আইপিএলে ছন্দে ছিলেন না। এমনকি একাদশে জায়গা হারিয়ে বাদ পড়েছেন দল থেকেও। কিন্তু মেধা থাকলে যে ছন্দ চলে আসতে পারে যখন তখন, তাই করে দেখালেন ডেভিড ওয়ার্নার। অসাধারণ ব্যাটিংয়ে লঙ্কানদের দেওয়া লক্ষ্য পেরিয়ে গেলেন সহজেই। অবশ্য শ্রীলঙ্কার পুঁজিটা হাতের নাগালে রেখেছিলেন অ্যাডাম জাম্পা। তার বোলিং জাদুতেই জয়ের ভিতটা পেয়ে যায় অস্ট্রেলিয়া।
২৮ অক্টোবর ২০২১, ০৫:৩৯ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে মাঠের আকার নিয়ে ভাবছে না উইন্ডিজ

ক্রিস গেইল, এভিন লুইস, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলদের মতো দৈত্য আছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। সেখানে মাঠের আকৃতি যদি ছোট হয় তাহলে তো কথাই নেই। যে কোনো দলকে পিষে ফেলতে সক্ষম তারা। তাই শারজাহ স্টেডিয়ামের ছোট মাঠ নিশ্চিতভাবেই ভোগান্তির কারণ হয়ে উঠতে পারে টাইগারদের। কিন্তু ছোট মাঠ নিয়ে ভাবছেই না ওয়েস্ট ইন্ডিজ।
২৮ অক্টোবর ২০২১, ০৪:৫৩ অপরাহ্ন

পাওয়ার প্লে'তে পরিস্থিতি বুঝে পরিকল্পনা করবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বড় প্রত্যাশা নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ। কিন্তু সে প্রত্যাশার সিকিভাগও মেটাতে পারছে না টাইগাররা। মূলত নিজেদের পরিকল্পনারই সঠিক বাস্তবায়ন করতে পারছে না দলটি। বাঁচা-মরার লড়াইয়ে এবার তারা মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজের। এবার পরিকল্পনার বাস্তবায়ন না হলে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের। এরজন্য মাঠে নেমে পাওয়ার প্লে'তে উইকেট বুঝেই সিদ্ধান্ত নিবেন বলে জানালেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
২৮ অক্টোবর ২০২১, ০৪:১২ অপরাহ্ন

সেমি-ফাইনাল নয়, বাংলাদেশের ভাবনায় কেবল উইন্ডিজ ম্যাচ

দেশ ছাড়ার আগে সেমি-ফাইনালে খেলার স্বপ্নের কথা শুনিয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। কিন্তু সেই স্বপ্ন পূরণ করা এখন অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। রীতিমতো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে টাইগারদের। আর একটি ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে এখন আর সেমি-ফাইনাল নিয়ে ভাবছে না বাংলাদেশ। তাদের ভাবনায় এখন কেবলই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ।
২৮ অক্টোবর ২০২১, ০২:৫৩ অপরাহ্ন

'ভারত-পাকিস্তান ফাইনাল হলে সম্পর্ক আরও মজবুত হবে'

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে হার। তাও ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এমন হারের পরও ম্যাচশেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে ভারতীয় ক্রিকেটারদের। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে বিষয়টি নজরে এসেছে সবারই। নিজের মধ্যে এমন সৌহার্দ বজায় রাখতে বিশ্বকাপে আরও একটি ভারত-পাকিস্তানের ম্যাচ চান পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাকলায়েন মুস্তাক। তাই এ দুই দেশের ফাইনাল কামনা করছেন তিনি।
২৮ অক্টোবর ২০২১, ১২:০৮ অপরাহ্ন

বিপিএলে খেলার অভিজ্ঞতা 'অনেক সাহায্য' করবে উইন্ডিজকে

ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেলরা বিপিএলের পরিচিত মুখ। পুরানের রয়েছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ ও আফিফ হোসেনের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা।
২৮ অক্টোবর ২০২১, ১১:২০ পূর্বাহ্ন

কোহলির মন্তব্যে হতাশ জাদেজা

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হারের ধাক্কাটা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। এ নিয়ে শুরু থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার সেখানে নতুন বিতর্ক তুলে ধরলেন ভারত দলের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে বলা অধিনায়ক বিরাট কোহলির মন্তব্য পছন্দ হয়নি তার। কোনো রাখঢাক না রেখে অধিনায়কের মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন এ অলরাউন্ডার।
২৮ অক্টোবর ২০২১, ১১:১৫ পূর্বাহ্ন

দুঃখপ্রকাশ করে ডি কক বললেন, 'আমি বর্ণবাদী নই'

নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যে এক বিবৃতিতে অবশেষে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
২৮ অক্টোবর ২০২১, ০৮:০৫ পূর্বাহ্ন

পাকিস্তানের জয়ে উল্লাস: আগ্রায় ৩ কাশ্মীরি শিক্ষার্থী গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপে গত রোববার ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয় উদযাপন করায় ভারতের উত্তর প্রদেশের আগ্রা থেকে কাশ্মীরের ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ অক্টোবর ২০২১, ০৬:৫৩ পূর্বাহ্ন