লোডশেডিং
ঢাকার ২১ এলাকায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং
শ্যামপুর, নন্দলালপুর, কাজলা ও মাতুয়াইলসহ রাজধানীর ২১ প্রান্তিক এলাকায় গতকাল প্রতি ১ ঘণ্টা পরপরই লোডশেডিং হয়েছে।
১৯ অক্টোবর ২০২২, ০৬:৪৮ পূর্বাহ্ন
৪৩ কোটির বাড়ি ও প্রকল্প ব্যয় বনাম কৃচ্ছ্রতাসাধনের গল্প
একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে, সামনে দুর্ভিক্ষ আসতে পারে বলে সতর্ক করা হচ্ছে, সম্ভাব্য দুর্ভিক্ষ থেকে রক্ষায় জনগণকে প্রতি ইঞ্চি জমি চাষের মাধ্যমে খাদ্য উৎপাদনের আহ্বান জানানো হয়েছে, তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আর বিপরীতে প্রায় সব ধরনের প্রকল্পেরই সময় ও ব্যয় বাড়ছে কয়েক গুণ। দেশের অর্থনীতির এই 'অস্থিতিশীল' সময়ে এসেও হাতে নেওয়া হচ্ছে ব্যয়বহুল প্রকল্প।
১৮ অক্টোবর ২০২২, ০৭:২৫ পূর্বাহ্ন
যা জানানো হয় সেটাই বিদ্যুৎ খাতের প্রকৃত সত্য, না অন্যকিছু?
সাম্প্রতিক সময়ের লোডশেডিং এক ধাক্কায় বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট সমস্ত দুর্বলতা সামনে নিয়ে এসেছে।
১৭ অক্টোবর ২০২২, ০১:৪৯ অপরাহ্ন
লোডশেডিং ও গ্যাস নিয়ে দুর্ভোগ বন্ধের দাবিতে সাভারে বিক্ষোভ
সারাদেশে লোডশেডিং দূর করা, শ্রমিক ও শিল্পস্বার্থে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতসহ অবিলম্বে মজুরি বোর্ড গঠন, মহার্ঘ্যভাতা ও রেশনিংয়ের দাবিতে সাভারে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
১৩ অক্টোবর ২০২২, ০২:৫৩ অপরাহ্ন
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অধ্যাপক এম শামসুল আলমের পর্যবেক্ষণ
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারাদেশ বিদ্যুৎহীন থাকলেও কেন বিপর্যয় ঘটল, এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। সেপ্টেম্বর থেকে লোডশেডিং কমবে এবং অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। কিন্তু, অক্টোবরে এসে লোডশেডিং আরও ‘ভয়াবহ’ আকার ধারণ করেছে।
১৩ অক্টোবর ২০২২, ০৯:৩৭ পূর্বাহ্ন
জ্বালানি সংকটে লোডশেডিং বেড়েছে, নভেম্বরের আগে উন্নতির লক্ষণ নেই
মঙ্গলবার ঢাকার সব এলাকায় ৪ থেকে ৬ ঘণ্টা করে লোডশেডিং হয়েছে। এমনকি মধ্যরাতের পরেও লোডশেডিং হয়েছে। পূর্ববর্তী মাসগুলোতে তীব্র জ্বালানি সংকটের মাঝেও এ ধরনের পরিস্থিতি দেখা যায়নি।
১১ অক্টোবর ২০২২, ১১:১১ পূর্বাহ্ন
নভেম্বর থেকে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হতে পারে: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, গ্যাস আমদানি করা সম্ভব না হওয়ায় নভেম্বরের আগে বাংলাদেশে চলমান লোডশেডিং পরিস্থিতির কোনো উন্নতির আশা নেই।
১০ অক্টোবর ২০২২, ০২:৪৩ অপরাহ্ন
লোডশেডিং: বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাবি কমছে, বাস্তবে বেড়েছে
সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে সারা দেশেই বেড়েছে লোডশেডিং। তবে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, লোডশেডিং কমেছে।
৯ অক্টোবর ২০২২, ০৫:৫৩ পূর্বাহ্ন
তথ্য গোপনে কার লাভ কার ক্ষতি
জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিরাট অংশে যেদিন (৪ অক্টোবর) স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা গেল, সেদিনই বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে প্রদত্ত ক্ষমতাবলে ২৯টি প্রতিষ্ঠানকে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ ঘোষণা সম্পর্কিত সরকারি প্রজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।
৮ অক্টোবর ২০২২, ০৬:৫২ পূর্বাহ্ন
সেপ্টেম্বরের মধ্যে লোডশেডিং কমবে কথা দিলেও বাস্তবে কমেনি
সেপ্টেম্বর নাগাদ লোডশেডিং কমিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছিল সরকার। তবে, রাজধানীসহ দেশের অন্যান্য জায়গায় এখনো নিয়মিত লোডশেডিং হচ্ছে।
৩০ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ পূর্বাহ্ন
লোডশেডিংয়ে উৎপাদন সংকটে ট্যানারি শিল্প, নষ্ট হচ্ছে চামড়া
সাভার চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোতে গত এক সপ্তাহ হঠাৎ করে লোডশেডিং বেড়েছে জানিয়ে ট্যানারি মালিকেরা বলছেন এতে চরম সংকটে পড়েছেন তারা।
২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন
যে এলাকায় যেদিন বন্ধ থাকবে শিল্প কারখানা
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সপ্তাহের একেক দিন একেক শিল্পাঞ্চলে ছুটির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সাপ্তাহিক বন্ধের দিন ঘোষণা করা হয়েছে।
১১ আগস্ট ২০২২, ০১:৪৩ অপরাহ্ন
সপ্তাহে ১ দিন শিল্প কারখানা বন্ধ থাকবে
বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহের একেক দিন একেক এলাকার শিল্প কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শিল্প উদ্যোক্তারা সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন।
৭ আগস্ট ২০২২, ০৩:৩৩ অপরাহ্ন
অক্টোবর থেকে লোডশেডিং থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগামী অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, আর লোডশেডিং থাকবে না এমন প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৭ আগস্ট ২০২২, ০৮:০৯ পূর্বাহ্ন
দেশজুড়ে লোডশেডিং, বনানীর সড়কে সৌন্দর্যবর্ধনের আলো
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে যখন ঘোষণা দিয়ে লোডশেডিং চলছে, রাজধানীর বনানীর রাস্তায় তখন সৌন্দর্যবর্ধনের আলো দেখা যাচ্ছে।
১ আগস্ট ২০২২, ০৭:২৪ অপরাহ্ন
দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে সরকারের প্রতি লোডশেডিং বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
২৮ জুলাই ২০২২, ১২:২২ অপরাহ্ন
লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি
লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সারা দেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
২৬ জুলাই ২০২২, ১২:৫০ অপরাহ্ন
লোডশেডিংয়ের বিরক্তিকর সময় মধুর করার উপায়
দেশে চলছে লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিরক্ত কমবেশি সবাই। তবে লোডশেডিং কয়েক বছর আগে এত বিরক্তির জন্ম দিতো না। বরং লোডশেডিংয়ে তৈরি হতো নতুন নতুন গল্প আর সম্পর্কের। ছোট ছোট বাচ্চারা নেমে যেত উঠানে খেলা করতে। বৃদ্ধরা গল্প করতো পুরোনো দিনের। পাশের বাসার প্রতিবেশীরা গোল হয়ে বলতো নানা রঙের দিনগুলোর কথা। কিন্তু প্রযুক্তির যুগে এসব মানবীয় যোগাযোগ আমাদের কাছে রূপকথার গল্পের মত শোনায়।
২৪ জুলাই ২০২২, ০৫:১৪ পূর্বাহ্ন
বিদ্যুৎ সংকট বেশি দিন থাকবে না: নসরুল হামিদ
দেশে বিদ্যুৎ সংকট বেশি দিন থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
২২ জুলাই ২০২২, ০৪:২৮ অপরাহ্ন
টাঙ্গাইলে শিডিউলের বাইরে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, সীমাহীন দুর্ভোগ
জ্বালানি সাশ্রয়ে সারাদেশের মতো টাঙ্গাইলেও এলাকাভিত্তিক লোডশেডিং নির্ধারিত সময়সূচি অনুসারে চলছে না। শহর এলাকার থেকে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ আরও বেশি পরিলক্ষিত হচ্ছে। কোথাও কোথাও দিন-রাত মিলিয়ে ২ থেকে ৩ ঘণ্টা লোডশেডিং হওয়ার কথা থাকলেও গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।
২২ জুলাই ২০২২, ১০:২১ পূর্বাহ্ন