বিএনপি

১০ ডিসেম্বর আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হওয়া ও আমাদের অস্তিত্বের জন্য ঐক্যের কোনো বিকল্প নেই।
৫ ডিসেম্বর ২০২২, ০১:০৩ অপরাহ্ন

রাস্তায় নয়, শুধু খোলা জায়গায় সমাবেশের অনুমতি: ডিএমপি

রাজধানীর কোনো রাস্তায় নয়, কেবল খোলা স্থানে বা মাঠে জনসমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার।
৫ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ অপরাহ্ন

অগ্নিসংযোগের মামলায় ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২০ সালের নভেম্বরে মতিঝিল থানায় দায়ের করা অগ্নিসংযোগের মামলায় ঢাকার একটি আদালত বিএনপি নেতা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
৫ ডিসেম্বর ২০২২, ১২:২০ অপরাহ্ন

বিএনপির ঢাকার সমাবেশ ঘিরে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি থাকবে: র‌্যাব

ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন এলিট ফোর্সের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
৫ ডিসেম্বর ২০২২, ১২:১০ অপরাহ্ন

টাঙ্গাইলে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

বিস্ফোরক ও নাশকতার মামলায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ ডিসেম্বর ২০২২, ১১:২২ পূর্বাহ্ন

নাশকতা মামলায় মুন্সিগঞ্জে ৩৭, নারায়ণগঞ্জে ২৪ বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার

মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে নাশকতা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ডিসেম্বর ২০২২, ০৭:৫৮ অপরাহ্ন

‘বিএনপির সমাবেশে বাধা দিয়ে সরকার দেশের নাগরিকদের কষ্ট দিয়েছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির সমাবেশে বাধা দিয়ে সরকার দেশের নাগরিকদের কষ্ট দিয়েছে।
৪ ডিসেম্বর ২০২২, ০২:২১ অপরাহ্ন

পাংশায় বিএনপির ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

রাজবাড়ীর পাংশায় যুবলীগ ও ছাত্রলীগের মিছিলে ককটেল হামলার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিসহ ১৩ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
৪ ডিসেম্বর ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন

অন্য ভেন্যু খুঁজছে বিএনপি

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া তৃতীয় কোনো ভেন্যুতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হতে পারে।
৪ ডিসেম্বর ২০২২, ১১:২১ পূর্বাহ্ন

পুরান ঢাকায় ইশরাকের ওপর ‘ছাত্রলীগের’ হামলা, গাড়ি ভাঙচুর

পুরান ঢাকায় লিফলেট বিতরণকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে বিএনপি নেতা ইশরাক হোসেনের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।
৪ ডিসেম্বর ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন

‘১০ ডিসেম্বর বিএনপি অরাজকতা করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজশাহীতে বিএনপি সেমিফাইনাল খেলার ঘোষণা দিয়েছিল, ৭ দিন চেষ্টা করেও তেমন লোক জড়ো করতে পারেনি। আমরা ড্রোনে তোলা ছবিতে দেখেছি, বিএনপির সমাবেশের মাঠ ছিল ফাঁকা ফাঁকা। এই বাহাদুরি নিয়ে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গিয়ে ফাইনাল খেলবেন এবং তারপর থেকে আপনাদের (বিএনপি) কথামতো দেশ চলবে-এটি মুর্খের স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই নয়।
৪ ডিসেম্বর ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন

১০ ডিসেম্বর সমাবেশ: ডিএমপি কার্যালয়ে বিএনপি প্রতিনিধি দল

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গেছে বিএনপির প্রতিনিধি দল।
৪ ডিসেম্বর ২০২২, ১০:১১ পূর্বাহ্ন

‘সোহরাওয়ার্দী-তুরাগ তীর ছাড়া বিকল্প প্রস্তাব বিবেচনা করবে বিএনপি’

ঢাকায় আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ তীর ছাড়া বিকল্প প্রস্তাব বিএনপি বিবেচনা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
৪ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন

‘নয়াপল্টনকে অস্থিতিশীল করতে সরকারের এজেন্সিগুলো নাশকতা করছে’

নয়াপল্টনকে অস্থিতিশীল করতে সরকারের এজেন্সিগুলো নাশকতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ ডিসেম্বর ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ: মামলায় আসামি বিএনপির ১৫ নেতা-কর্মীসহ অজ্ঞাত ৬০

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১৫ নেতা-কর্মীসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।
৪ ডিসেম্বর ২০২২, ০৮:১৪ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তারা এখন আ. লীগের চেয়ে বড় আ. লীগ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি কর্মকর্তারা এখন আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ হয়ে গেছে।
৪ ডিসেম্বর ২০২২, ০৮:০৯ পূর্বাহ্ন

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুর ২টায়

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ ডিসেম্বর ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন

বিএনপির ২১ নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের সদরপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৩ ডিসেম্বর ২০২২, ০২:১৭ অপরাহ্ন

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
৩ ডিসেম্বর ২০২২, ০১:৫৫ অপরাহ্ন

‘আপনারা ঢাকা দখল করবেন, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের যেখানে সূচনা, ৭ মার্চের ঘোষণা, পাকিস্তানি হানাদার বাহিনী যেখানে আত্মসমর্পণ করেছে, সেই সোহরাওয়ার্দী উদ্যান মির্জা ফখরুলের পছন্দ না। তিনি চান পল্টন, ৩৫ হাজার স্কয়ার ফিট জায়গা। অথচ সোহরাওয়ার্দী উদ্যানে বেগম জিয়া অনেক প্রোগ্রাম করেছেন। গত নির্বাচনেও তিনি এখানে সমাবেশ করেছেন।
৩ ডিসেম্বর ২০২২, ১২:৪১ অপরাহ্ন