মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি ধাওয়া
মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দিকে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মমিনুল ইসলাম।
তিনি বলেন, ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়েছেন কি না, জানাতে পারেননি তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, ছোটখাটো একটা ঘটনা ওখানে ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গিয়েছে। ভোটগ্রহণ চালু আছে।
ঘটনার পর সেনাবাহিনীর মুন্সীগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন জোবায়েদ স্থানীয় সাংবাদিকদের জানান, জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, এ নিয়ে আমরা কাজ করছি।