জিন্নাহর ওপর ‘ইসলামের মানহানি’র অভিযোগ কেন তুলেছিলেন মওদূদী?
বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই আবারও আলোচনায় ১৯৪৭। কিন্তু, ইতিহাসের সেই পুরোনো অধ্যায়ে লুকিয়ে আছে একটি বিতর্ক, যার কেন্দ্রে মুহাম্মদ আলী জিন্নাহ এবং মাওলানা মওদূদী। দুজনই এই উপমহাদেশে মুসলিম রাজনীতির বড় নাম, কিন্তু পাকিস্তান প্রশ্নে ছিলেন সম্পূর্ণ বিপরীত মেরুতে।
জিন্নাহ যখন ইসলামের দোহাই দিয়ে আলাদা মুসলিম রাষ্ট্র চেয়েছেন, তখন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদূদী ছিলেন পাকিস্তান রাষ্ট্রের বিরোধী। মুসলিম নেতা হয়ে মওদূদী কেন পাকিস্তানের বিপক্ষে ছিলেন? জিন্নাহ বনাম মওদূদী দ্বন্দ্বের মূল কারণ কী? কী ছিল পাকিস্তান নিয়ে সেই আদর্শিক লড়াইয়ে?
দ্য ডেইলি স্টারে প্রকাশিত রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজের লেখার ওপর ভিত্তি করে আজকের স্টার এক্সপ্লেইন্স।