সুযোগ দিলেই মানুষ সুযোগ নেবে: তাসনিয়া ফারিন
তাসনিয়া ফারিন, দেশজুড়ে পরিচিতি পান ২০১৮ সালে, ক্রিকেটার মাশরাফির সঙ্গে বিজ্ঞাপনে কাজ করে। এরপর ২০১৯ সালে ছোট পর্দায় ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করে নজর কাড়েন।
২০ জানুয়ারি ২০২২, ০৩:২৭ পূর্বাহ্ন
বুড়িগঙ্গাকে কি দূষণ থেকে বাঁচানো যাবে না?
১৫-২০ বছর আগেও বুড়িগঙ্গার পানি ছিল ঘন কালো, পোড়া মবিলের মতো, এখনও তাই। ২০০০ সালে পানিতে অক্সিজেনের পরিমাণ ছিল প্রতি লিটারে দশমিক ২ মিলিগ্রাম, ২০১৯ সালে আরও কমে সেটা এখন শূন্যে। বুড়িগঙ্গা বাঁচাতে এর মধ্যেই ট্যানারি শিল্প সরিয়ে সাভার নেওয়া হয়েছে, এখন ঝুঁকিতে ধলেশ্বরী নদী। বিষাক্ত কেমিক্যাল থেকে রক্ষায় অর্ধশত ডায়িং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু, থেমে নেই বুড়িগঙ্গার দূষণ।
১৯ জানুয়ারি ২০২২, ০৩:১২ অপরাহ্ন
২০২৫ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা
বাংলাদেশ ২০২৫ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু আমরা কি সেই লক্ষ্য অর্জন করতে পারব?
১৯ জানুয়ারি ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ন
রসগোল্লায় আমের স্বাদ!
রসগোল্লায় আমের স্বাদ! শুনতে কিছুটা অদ্ভুত শোনালেও, আমের স্বাদে রসগোল্লা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আমের ‘দেশ’ রাজশাহীর ব্যবসায়ী আরাফাত রুবেল ও রবিউল করিম।
১৯ জানুয়ারি ২০২২, ০৩:১১ পূর্বাহ্ন
পারকি সৈকতে আটকে থাকা জাহাজ ক্রিস্টাল গোল্ড ভাঙা হয়েছে
চট্টগ্রামের পারকি সৈকতে আটকে থাকা জাহাজ ক্রিস্টাল গোল্ড ভাঙার কাজ শুরু হয়েছে। প্রায় ৪ বছর সমুদ্র সৈকতে আটকে থাকা জাহাজটি ভেঙে সেই টুকরো সরানো হচ্ছে ট্রাকে করে।
১৮ জানুয়ারি ২০২২, ০৫:২২ অপরাহ্ন
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ কি কোনো গুরুত্ব বহন করে?
নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক শেষ হয়েছে। তবে, এই বৈঠকে বিএনপি, সিপিবি, বাসদসহ ৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। স্বাধীনতার ৫০ বছর পর গুরুত্বপূর্ণ এসব দলের মতামত ছাড়াই অবশেষে আইনের অধীনে আসতে পারে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া।
১৮ জানুয়ারি ২০২২, ০৩:১৭ অপরাহ্ন
যে বাড়ি কুকুর-বিড়ালের অভয়াশ্রম!
নারায়ণগঞ্জের একটি দোতলা বাড়ি হয়ে ওঠেছে পথের কুকুর-বিড়ালের নিরাপদ আশ্রয়কেন্দ্রে। মানুষের নৃশংসতা থেকে বাঁচাতে কুকুর-বিড়ালের জন্য এই অভয়ারণ্য গড়ে তুলেছেন প্রাণিপ্রেমী দীপান্বিতা রিদি।
১৮ জানুয়ারি ২০২২, ০৩:০০ পূর্বাহ্ন
সাকরাইন উৎসবে আধুনিকতার ছোঁয়া
সাকরাইন উৎসব সংস্কৃতি আর ঐতিহ্যের এক মিলনমেলা। শত বছর ধরে রাজধানীর পুরান ঢাকায় বাংলা পৌষসংক্রান্তিতে এই উৎসব পালিত হয়ে আসছে। সাকরাইনকে ঐক্য আর বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হয়।
১৭ জানুয়ারি ২০২২, ০৫:০৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দিয়ে নির্বাচনের নতুন যুগে বাংলাদেশ?
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় নগরবাসীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, সামগ্রিকভাবে এর আলাদা তাৎপর্যও আছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটিই ছিল শেষ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনেই প্রথমবারের মতো সব ভোট নেওয়া হয়েছে ইভিএম মেশিনে। একজন নির্বাচন কমিশনার বলেছেন, তাদের অধীনে সেরা নির্বাচনগুলোর মধ্যে এটি ছিল একটি।
১৭ জানুয়ারি ২০২২, ০৩:৫৫ অপরাহ্ন
সায়েরা রেজাকে ১০ প্রশ্ন
ফোক ঘরানার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গত ৩ দশকের বেশি সময় ধরে গানের জগত মাতিয়ে যাচ্ছেন তিনি৷ এখন পর্যন্ত ৩টি অ্যালবাম, সিনেমার গানসহ অসংখ্য মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।
১৬ জানুয়ারি ২০২২, ০৫:০৩ অপরাহ্ন
মেট্রোরেল প্রকল্পের খরচ বাড়তে যাচ্ছে ১১ হাজার ৪৮৭ কোটি টাকা
নকশাগত ত্রুটিসহ আরও কিছু কারণে পদ্মা সেতুর চেয়ে ব্যয়বহুল প্রকল্পে পরিণত হতে যাচ্ছে মেট্রোরেল প্রকল্প। পদ্মা সেতুতে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯২ কোটি টাকা। আর মেট্রোরেল প্রকল্পের মোট খরচ দাঁড়াবে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
১৬ জানুয়ারি ২০২২, ০৩:০৬ অপরাহ্ন
অভিনেতা আফজাল হোসেনের প্রথম চলচ্চিত্র পরিচালনা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সম্প্রতি শেষ হলো আফজাল হোসেন পরিচালিত ডকু-ফিকশন ‘মানিকের লাল কাঁকড়া’র শুটিং। নন্দিত অভিনয়শিল্পী আফজাল হোসেন এর আগে নাটক ও বিজ্ঞাপন চিত্র পরিচালনা করলেও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটিই তার প্রথম।
১৬ জানুয়ারি ২০২২, ০৩:০৮ পূর্বাহ্ন
উচ্চ সংক্রমণের মধ্যে কলেজ ভর্তি পরীক্ষা!
করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের মধ্যে আজ শুক্রবার রাজধানীর কিছু কলেজে অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষা। পরীক্ষার্থী ও অভিভাবকরা সামাজিক দূরত্ব, বিধিনিষেধ অমান্য করে জড়ো হয়েছিলেন কেন্দ্রের বাইরে।
১৪ জানুয়ারি ২০২২, ০৫:৪৭ অপরাহ্ন
সুন্দরবনের লাজুক সুন্দরী পাখি কি বিলুপ্তির পথে?
বিচিত্র এক পাখি মাস্কড ফিনফুট। মহাবিপন্ন প্রজাতির তালিকায় থাকা এই পাখি সুন্দরবনের জেলে-বাওয়ালি-মৌয়ালদের কাছে পরিচিত সুন্দরী হাঁস নামে। সারাবিশ্বে মাস্কড ফিনফুট এর মোট তিনটি প্রজাতি আছে এবং এই তিনটি প্রজাতি এখন হুমকির মুখে। তবে এর মধ্যে সবচেয়ে বেশী ঝুঁকিতে আছে সুন্দরী হাঁস।
১৪ জানুয়ারি ২০২২, ০৫:১৭ অপরাহ্ন
ছড়িয়ে পড়ছে ভয়ংকর মাদক ‘আইস’
বাংলাদেশের মাদকের জগতে নতুন নাম আইস বা ক্রিস্টাল মেথ। এটি মূলত একটি রাসায়নিক পদার্থ। উচ্চমাত্রার আসক্তি তৈরি করা আইস ব্যবহারকারীদের মানসিক বিকারগ্রস্থতা থেকে শুরু করে অতি দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয়। সারা বিশ্বের অনেক মানুষ আইস ব্যবহারের মাধ্যমে নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
১৪ জানুয়ারি ২০২২, ০৩:০৩ অপরাহ্ন
পোশাকে না, ব্র্যান্ড থাকে মানুষের রক্তে—পুষ্পা: দ্য রাইজ
সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতীয় তেলেগু ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। ইতোমধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে ছবিটি। সুকুমার পরিচালিত এই ছবিতে পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন অল্লু অর্জুন।
১৪ জানুয়ারি ২০২২, ০২:৫৯ পূর্বাহ্ন
বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কার: ২ সপ্তাহেরও বেশি সতেজ থাকবে ফলমূল
দ্রুত পচনশীল হওয়ায় প্রচুর ফলমূল ও শাকসবজি নষ্ট হয়ে যায়। এক হিসেব মতে, সরবরাহ সমস্যার কারণে ভোক্তার কাছে পৌঁছানোর আগেই বিশ্বের ৬০ শতাংশ খাদ্য নষ্ট হয়ে যায়। অথচ বিশ্বের জনসংখ্যার এক-তৃতীয়াংশ এখনো তিন বেলা ঠিকমতো খেতে পায় না।
১৩ জানুয়ারি ২০২২, ০৫:০৫ অপরাহ্ন
ওভেন গার্মেন্টস পণ্যে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড ডিসেম্বরে
সাম্প্রতিক মাসগুলোতে ওভেন গার্মেন্টসের রপ্তানি বেড়েছে। গত ডিসেম্বরে ১.৮৬ বিলিয়ন ডলারের ওভেন গার্মেন্টস পণ্য জাহাজীকরণ হয়েছে—যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড। অথচ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত এই সেক্টরের রপ্তানি নিয়মিত কমেছিল।
১৩ জানুয়ারি ২০২২, ০৩:১১ অপরাহ্ন
দেশের চাহিদা মিটিয়ে বিদেশে যায় যে গ্রামের ফুল
দেশে ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের গদখালী। ঝিকরগাছা ও শার্শা উপজেলার গ্রামগুলোর রাস্তার ২ পাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয়।
১৩ জানুয়ারি ২০২২, ০৫:৩৪ পূর্বাহ্ন
লালমনিরহাটে পুলিশ হেফাজতে মৃত্যু: কী ঘটেছিল সেদিন?
লালমনিরহাটের হাতীবান্ধা থানায় পুলিশ হেফাজতে চা দোকানি হিমাংশু রায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশি নির্যাতনে মৃত্যু হয়েছে তার। তবে পুলিশের দাবি, আত্মহত্যা করেছেন হিমাংশু।
১২ জানুয়ারি ২০২২, ০৩:০২ অপরাহ্ন