ঘূর্ণিঝড়
খুলনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন
শ্যামনগরের ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি ও দমকা হওয়ার পাশাপাশি নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২টি ইউনিয়ন থেকে ৩০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয়দের নিরাপদে স্থানে যেতে জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সুন্দরবনে কর্মরত জেলেদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
২৪ অক্টোবর ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
ঘূর্ণিঝড় সিত্রাং আগামীকাল সোমবার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে বলে পূর্বাভাস পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে তথ্য জানছেন এবং এই ঝড়ের ফলে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
২৪ অক্টোবর ২০২২, ১১:০২ পূর্বাহ্ন
চট্টগ্রামের ৪৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ
চট্টগ্রামের পাঁচটি উপকূলীয় উপজেলার ৪৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। ফলে এসব উপজেলার হাজার হাজার মানুষ দুর্যোগ ঝুঁকিতে আছে।
২৪ অক্টোবর ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ন
মোংলা বন্দরে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৩’, পণ্য ওঠানামা বন্ধ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজে পণ্য ওঠানামা ও পরিবহন বন্ধ রয়েছে।
২৪ অক্টোবর ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় সিত্রাং: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় আগামীকাল মঙ্গলবারের (২৫ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২৪ অক্টোবর ২০২২, ০৮:৩৫ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর।
২৪ অক্টোবর ২০২২, ০৮:০৮ পূর্বাহ্ন
‘ভোর ৬টায় ঘূর্ণিঝড়ের কেন্দ্র পটুয়াখালী-বরগুনা অতিক্রম করবে’
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র অগ্রভাগ আজ সোমবার সন্ধ্যায় দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানবে। এর কেন্দ্র আঘাত করবে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায়।
২৪ অক্টোবর ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন
ডুবে গেছে আমন খেত, দীর্ঘ জলাবদ্ধতায় ক্ষতির আশঙ্কা
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে গতকাল রোববার রাত থেকে খুলনায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় আমন ধানের খেত তলিয়ে গেছে।
২৪ অক্টোবর ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় সিত্রাং: বিআইডব্লিউটিএ কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সব কর্মকর্তা-কমূচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
২৪ অক্টোবর ২০২২, ০৭:৪৬ পূর্বাহ্ন
চট্টগ্রামে সমুদ্র-নদীর লাইটারেজ জাহাজ সরানো হয়েছে উজানে
বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র ও নদীতে থাকা লাইটারেজ জাহাজগুলোর ক্ষতি এড়াতে সেগুলো কর্ণফুলী ব্রিজের উজানে সরিয়ে আনা হয়েছে।
২৪ অক্টোবর ২০২২, ০৭:৩৩ পূর্বাহ্ন
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট লঞ্চ চলাচল বন্ধ
পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
২৪ অক্টোবর ২০২২, ০৭:২৮ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় সিত্রাং: পটুয়াখালীর ৬ উপজেলায় নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কে ধীরগতি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও পল্লী বিদ্যুতের আওতাধীন ৮ উপজেলার মধ্যে ৬টিতে বিদ্যুৎ নেই। বাকি ২ উপজেলার অধিকাংশ জায়গাতেও নেই বিদ্যুৎ।
২৪ অক্টোবর ২০২২, ০৭:১৬ পূর্বাহ্ন
ভারী বর্ষণে ডুবে গেছে খুলনা শহরের অধিকাংশ রাস্তা-নিম্নাঞ্চল
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে গতকাল রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে খুলনা শহরের অধিকাংশ রাস্তা ও নিম্নাঞ্চল ডুবে গেছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
২৪ অক্টোবর ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় সিত্রাং: বাগেরহাটে মুষলধারে বৃষ্টি
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে মুষলধারায় বৃষ্টি হচ্ছে।
২৪ অক্টোবর ২০২২, ০৬:৫৪ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামা বন্ধ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙরে থাকা সব জাহাজকে গভীর সাগরে পাঠানো হয়েছে।
২৪ অক্টোবর ২০২২, ০৬:৪২ পূর্বাহ্ন
ঢাকায় বৃষ্টি আগামীকালও থাকবে
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি থেকে হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি আগামীকালও থাকবে।
২৪ অক্টোবর ২০২২, ০৬:০৯ পূর্বাহ্ন
খুলনার কয়রায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে স্থানীয়রা
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আজ সোমবার মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয়। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে উপকূলীয় উপজেলাগুলোতে দমকা হাওয়া বইছে। নদীর পানি স্বাভাবিক জোয়ার থেকে এক থেকে দেড় ফুট বৃদ্ধি পেয়েছে।
২৪ অক্টোবর ২০২২, ০৫:৫২ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে পিরোজপুরে বিদ্যুৎ বন্ধ, বৃষ্টির তীব্রতা বাড়ছে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পিরোজপুরে বাড়ছে বৃষ্টি। গতকাল রোববার রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেও, মাঝ রাত থেকে বৃষ্টির মাত্র বাড়তে থাকে। আজ সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। তবে বাতাসের কোনো তীব্রতা।
২৪ অক্টোবর ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন
সতর্ক সংকেত মোংলা-পায়রায় ৭ ও চট্টগ্রাম-কক্সবাজারে ৬
ঘূর্ণিঝড় সিত্রাং বর্তমানে পায়রা বন্দর থেকে প্রায় ৪৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি ১৫ কিলোমিটার বেগে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
২৪ অক্টোবর ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন