ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

খুলনা-৫ আসনে জামায়াতের মিয়া গোলাম পরওয়ার পরাজিত

খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন।
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বগুড়া-৬ আসনে তারেক রহমান জয়ী

তারেক রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

দিনাজপুরে জাহিদ হোসেনের জয়, বাকি আসন গুলোতেও এগিয়ে বিএনপি

এ জেড এম জাহিদ হোসেন এক লাখ ৯৯ হাজার ৯০১ ভোট পেয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের ৪৫টি ভোটকেন্দ্রের আংশিক ফলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ১২ হাজার ২৩৪ ভোটে এগিয়ে রয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

বিএনপি ২০৯, জামায়াত ৬৮ ও স্বতন্ত্র ৭ আসনে জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফল অনুযায়ী, বিএনপি ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি আসন, স্বতন্ত্র প্রার্থী ৭টি আসন, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ভোটে অনিয়মের অভিযোগে ১৭ জেলায় আটক ৩৫

আজ নির্বাচনী অনিয়মের অভিযোগে দেশের অন্তত ১৭ জেলায় মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র পাহারার নির্দেশ বিএনপির

ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মী ও পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছে বিএনপি।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বগুড়ায় ৭ আসনে ভোট পড়েছে ৬৯.১০ শতাংশ

বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষে বগুড়া জেলার ৭ আসনে গড় ভোট পড়েছে ৬৯ দশমিক ১০ শতাংশ।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

নির্বাচন ‘অনন্যসাধারণ’ হয়েছে: ১১ দল

বিক্ষিপ্ত সংঘাত-অনিয়মের কিছু ঘটনা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল ‘অনন্যসাধারণ’।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

৬ হাজার ৬২০ কেন্দ্রের ভোটের তথ্য পায়নি ইসি

৪২ হাজার ৬৫১ কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন স্বতন্ত্র প্রার্থীর

নারায়ণগঞ্জ-৩ আসনে কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

নরসিংদীতে ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আড্ডা

নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী একই মাঠে দাঁড়িয়ে মেতেছেন আড্ডা ও হাস্যরসে—এমন ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে নরসিংদীতে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

অনিয়মের অভিযোগ নিয়ে ইসিতে ১১ দল, বিভিন্ন কেন্দ্রে ভোট স্থগিতের দাবি

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে জোটের একটি প্রতিনিধিদল এ অভিযোগ জানায়।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

লালমনিরহাটে ভোটকেন্দ্র এলাকায় পুলিশের পোশাক পরা নারী আটক

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের আদিতমারী উপজেলার একটি ভোটকেন্দ্র এলাকা থেকে পুলিশের পোশাক পরা এক নারীকে আটক করেছে পুলিশ।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দেশের বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে: শফিকুর রহমান

দেশের বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

রাঙ্গামাটি ও সিলেটে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ৩

রাঙ্গামাটি শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ভৈরবে আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ

মৃতের বড় ছেলে মোরতুজা আলী বলেন, ‘ঘটনার সময় আমি ছিলাম না। তবে জেনেছি, আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে আমার আব্বা মাটিতে পড়ে যায় এবং মারা যায়।’
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন