বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ওয়ানডে মেজাজে শান্তর সেঞ্চুরি, তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে রেকর্ড জুটি

দলের বিপর্যয়ে ক্রিজে এসেছিলেন শান্ত। শুরুতে দুই অন ড্রাইভে বুঝিয়ে দেন বিপদ উড়িয়ে দিনটি নিজের করে নিতে এসেছেন তিনি, হলোও তাই। ঝমমলে ব্যাটিংয়ে স্ট্রোকের পসরায় করেন টেস্ট শতক।
৮ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শান্ত-মুমিনুলের জুটিতে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে লাঞ্চ বিরতি পর্যন্ত ২ উইকেটে ১০১ রান করেছে বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে ৯৫ বলে অবিচ্ছিন্ন ৭০ রান যোগ করেছেন শান্ত-মুমিনুল। ৫৭ বলে ৩১ রান নিয়ে মুমিনুল ও ৫০ বলে ৩৯ রান নিয়ে ক্রিজে আছেন শান্ত।
৮ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

প্রথম ঘণ্টায় দুই ওপেনারকে হারালো বাংলাদেশ

টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের মুভমেন্টে শুরু থেকেই ধুঁকতে থাকলেন বাংলাদেশের দুই ওপেনার। পরাস্ত হলেন বারবার, পেলেন জীবনও। তবে শেষ পর্যন্ত থিতু হতে পারেননি তারা।
৮ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন তাসকিন

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। লম্বা সময় টেস্টে বিরতি কাটিয়ে এই টেস্টে অনুমিতভাবেই একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।
৮ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে দুঃসংবাদ শুনল পাকিস্তান ক্রিকেট দল। চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ছন্দে থাকা দলটির সেরা ব্যাটার বাবর আজম।
৭ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

'প্রতিশোধ' জাতীয় শব্দের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না পাকিস্তান

২০ মাস আগে রাওয়ালপিন্ডিতে গিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়ে এসেছিলো বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের ধাক্কায় বেশ নড়ে উঠেছিলো পাকিস্তানের ক্রিকেট। এবার বাংলাদেশে খেলতে এসে সেই সিরিজের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে চান শান মাসুদ।
৭ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

২০২৪ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে পেস দিয়েই তাদের ঘরের মাঠে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশের পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ আর শরিফুল ইসলাম মিলে নিয়েছিলেন ২১ উইকেট।
৭ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে ‘নতুন ইতিহাস’ গড়তে চায় বাংলাদেশ

শুক্রবার থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ফের মুখোমুখি বাংলাদেশ। এবার ভেন্যু নিজেদের মাঠ। দুই টেস্টের সিরিজে তাই জেতা তো বটেই আরেকটি ইতিহাসের ছকও কষছেন সিমন্স।
৬ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

‘বাংলাদেশ আবারও আমাদের ভালোবাসি বলে হারিয়ে দিল’, শেহজাদের ক্ষোভ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার কোনভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। শহীদ আফ্রিদির পর এবার কঠোর সমালোচনায় মেতে উঠেছেন দেশটির সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ।
১৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

বাংলাদেশের কাছে সিরিজ হারের পর নির্বাচকদের ধুয়ে দিলেন আফ্রিদি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করে দল নির্বাচনের কড়া সমালোচনা করেন আফ্রিদি।
১৬ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শৃঙ্খলাভঙ্গ করায় শাস্তি পেলেন সালমান আঘা

শনিবার দ্য ডেইলি স্টারকে নিয়ামুর বলেন, ক্রিকেট সরঞ্জাম ছুড়ে মারার শাস্তি দেওয়া হয়েছে তাকে, ‘নির্দিষ্ট ঘটনাটি মাঠ ছাড়ার সময় ক্রিকেট সরঞ্জামের অবমাননা সংক্রান্ত। সালমান আঘার ক্ষেত্রে এমন আচরণের কোনো পূর্ব ইতিহাস নেই। বিচারের সময় আমাদের নিরপেক্ষতা বজায় রাখতে হয়। ফলে আমরা একটি তিরস্কার এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছি।’
১৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ক্রীড়াসুলভ মনোভাব কি আদতে সালমান দেখিয়েছিলেন?

আসলে ক্রীড়া চেতনার মূল ভিত্তি প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা, নিয়ম মেনে খেলা এবং পরাজয়কে মার্জিতভাবে মেনে নেওয়া। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ওই মুহূর্তে কেবল ক্রিকেটের প্রতিষ্ঠিত নিয়মের মধ্যেই ছিলেন। অন্যদিকে, নিয়ম অনুযায়ী আউট হয়েও মেজাজ হারিয়ে ক্ষিপ্ত হওয়া এবং অশোভন আচরণ করাটা বরং খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থী। ঘটনাটির পর সালমানকে হেলমেট ছুঁড়ে ফেলা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। ফলে প্রশ্ন উঠতেই পারে—ক্রীড়াসুলভ মানসিকতা দেখাননি আসলে কে?
১৪ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

‘কেউ এখানে চ্যারিটি লিগ খেলতে আসেনি’, সালমানের আউট প্রসঙ্গে লিটন

বাংলাদেশের ব্যাটার লিটন দাস মনে করেন, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়ার কিছু নেই। তার মতে, এটি তো আর চ্যারিটি লিগ নয় যে কেউ কাউকে ছাড় দেবে।
১৪ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

উইকেট নিয়ে এবার আর ‘অভিযোগ’ নেই হেসনের, দায় দিলেন ব্যাটারদেরই

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হেসন স্পষ্ট করে বলেন, ‘দেখুন, উইকেট একদম ঠিক ছিল। আমার মনে হয় এটি যথেষ্ট ভালো আচরণ করেছে।’ গতবারের সেই তিক্ত অভিজ্ঞতার রেশ টেনে হেসনের এই মন্তব্য প্রমাণ করে, মিরপুরের উইকেটে কোনো জুজু ছিল না, বরং নাহিদ রানা’র আগুনের সামনেই আত্মসমর্পণ করেছেন পাকিস্তানের ব্যাটাররা।
১১ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বাবর ‘বাদ পড়েননি’, বাংলাদেশের বিপক্ষে তরুণদের বাজিয়ে দেখছে পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫০ ওভারের সংস্করণে না খেলা ক্রিকেটার আছেন ছয়জন। এর মধ্যে পাঁচজনই বিশেষজ্ঞ ব্যাটার, অন্যজন অলরাউন্ডার।
১০ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

বিশ্বকাপ পর্যন্ত মিরাজ অধিনায়ক থাকবেন তো?

গত বছর নাজমুল হোসেন শান্তকে সরিয়ে হুট করেই ওয়ানডে অধিনায়ক করা হয় মিরাজকে। তখন তার মেয়াদ বেঁধে দেওয়া হয় এক বছর। পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ পর্যন্ত তার মেয়াদ। এরপর মিরাজ অধিনায়ক থাকবেন কি না, সেটি এখন বড় প্রশ্ন।
১০ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন মিরাজ

নাজমুল হোসেন শান্তর জায়গায় ওয়ানডে অধিনায়কত্ব পেয়ে শুরুতে ব্যাট হাতে কিছুটা রান পেয়েছিলেন তিনি। তবে মিডল অর্ডারে মন্থর গতিতে খেলা ওসব ইনিংস দলের কতটা কাজে লেগেছিল, সেই প্রশ্ন তখনই ওঠে।
১০ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

পাকিস্তান সিরিজ হবে দুই ধাপে, জানালেন ফাহিম

সূচি সংঘাতের কারণে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এই সিরিজ দুই ধাপে আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

হেরেও বৃষ্টিভেজা উল্লাসে টাইগাররা

শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেও আগের দুটি জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগে থেকেই।
২৫ জুলাই ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

পাওয়ারপ্লেতেই গেমটা লস করে ফেলেছি: লিটন দাস

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে কার্যত লড়াইও করতে পারেনি বাংলাদেশ
২৫ জুলাই ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন