একুশে ফেব্রুয়ারি
‘বাংলা ভাষায় আমরা এক’ কলকাতা থেকে ঢাকায় ১০ সাইক্লিস্ট
বাংলা ভাষাপ্রেমী ও ভ্রমণপিপাসু একদল মানুষ আর দুই বাংলার এক অপূর্ব মেলবন্ধনের গল্প নিয়ে আজকের স্টার স্পেশাল।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
২১শে ফেব্রুয়ারি থেকেই শুরু শহীদ মিনারের অবমাননা!
২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে খালি পায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। তবে ফুল দেওয়ার পালা শেষ হওয়া মাত্রই শুরু হয় জুতা পায়ে শহীদ মিনারের বেদীতে উঠে অবমাননার পালা।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
চলচ্চিত্র সেন্সরবোর্ডের বাংলা নাম চান কাজী হায়াৎ
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এফডিসির শহীদ মিনার চত্বরে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা
কিন্তু বাংলার বুদ্ধিজীবীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও ১৯৪৭ সালের ডিসেম্বর করাচিতে এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। হঠকারী এই সিদ্ধান্তের প্রতিবাদে ৬ ডিসেম্বর বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেলতলায় অধ্যাপক আবুল কাসেমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেই প্রতিবাদ সভায় বক্তব্য দিয়েছিলেন মুনীর চৌধুরী, এ কে এম আহসান, কল্যাণ দাসগুপ্ত প্রমুখ। সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সেটিই ছিল সর্বপ্রথম প্রতিবাদ মিছিল।
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন
‘একুশ’ নিয়ে বিশ্বমানের চলচ্চিত্র নির্মিত হোক
সেই চলচ্চিত্রে থাকবে একুশকে ঘিরে আরও অনেক জানা-অজানা ইতিহাস। বাংলা ভাষার ওপর প্রথম আঘাত, ধীরেন্দ্রনাথ দত্তের প্রতিবাদ, ৫২ এর একুশে ফেব্রুয়ারির মিছিলের প্রস্তুতি, ছাত্র আন্দোলন, দেশব্যাপী মিছিল, রফিক, জাব্বার, বরকত, সালামের শহীদ হওয়া, মেয়েদের প্রতিরোধ, ইটের মিনার গড়ার কথা, আজিমপুর কবরস্থানে শহীদদের সমাধিক্ষেত্র, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের কথা ও সুর নিয়ে তথ্য, রাতের প্রভাতফেরিসহ রাজনৈতিক দল ও নেতাদের অবদান সব ঘটনা ও কাহিনী তুলে ধরতে হবে।
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ন
টেলিভিশনে একুশের নির্বাচিত সিনেমা নাটক
আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ দিনে বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচার হবে বেশকিছু নাটক ও সিনেমা।
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩০ পূর্বাহ্ন
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১০ অপরাহ্ন
একুশের গানের জন্ম যেভাবে
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের মিছিলে গুলি চালালে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা অনেক ছাত্র। ঢাকা কলেজের ছাত্র ও দৈনিক সংবাদের অনুবাদক আবদুল গাফ্ফার চৌধুরী ঢাকা মেডিকেলে গিয়েছিলেন আহত ছাত্রদের দেখতে। তিনি যখন ঢাকা মেডিকেলের বহির্বিভাগে ঢোকেন, দেখতে পান সেখানে পড়ে আছে জগন্নাথ কলেজের ছাত্র ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদের মরদেহ।
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৩ অপরাহ্ন