দিবস

আজ চকলেট কেক দিবস

জন্মদিন, বিয়ে বার্ষিকী কিংবা অন্য যেকোনো উৎসব উদযাপনে আমাদের প্রথম পছন্দ কেক। আর সেটি অবশ্যই চকলেট কেক হতে হবে। তাই চকলেট কেক পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আজকের দিনটি সেইসব চকলেট কেক ভক্তদের জন্য। কারণ ২৭ জানুয়ারি চকলেট কেক দিবস।
২৭ জানুয়ারি ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন

আজ দাদা-নানা দিবস

আমাদের খুব কাছের মানুষদের অন্যতম দাদা ও নানা। শৈশবের অনেকটা সময় কাটে তাদের সঙ্গে। বলতে গেলে আমাদের শৈশবকে রঙিন করে তোলেন এই দু’জন। আজ তাদের প্রতি সম্মান দেখানোর দিন, ভালোবাসার দিন। কারণ, ২২ জানুয়ারি দাদা-নানা দিবস বা গ্রান্ডপা’স ডে।
২২ জানুয়ারি ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন

আজ পপকর্ন খাওয়ার দিন

পপকর্ন! ছোট থেকে বড়, সবার পছন্দের খাবার। স্কুলের বাইরে, রাস্তার মোড়ে, বাসে বা ট্রেনে সবখানেই দেখা মেলে এটির। এমনকি সিনেমা হলেও আমাদের সঙ্গী পপকর্ন। এই খাবারটি ছাড়া দীর্ঘ ভ্রমণ, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা সিনেমা দেখা- কোনোটাই জমে ওঠে না। সুতরাং সেই স্কুলজীবন থেকে শুরু নানাভাবে আমাদের জীবেনর সঙ্গে জড়িয়ে আছে পপকর্ন।
১৯ জানুয়ারি ২০২৩, ০৫:৩৩ পূর্বাহ্ন

আজ পোষা প্রাণীকে পোশাক পরানোর দিন

অনেকের শখ বাড়িতে প্রাণী পোষা। এসব পোষা প্রাণীর আবার শ্রুতিমধুর নামও থাকে। সেই নাম ধরে ডাকলে  নানা অঙ্গভঙ্গিতে উত্তরও দেয়। আমরাও তাদের যত্নআত্তি করি অনেক। যত্নতো প্রতিদিনই নেওয়া হয়, আজ না হয় একটি পোশাক পরিয়ে একটু বেশি যত্ন নিলেন। পোষা বিড়ালটির মাথায় একটি ক্যাপ, কুকুরের গায়ে সোয়েটারে বা ছোট প্যান্ট- ভাবুন তো কত সুন্দর লাগবে!
১৪ জানুয়ারি ২০২৩, ০১:২৩ অপরাহ্ন

আজ গরম চা দিবস

সকালে সংবাদপত্র পড়ার সময় কিংবা নাশতার টেবিলে এক কাপ ধোঁয়া ওঠা গরম চা আমাদের নিত্যসঙ্গী। আবার অফিসের কাজের চাপে মস্তিষ্ক যখন ক্লান্ত তখনো আমাদের ভরসা এক কাপ গরম চা। দীর্ঘদিন ধরে এভাবেই চা আমাদের প্রিয় পানীয় হয়ে উঠেছে।
১২ জানুয়ারি ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন

আজ ধন্যবাদ জানানোর দিন

যে মানুষটি আপনার জীবনকে সুন্দর করে তুলেছে তাকে আজ ধন্যবাদ জানাতে পারেন। এটুকু কৃতজ্ঞতা তিনি আশা করতেই পারেন। তাই আজকের দিনটি মিস করবেন না। তাকে বলুন, পাশে থাকার জন্য ‘তোমাকে ধন্যবাদ’। কারণ, আজ ‘থ্যাঙ্ক ইউ ডে’।
১১ জানুয়ারি ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন

আজ প্রতিশ্রুতি রাখার দিন

আমরা প্রায়ই বলছি, ‘আমি এটা করব, প্রতিশ্রুতি দিলাম।’ কিংবা প্রিয়জনকে বলি, ‘কথা দিলাম তোমাকে ছেড়ে যাব না।’ অথবা বন্ধুর কাছ থেকে ধার নিয়ে বলি, ‘আগামী সপ্তাহে তোমার টাকা ফেরত দেব।’ এগুলো সবই প্রতিশ্রুতি। আর নতুন বছরের প্রথম দিনে এসব প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে আছে ‘কমিটমেন্ট ডে’ বা ‘প্রতিশ্রুতি দিবস’।
১ জানুয়ারি ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন

আজ ‘আনলাকি দিবস’

প্রতিবছরের ৩১ ডিসেম্বর ‘আনলাকি দিবস’ পালন করা হয়। তবে, ভয়ের কিছু নেই। কারণ, দিনটির নাম ‘আনলাকি দিবস’ হলেও মোটেও আনলাকি নয়। বরং বিদায়ী বছরের হতাশার কথা ভুলে নতুন বছরে নতুনভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করার দিন।
৩১ ডিসেম্বর ২০২২, ০৪:০৮ পূর্বাহ্ন

আজ বন্ধুকে কল করার দিন

বন্ধুত্ব হলো নির্ভরতার সম্পর্ক, আত্মিক সম্পর্ক। এই সম্পর্ক কখনো অম্ল, কখনো মধুর। বর্তমানে আমরা বন্ধুদের সঙ্গে চ্যাট করি, এসএমএস আদান-প্রদান করি। কিন্তু, চ্যাট বা এসএমএসে তো কণ্ঠ শোনা যায় না! আর প্রিয় বন্ধুটির কণ্ঠ না শুনলে কীভাবে হবে? তাই প্রিয় বন্ধুটিকে কল করুন। কারণ, আজ বন্ধুকে কল করার দিন ‘কল এ ফ্রেন্ড ডে’।
২৮ ডিসেম্বর ২০২২, ০৩:০০ পূর্বাহ্ন

আজ ফ্রুটকেক দিবস

তোমরা তো জানোই পৃথিবীতে বিচিত্র দিবসের অভাব নেই। ক্যালেন্ডারের পাতার প্রতিটি দিন কোনো না কোনো দিবস। এখন তোমাদের আরেকটি বিচিত্র দিবসের সন্ধান দেব। তার আগে বলো তোমরা কি ফ্রুটকেক খেতে পছন্দ করো? যদি করে থাক তাহলে আজকের দিনটি তোমার। কারণ আজ ২৭ ডিসেম্বর ফ্রুটকেক দিবস।
২৭ ডিসেম্বর ২০২২, ০৩:৫৯ পূর্বাহ্ন

আজ ফ্ল্যাশলাইট দিবস

আমাদের খুব পরিচিত একটি অনুষঙ্গ ফ্ল্যাশলাইট! অন্ধকারে পথ চলতে বা কিছু খুঁজে পেতে সহায়তা করে এটি। অনেকে একে টর্চ বা টর্চলাইটও বলেন। মজার ব্যাপার হলো আজ ফ্ল্যাশলাইট দিবস। শুনতে কিছুটা অবাক লাগলেও আজ ২১ ডিসেম্বর ফ্ল্যাশলাইট দিবস।
২১ ডিসেম্বর ২০২২, ০৩:০৪ পূর্বাহ্ন

অর্থাভাবে ২ ছেলের উচ্চশিক্ষা নিয়ে শঙ্কিত বিমল-ফুলমতি

গল্পের গণি মিয়ার নিজের কোনো জমি ছিল না। তিনি অন্যের জমি বর্গা নিয়ে চাষ করতেন। কিন্তু ধার করা টাকায় খুব ধুমধাম করে ছেলের বিয়ে দিয়েছিলেন তিনি। পরে সেই টাকা তিনি আর শোধ করতে পারেননি। এ নিয়ে তার দুর্ভোগের শেষ ছিল না।
৭ ডিসেম্বর ২০২২, ০৬:৩৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে হানাদার মুক্ত দিবস

১৯৭১ সালের ৩ ডিসেম্বর হানাদারদের কবল থেকে মুক্ত হয় উত্তরের জেলা ঠাকুরগাঁও। যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় বিভিন্ন আয়োজনের ভেতর দিয়ে জেলায় দিবসটি পালন করা হচ্ছে।
৩ ডিসেম্বর ২০২২, ০৬:৫১ পূর্বাহ্ন

আজ লাল আপেল খাওয়ার দিন

কথায় বলে প্রতিদিন একটি আপেল খেলে চিকিৎসকের কাছে যেতে হয় না। এটি আমাদের অতি পরিচিত পুষ্টিকর ও সুস্বাদু ফল। আপেলের কথা বললে আমাদের সামনে প্রথমেই লাল আপেলের ছবি ভেসে ওঠে। এমনকি যদি কোনো শিশুকে আপেল আঁকতে বলা হয়, তাহলেও সে অনায়সে একটি লাল আপেলই আঁকবে।
১ ডিসেম্বর ২০২২, ০৬:১৮ পূর্বাহ্ন

আজ ফ্রেঞ্চ টোস্ট দিবস

আজ ব্রেকফাস্টে কী বানাবেন তা নিয়ে ভাবার দরকার নেই। কারণ, আজ ২৮ নভেম্বর ফ্রেঞ্চ টোস্ট দিবস। আর ফ্রেঞ্চ টোস্ট হলো- একটি পুরু, মিষ্টি, সুস্বাদু খাবার। এর চেয়ে ব্রেকফাস্টে ভালো খাবার আর কী বা হতে পারে!
২৭ নভেম্বর ২০২২, ০৮:৪১ অপরাহ্ন

আজ কেক দিবস

অনেকের প্রিয় খাবার কেক। জন্মদিন, বিয়েবার্ষিকীসহ যে কোনো পারিবারিক উদযাপনের অন্যতম অনুষঙ্গ এই কেক। তবে, অনেকে হয়তো জানেন না কেক নিয়েও একটি দিবস আছে। আজ সেই দিন। আজ ২৬ নভেম্বর কেক দিবস।
২৫ নভেম্বর ২০২২, ০৭:০০ অপরাহ্ন

আজকের দিনটি বাবা ও সন্তানের

২৫ নভেম্বর দিনটি বাবা ও সন্তানের। কারণ আজ ‘ন্যাশনাল প্লে ডে উইদ ড্যাড’ বা ‘বাবার সঙ্গে খেলা দিবস’। সন্তানের সঙ্গে একটি ভালো দিন কাটাতে বাবাদের উৎসাহিত করতে এই দিবস। সন্তানের সঙ্গে মধুর কিছু স্মৃতি ও বন্ধনকে আরও মজবুত করতে এই দিবসটি কার্যকর উপলক্ষ হতে পারে।
২৫ নভেম্বর ২০২২, ১০:০৫ পূর্বাহ্ন

নিজের প্রতিভা উদযাপনের দিবস আজ

আমাদের সবার কোনো কোনো প্রতিভা আছে। যা আমাদের প্রত্যেককে অন্যদের চেয়ে আলাদা করে। কেউ গান গাইতে পারে, কেউ লিখতে পারে, কেউ আঁকতে পারে। এমন নানান প্রতিভা আমাদের সবার মাঝে ছড়িয়ে-ছিটিয়ে আছে। নিজের মধ্যে থাকা এমন অনন্য প্রতিভা উদযাপনে একটি দিবসও আছে। যাকে বলা হয় 'সেলিব্রেট ইউর ইউনিক ট্যালেন্ট ডে' বা 'নিজের অনন্য প্রতিভা উদযাপন দিবস'।
২৩ নভেম্বর ২০২২, ০৮:৫৬ অপরাহ্ন

আজ কাজু দিবস

পৃথিবীতে অনেক বিচিত্র দিবস আছে। এই যেমন আজ কাজু দিবস। প্রতি বছর ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে জাতীয় কাজু দিবস পালন করা হয়। কিডনি-আকৃতির এই বাদামটি কেবল যুক্তরাষ্ট্রে নয়, সারাবিশ্বে জনপ্রিয়।
২৩ নভেম্বর ২০২২, ০৬:২০ পূর্বাহ্ন

আজ হ্যালো বলার দিন

আমরা সাধারণত কারো সঙ্গে কথোপকথনের শুরুতে ‘হ্যালো’ বলি। তার মানে যোগাযোগের অন্যতম প্রধান শব্দ হলো এই ‘হ্যালো’। তবে, আপনি জানলে অবাক হবেন ‘হ্যালো’ নিয়ে একটি দিবস আছে! আর আজ সেই দিন। প্রতিবছরের ২১ নভেম্বর বিশ্ব হ্যালো দিবস উদযাপন করা হয়। ভাবতে পারছেন, একটি শব্দের জন্য একটি দিবস! তাহলে বুঝুন শব্দের কত শক্তি।
২১ নভেম্বর ২০২২, ০৪:২৫ পূর্বাহ্ন