মোবাইল

অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড প্রি ইনস্টল থাকতে হবে, ব্যবহার বাধ্যতামূলক নয়

মোবাইল ফোন উৎপাদক বা আমদানিকারকদের জন্য বাধ্যতামূলকভাবে অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ডের সফটওয়্যার আগে থেকে ইনস্টল (প্রিইনস্টল) করতে হবে। তবে ব্যবহারকারীদের জন্য বিজয় কি-বোর্ড বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
২৫ জানুয়ারি ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন

মোবাইলে ভালো ছবি তুলবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে ছবি তোলার অভ্যাস কম-বেশি সবারই আছে। আজকাল শুধু ক্যামেরা দিয়েই নয়, হাতে থাকা স্মার্টফোনের সাহায্যেও অনায়াসে দারুণ ছবি তোলা সম্ভব। তবে ফোনের ক্যামেরা যত ভালোই হোক না কেন, ছবি তোলার কিছু নিয়ম জানা না থাকলে ছবি কখনোই মনমতো আসবে না।
১৮ জানুয়ারি ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন

মোবাইলে বাধ্যতামূলক বিজয় কি-বোর্ড, যা জানা গেল

স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানিকরা সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট (এপিকে) ব্যবহারের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
১৮ জানুয়ারি ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন

‘পুলিশ-ছাত্রলীগের অধিকার নেই মানুষের ফোন চেক করার’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশির পাশাপাশি সাধারণ মানুষের ফোন চেক করা অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
১১ ডিসেম্বর ২০২২, ০৮:৩৮ পূর্বাহ্ন

৩০ বছরেও উপযোগিতা হারায়নি এসএমএস সেবা

এখান থেকে প্রায় ৩০ বছর আগে প্রথমবারের মতো মোবাইল ফোনে খুদে বার্তা অর্থাৎ এসএমএস (শর্ট মেসেজিং সার্ভিস) পাঠানো হয়েছিল।
৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯ পূর্বাহ্ন

কুমিল্লায় মোবাইল ফোন চুরির মতো বিএনপি ভোট চুরি করে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির কুমিল্লার সমাবেশ থেকে ৭১টি মোবাইল ফোন চুরি হয়ে গেছে। এ জন্য ৭১টি মামলা হয়েছে। বিএনপির বিরুদ্ধে বিএনপি। চুরি করল বিএনপি। এভাবেই তারা ভোট চুরি করে।’
৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫০ পূর্বাহ্ন

রাজশাহীতেও থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ বিটিআরসির

রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে আজ শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর মধ্যেই রাজশাহীতে আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
৩ ডিসেম্বর ২০২২, ০৫:৩৩ পূর্বাহ্ন

সিলেটে থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ বিটিআরসির

সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আজ শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর মধ্যেই সিলেটে আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
১৯ নভেম্বর ২০২২, ০৫:০২ পূর্বাহ্ন

ফরিদপুরে থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ বিটিআরসির

ফরিদপুরে আজ শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির গণসমাবেশ শুরু হবে। এর মধ্যেই ফরিদপুরে আজ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
১২ নভেম্বর ২০২২, ০৪:৫৩ পূর্বাহ্ন

ডিজিটাল ডিক্লাটারিং--কী, কেন ও কীভাবে

আধুনিক যুগ কর্মব্যস্ততার যুগ। এ যুগে নিজেকে গুছিয়ে জীবনকে সহজ করতে প্রয়োজন পড়ে সুদীর্ঘ পরিকল্পনা। সমকালীন নাগরিক জীবনের কর্মব্যস্ত নর-নারী তাদের ছুটির দিনগুলোও ব্যয় করেন ঘর গোছানোর পেছনে। দিনের পর দিন জমে থাকা অপ্রয়োজনীয় উপকরণে ভরে ওঠে ঘর, যা সরাতে পারলে খুঁজে পাওয়া যায় এক প্রশান্তির পরিবেশ। এই প্রক্রিয়াটিকে ইংরেজিতে ‘ডিক্লাটার’ বলা হয়।
২ নভেম্বর ২০২২, ০৯:৩২ পূর্বাহ্ন

দাম ফ্রান্স-ইতালি-ভারতের চেয়ে বেশি, গতি শ্রীলঙ্কার চেয়েও কম

বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের দাম ইতালি, ফ্রান্স ও ভারতের চেয়ে বেশি হলেও গতিতে শ্রীলঙ্কা, মালদ্বীপ, উগান্ডার মতো দেশগুলোর থেকেও অনেক পিছিয়ে।
৩১ অক্টোবর ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন

বাজারে কি কেবল ইউএসবি-সি পোর্ট থাকবে

আজকাল সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেটে যে পরিবর্তন সবচেয়ে বেশি চোখে পড়ছে তা হলো ইউএসবি টাইপ-সি পোর্ট। অথচ অল্প সময় আগেও দেখা যেত মাইক্রো ইউএসবি।
১৩ অক্টোবর ২০২২, ০৫:০৫ পূর্বাহ্ন

প্রযুক্তির ১৬টি স্মার্ট ব্যবহার জীবনকে করবে সহজ

প্রযুক্তির ব্যবহারে বিভিন্ন ধরনের শর্টকাট বা ছোটখাটো কিছু হ্যাকস যেমন আপনার সময় বাঁচাতে পারে, তেমনি বাড়াতে পারে কর্মদক্ষতাও। 
১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৭ পূর্বাহ্ন

মাসে ১ লাখ স্মার্টফোন তৈরি করবে প্রাণ-আরএফএল

দেশে মোবাইল ফোন তৈরি শুরু করেছে অন্যতম বৃহৎ কৃষিজাত পণ্য, খাদ্যপণ্য ও প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল। বাংলাদেশি এই প্রতিষ্ঠানটি ক্রমাগত সম্প্রসারিত হতে থাকা ডিজিটাল ডিভাইসের বাজারে প্রতিযোগিতার লক্ষ্যে ইতোমধ্যেই মোবাইল সেট উৎপাদন শুরু করেছে।
১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে চুরি হওয়া ২১৬ মোবাইল একদিনেই উদ্ধার, গ্রেপ্তার ১০

চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ২১৬টি মোবাইলসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৭ অপরাহ্ন

ডিজিটাল ডিভাইস আসক্তি দূর করার উপায়

কোনো কিছু জানতে গুগল করা, বন্ধুকে মেসেজ করা, কিংবা গ্রুপচ্যাটের মেসেজের টুংটাং। ফোন হাতের কাছে পেলে তখনই রিপ্লাই। দুই মিনিট দেরি হলেই যেন সব শেষ!
৩ আগস্ট ২০২২, ০৫:৫১ পূর্বাহ্ন

মোবাইল কেনা-বেচা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৬০

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আলমপুরে মোবাইল ফোন কেনা-বেচা নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন।
১ জুলাই ২০২২, ০২:৫৭ অপরাহ্ন