ঘূর্ণিঝড়

৪ বছর ধরে অকার্যকর কলাপাড়া রাডার স্টেশন

যান্ত্রিক ত্রুটির কারণে পটুয়াখালীর কলাপাড়ার রাডার স্টেশনের কার্যক্রম ৪ বছর ধরে বন্ধ আছে। স্টেশনটির ফ্রিকোয়েন্সি ইমেজ শাখার ট্রান্সমিশন সিস্টেম ও সার্ভে সিস্টেমের যন্ত্রাংশের ত্রুটির কারণে ২০১৮ সালের ২৬ এপ্রিল থেকে এর অপারেশনাল কার্যক্রম বন্ধ।
২৪ অক্টোবর ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে খুলনায় ভারী বর্ষণ

ঘূর্ণিঝড় 'সিত্রাং'র প্রভাবে খুলনা ও এর আশেপাশে জেলাতে ভারী বর্ষণ শুরু হয়েছে। বাতাসের তীব্রতাও ধীরে ধীরে বাড়ছে।
২৪ অক্টোবর ২০২২, ০৩:০৭ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় বরিশালের ১,০৫১ আশ্রয়কেন্দ্র প্রস্তুতের নির্দেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'সিত্রাং' মোকাবিলায় বরিশাল জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসন আয়োজিত এ জরুরি সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 
২৩ অক্টোবর ২০২২, ০৬:১৯ অপরাহ্ন

ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপটি

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হয়েছে।
২৩ অক্টোবর ২০২২, ০৪:৩৬ অপরাহ্ন

সাগরে নিম্নচাপ: হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও জোয়ারের তীব্রতায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 
২৩ অক্টোবর ২০২২, ০৩:০৬ অপরাহ্ন

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত বাগেরহাটের ৩৪৪ আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বাগেরহাটের উপকূল জুড়ে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপকূলবাসীর চিন্তাও বাড়ছে। তবে সিত্রাং মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
২৩ অক্টোবর ২০২২, ০১:৪৫ অপরাহ্ন

ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯ জেলায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, দেশের ১৯টি জেলার ৭৩০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় এলাকায় ৩-৫ ফুট উচ্চ জোয়ার নিয়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়।
২৩ অক্টোবর ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন

গভীর নিম্নচাপের একটি অংশ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে: আইএমডি

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের অবস্থানরত  নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রোববার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
২৩ অক্টোবর ২০২২, ০৮:৪০ পূর্বাহ্ন

বৃষ্টি ঝরলেও থাকবে গরম, মাস শেষে ঘূর্ণিঝড়-বন্যার সম্ভাবনা

চলতি মাসের দ্বিতীয়ার্ধের মধ্যে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নেবে। সামগ্রিকভাবে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
৫ অক্টোবর ২০২২, ০৭:৪৩ পূর্বাহ্ন