ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

দুপুর ২টা পর্যন্ত ঢাকার ৫ আসনে ভোট পড়েছে ৪০.৯ শতাংশ

ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত ঢাকার পাঁচটি আসনে প্রায় ৪০ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

প্রকাশ্যে ব্যালটে সিল, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাকে অব্যাহতি

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের একটি কেন্দ্রে গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়ার সুযোগ দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তা ও দুই পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

নির্বাচন অবাধ-সুষ্ঠু-বিতর্কহীন হলে সব দলই মেনে নেবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না। সব দলই আমরা মেনে নেব।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বাগেরহাটে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১৯

স্থানীয় সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তায় দাঁড়ানো ও পথ আটকানো নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

আশুলিয়ায় ভোট দিতে পারেননি বৃদ্ধা, পোলিং অফিসারকে প্রত্যাহার

তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। তার নাম বিপারুল ইসলাম।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শ্রীপুরে ভোট দিতে গিয়ে জানলেন দেওয়া হয়ে গেছে, ৩ জন প্রত্যাহার

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনের একটি কেন্দ্রে লাইনে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর এক নারী ভোটার গিয়ে দেখেন, তার ভোট দেওয়া হয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’ মির্জা আব্বাস

ঢাকা–৮ আসনে জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’ বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

১২টা পর্যন্ত ৩২৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

বগুড়ার ৭ আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৫৫ শতাংশ

বগুড়া জেলার ৭ আসনে ভোট শুরুর পর থেকে দুপুর ১২টা পর্যন্ত গড়ে ৩৮ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ৫ আসনে ভোট পড়েছে ২৭ শতাংশ

ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা নাগাদ ঢাকার পাঁচটি আসনে প্রায় ২৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন: ইইউ প্রধান পর্যবেক্ষক

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ অপরাহ্ন

মেহেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৯

ভোটের দিন মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন ও প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: জামায়াত

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান, ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার সাইফ উদ্দীন খালেদ, ব্যারিস্টার ফখরুল ইসলাম ও মিয়া মো. তরুণ।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি ধাওয়া

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

বয়স ও শারীরিক সীমাবদ্ধতাও দমাতে পারেনি তাদের

বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছে শরীর। এই বয়সে কারো সাহায্য ছাড়া কয়েক কদম ও চলতে পারেন না। কিন্তু বয়স তাদের ভোট দেওয়ার তীব্র ইচ্ছেকে দমাতে পারেনি। তাই সকাল হতেই পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে তারা হাজির হন ভোটকেন্দ্রে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

বগুড়ায় ৭ আসনে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৩৮ শতাংশ

বগুড়ার এই ৭ আসনে কেন্দ্র আছে ৯৮৩টি এবং ভোটার সংখ্যা ২৯ লাখ ৫৭ হাজার ৪২৪ জন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

‘জেন জি অভ্যুত্থান-পরবর্তী গুরুত্বপূর্ণ ভোট’

আজ বৃহস্পতিবার বাংলাদেশের মানুষের পাশাপাশি গোটা বিশ্বের নজর ও আগ্রহ এই নির্বাচনকে ঘিরে। কারণ এটাই প্রথম জেন-জি অভ্যুত্থান-পরবর্তী নির্বাচন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সারা দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এ দিনটার অপেক্ষায় ছিলাম। একটা সুষ্ঠু নির্বাচন, আজ সে নির্বাচন হতে যাচ্ছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

ঢাকার ৫ আসনে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১২ শতাংশ

ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০ আসনে সকাল ১০টা পর্যন্ত প্রায় ১১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ তাসনিম জারার

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, তার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিংবা বের করে দেওয়া হচ্ছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন