আওয়ামী লীগ
১০ ডিসেম্বর সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের (বিএনপি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা (আওয়ামী লীগ) জনগণের ম্যান্ডেট নিয়ে চলি, আমরা নির্বাচনে বিশ্বাসী।
২৩ নভেম্বর ২০২২, ১২:৫৫ অপরাহ্ন
দেশে এখন সরকার হটানোর চক্রান্ত শুরু হয়েছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে এখন চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে সরকার হটানোর। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি নেই তাকে পরাজিত করার।
২৩ নভেম্বর ২০২২, ১২:৩৫ অপরাহ্ন
‘আগামী নির্বাচন আরেকটি লড়াই, তাতে আমরা জয়লাভ করবো’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী নির্বাচন আরেকটি লড়াই। তাতে আমরা জয়লাভ করবো।
২৩ নভেম্বর ২০২২, ০৯:১৩ পূর্বাহ্ন
‘১০ ডিসেম্বর আমাদের নেতা-কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে’
দেশে বিশৃঙ্খলার মাধ্যমে বিএনপি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের মানুষ, ঢাকার মানুষ তা হতে দেবে না।
২৩ নভেম্বর ২০২২, ০৮:৪৮ পূর্বাহ্ন
ঢাকায় বিএনপির সমাবেশ: সর্বোচ্চ সতর্ক পুলিশ-আওয়ামী লীগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ঢাকা বিভাগীয় সমাবেশ করবে আগামী ১০ ডিসেম্বর। এই সমাবেশকে কেন্দ্র করে ‘সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড’ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর বিএনপির নেতা-কর্মীদের নজরদারিতে রাখাসহ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।
২৩ নভেম্বর ২০২২, ০৬:৩৭ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর যশোরের জনসভা থেকে আসবে নির্বাচনী দিক-নির্দেশনা
প্রায় ২৭ মাস পরে আগামীকাল রাজনৈতিক জনসভায় সশরীরে অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে যশোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
২৩ নভেম্বর ২০২২, ০৬:০৭ পূর্বাহ্ন
‘এখনো আসল ঘোষণা দিইনি, আসল ঘোষণা হবে ১০ ডিসেম্বর’
ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ নিয়ে আওয়ামী লীগের নেতা-মন্ত্রীদের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২২ নভেম্বর ২০২২, ০৪:০৪ অপরাহ্ন
চারদিকে তাকালে চোর, চুরি, গুন্ডামি: ফখরুল
ঢাকায় ২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরকারের গভর্নেন্সের চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২২ নভেম্বর ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন
জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছি
পুলিশের ওপর হামলা করে আদালত প্রাঙ্গণ থেকে সাজাপ্রাপ্ত জঙ্গি সদস্যদের ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে বিএনপির মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি।
২২ নভেম্বর ২০২২, ০৮:০৫ পূর্বাহ্ন
‘মাদকরাজ্যে’ শাহীনের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার গল্প ও রাজনৈতিক বাস্তবতা
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের পর নতুন করে আলোচনায় আসা চনপাড়ার অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে। ‘মাদকরাজ্য’ হিসেবে পরিচিত এই গ্রামের ৩ দিকে নদী, একদিকে খাল। যে কারণে মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন এই এলাকায় সড়কপথে ঢোকার একমাত্র উপায় ডেমরা হয়ে বালু নদের ওপর নির্মিত সেতু পার হওয়া।
২২ নভেম্বর ২০২২, ০৫:৩৪ পূর্বাহ্ন
বাঞ্ছারামপুরের ঘটনাটি সাজানো, সত্য নয়: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, সিলেটে আপনাদের সমাবেশের সঙ্গে ঢাকার উত্তরায় আমাদের সমাবেশ মিলিয়ে দেখুন, বাকিটা নির্বাচনে।
২১ নভেম্বর ২০২২, ১২:১৯ অপরাহ্ন
‘অর্থনৈতিক সংকটকে বিএনপি দুর্ভিক্ষ বলে প্রচার করছে’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনো সুযোগ নেই। নির্বাচনে ঠিক হবে কারা ক্ষমতায় থাকবে, আর কারা চলে যাবে।
২০ নভেম্বর ২০২২, ০৪:১০ অপরাহ্ন
বগুড়ায় আ. লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বগুড়ায় কাহালু উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির ৫০ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ২০০-৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
২০ নভেম্বর ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। এখন আর মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।'
২০ নভেম্বর ২০২২, ০২:৫৮ অপরাহ্ন
বিএনপির সৃষ্টি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে। বিএনপি-জামায়াত কখনো বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না।
২০ নভেম্বর ২০২২, ১২:৫৯ অপরাহ্ন
১০ ডিসেম্বর বিশৃঙ্খলা করলে জনগণ আত্মসমর্পণ করাবে: তথ্যমন্ত্রী
জনগণই বিএনপিকে উচিত শিক্ষা দেবে, প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
২০ নভেম্বর ২০২২, ০৭:২৮ পূর্বাহ্ন
নাজিরপুরে ২ গ্রুপের সংঘর্ষের পর আ. লীগের কমিটি ঘোষণা
পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষের পর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
১৯ নভেম্বর ২০২২, ০৬:০৯ অপরাহ্ন
নাজিরপুরে আ. লীগের সম্মেলনে ২ পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০
পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
১৯ নভেম্বর ২০২২, ০৪:১১ অপরাহ্ন
চনপাড়ার বজলুর বিরুদ্ধে ৩ মামলা, রিমান্ড আবেদন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও কায়েতপাড়া ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও জাল টাকা রাখার অভিযোগে ৩টি মামলা করেছে র্যাব।
১৯ নভেম্বর ২০২২, ০২:৪৯ অপরাহ্ন
লালমনিরহাটে আ. লীগের সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের
লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের নতুন ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
১৯ নভেম্বর ২০২২, ০২:৩২ অপরাহ্ন