অ্যান্টিবায়োটিক

‘প্রাক-অ্যান্টিবায়োটিক যুগ’ ফিরে আসতে পারে আবার

বর্তমানে সবচেয়ে বিপজ্জনক জীবাণুগুলোর মধ্যে রয়েছে ‘ই-কোলাই’ এবং যক্ষ্মার জীবাণু ‘মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১২টি ব্যাকটেরিয়াকে অগ্রাধিকার তালিকায় রেখেছে, যেগুলো ‘মাল্টিড্রাগ-রেজিস্ট্যান্ট’ বা একাধিক ওষুধ প্রতিরোধী। এর মধ্যে নিউমোনিয়া ও হাসপাতালে সৃষ্ট সংক্রমণের জন্য দায়ী জীবাণুও রয়েছে। এসবের অনেকগুলোর বিরুদ্ধেই এখন আর কোনো কার্যকর অ্যান্টিবায়োটিক অবশিষ্ট নেই।
৩০ নভেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক

অতিরিক্ত ও ভুল ব্যবহারের কারণে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা দ্রুত কমে যাচ্ছে। সরকারি একটি তথ্য বলছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রোগীদের ৪১ শতাংশের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না।
২৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

প্রতি বছর ১ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক

বাংলাদেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।
৯ অক্টোবর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি অবশ্যই বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের ওপর গুরুত্বারোপ করেছেন। আজ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়োলোজি ডিপার্টমেন্ট অব ইনিওস ইনস্টিটিউটের অ্যান্টিমাইক্রোবাইয়াল রিসার্চের পরিচালক প্রফেসর টিমোথি ই ওয়ালশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি এ কথা বলেন।
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না, আইনের খসড়া অনুমোদন

নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি নিষিদ্ধ করে ওষুধ ও প্রসাধনী আইন, ২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৩ অপরাহ্ন

‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে লাইসেন্স বাতিল’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানে অ্যান্টিবায়োটিক বিক্রি করতে দেওয়া হবে না। যদি কেউ তা করে তবে তাদের ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করা হবে।
৪ অক্টোবর ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন

গ্যাস্ট্রিকের ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার ঠেকাতে হবে

দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সহজলভ্যতার কারণে দীর্ঘসময় কোনো ওষুধের যথেচ্ছ ব্যবহার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অভিজ্ঞতা বলে, আমাদের দেশে অনেকেই নানান শারীরিক সমস্যায় সাধারণত ডাক্তারের পরামর্শ না নিয়েই ওষুধ খেয়ে থাকেন। এসব ওষুধের তালিকায় কয়েকদিন আগেও শীর্ষে ছিল অ্যান্টিবায়োটিক।
২৪ মে ২০২২, ০৪:২২ পূর্বাহ্ন

৬৭ শতাংশ খুচরা বিক্রেতা অ্যান্টিবায়োটিক ওষুধ চেনেন না: ডিজিডিএ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) এক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৬৭ শতাংশ খুচরা ওষুধ বিক্রেতার অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ নিয়ে ধারণা নেই। এ কারণে তারা এন্টিবায়োটিক চেনেন না।
১৮ মে ২০২২, ০১:৩০ অপরাহ্ন