নির্বাচন কমিশন
ইভিএমের ভোট প্রথমবারের মতো পুনর্গণনা করল ইসি
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে অনুষ্ঠিত নির্বাচনের ভোট প্রথমবারের মতো পুনর্গণনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ নভেম্বর ২০২২, ০২:৪৯ অপরাহ্ন
ভোটার তালিকা: মিথ্যা তথ্য ও দায়িত্ব অবহেলার শাস্তি কঠোর করার প্রস্তাব ইসির
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে মিথ্যা তথ্য দিলে কঠোর শাস্তির কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। দায়িত্বে অবহেলার দায়ে নিবন্ধন কর্মকর্তাদেরও কঠোর শাস্তির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
৪ নভেম্বর ২০২২, ০৩:৩৪ অপরাহ্ন
ইভিএমের চেয়ে বড় সমস্যা নির্বাচন কমিশন নিয়ে: বদিউল আলম মজুমদার
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ইভিএমের চেয়ে বড় সমস্যা নির্বাচন কমিশন নিয়ে। কারণ, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা নেই। সুতরাং তাদের যদি ইভিএম দেওয়া হয় তাহলে সেটা আমাদের আরও বড় সংকটের দিকে ঠেলে দেবে।’
৪ নভেম্বর ২০২২, ১২:২৩ অপরাহ্ন
এত রাজনৈতিক দল দিয়ে কী হবে
নির্বাচন কমিশনে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯। সম্প্রতি আরও ৯৮টি দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে মুসকিল লীগ, বাংলাদেশ ইত্যাদি পার্টি, বৈরাবরী পার্টি, নাকফুল বাংলাদেশ, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ গরীব পার্টি, বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি নামে কিছু দলও রয়েছে।
২ নভেম্বর ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনের নতুন সচিব জাহাঙ্গীর আলম
নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, তথ্য ও শিল্প মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল করেছে সরকার।
২৭ অক্টোবর ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনের নিবন্ধন চায় ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন এই নামে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে বলে মনে করা হচ্ছে।
২৬ অক্টোবর ২০২২, ১০:০০ পূর্বাহ্ন
নির্বাচন কমিশন স্বীকার করেছে ইভিএমে সঠিকভাবে নির্বাচন সম্ভব হচ্ছে না: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নিজেই স্বীকার করেছে, ইভিএম দিয়ে সঠিকভাবে নির্বাচন করা সম্ভব হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না।
২৫ অক্টোবর ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন
‘তাদের তৈরি করা নির্বাচন কমিশন তাদের ডিসি-এসপিরা মানে না’
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন গঠন করেছে আবারো ক্ষমতায় আসতে।
২০ অক্টোবর ২০২২, ১০:১২ পূর্বাহ্ন
গাইবান্ধা-৫ উপনির্বাচনে নীরব ভূমিকা পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনী
গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়ম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন কয়েকজন নির্বাচন কর্মকর্তা।
২০ অক্টোবর ২০২২, ০৮:৫১ পূর্বাহ্ন
‘ইসি কর্মকর্তাদের বলেছি, দরকার হলে বার বার নির্বাচন বন্ধ করবেন’
এক তৃতীয়াংশ কেন্দ্রে ব্যাপক অনিয়মের কারণে গাইবান্ধা উপনির্বাচন মাঝপথে বন্ধ করে দেওয়ার ঘটনায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুর রউফ বলেছেন, ইসি কর্মকর্তারা নির্বাচন বন্ধ করে দিয়েছেন। আমরা বলেছি, দরকার হলে বার বার নির্বাচন বন্ধ করবেন। জাতিকে উদ্ধার করার চেষ্টা করবেন।
১৯ অক্টোবর ২০২২, ১২:৩৪ অপরাহ্ন
ক্যামেরা থাকলে ব্যালটে কারচুপি ধরা বেশি সহজ: সাখাওয়াত হোসেন
ইভিএম কেনার পরিবর্তে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পেপার ব্যালটে ভোট যদি চুরিও করে, ভেরি ইজি টু ফাইন্ড আউট।
১৯ অক্টোবর ২০২২, ০৭:৫৩ পূর্বাহ্ন
পরামর্শ-অভিজ্ঞতা বিনিময়ে সাবেকদের সঙ্গে বৈঠকে সিইসি
পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ে সাবেক সহকর্মীদের সঙ্গে মত বিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
১৯ অক্টোবর ২০২২, ০৫:৩৯ পূর্বাহ্ন
গাইবান্ধা-৫: পরিস্থিতি কেন ইসির ‘নিয়ন্ত্রণের’ বাইরে চলে গেলো
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন এখন দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন হয় গত ১২ অক্টোবর। কিন্তু ভোটে অনিয়ম এবং নির্বাচন কমিশনের ভাষায়, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ায় এখানে ভোট বন্ধ করে দেওয়া হয়।
১৭ অক্টোবর ২০২২, ১২:০০ অপরাহ্ন
আমরা কোনো চাপ অনুভব করছি না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি।’
১৬ অক্টোবর ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন
সামাজিক মুক্তি কত দূরে
সবকিছুরই শেষ আছে, করোনাযুদ্ধেরও। যুদ্ধের শেষে ধ্বংসাবশেষ পড়ে থাকে, করোনার এই যুদ্ধ যখন শেষ হচ্ছে তখন দেখা যাবে অনেক কিছুরই ভাঙচুর ঘটেছে। বহু মানুষ মারা গেছে, যাদের বেঁচে থাকবার কথা ছিল। প্রকৃত হিসাব বের করা কঠিন হবে, তবে মৃত্যুর ঘটনা মেনে নেওয়াটা আরও কঠিন হবে বেঁচে যাওয়া আপনজনদের পক্ষে।
১৫ অক্টোবর ২০২২, ০৭:২৩ পূর্বাহ্ন
গাইবান্ধার উপনির্বাচন বন্ধ কোনো হঠকারী সিদ্ধান্ত ছিল না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করা কোনো হঠকারী ছিল না। নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করেই নির্বাচন বন্ধ করা হয়েছে।
১৩ অক্টোবর ২০২২, ০৯:৩৬ পূর্বাহ্ন
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে: সিইসি
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
১২ অক্টোবর ২০২২, ০৭:১৪ পূর্বাহ্ন
গাইবান্ধা-৫ উপনির্বাচন: আ. লীগ ছাড়া সব প্রার্থীর একযোগে ভোট বর্জন
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে একযোগে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থী।
১২ অক্টোবর ২০২২, ০৬:০৯ পূর্বাহ্ন
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৪০ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে ৪০ কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার সকাল ৮টায় সাঘাটা উপজেলার ৮৮টি ও ফুলছড়ি উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
১২ অক্টোবর ২০২২, ০৫:২৯ পূর্বাহ্ন
ডিসি-এসপিরা ‘হইচই’ করে নির্বাচন কমিশনের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে গেলেন?
‘হইচই’ করে ডিসি এসপিরা নির্বাচন কমিশনারের বক্তৃতা থামিয়ে দিলেন। আগামী নির্বাচনে মাঠ পর্যায়ের প্রশাসনের ভূমিকা কেমন হবে, এমন নির্দেশনামূলক আয়োজনে ঘটল অনাকাঙ্ক্ষিত এ ঘটনা। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে যারা সহায়তা করতে বাধ্য, তারা বুঝিয়ে দিয়ে গেলেন ‘তারাই সর্বেসর্বা’।
১১ অক্টোবর ২০২২, ০২:২৬ অপরাহ্ন