সিলেট
রেললাইনে বন্যার পানি, ঝুঁকি নিয়ে চলছে সিলেটগামী ১৪ ট্রেন
কয়েক দিনের একটানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের তীরবর্তী মৗলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার পানি উঠেছে এসব এলাকার রেললাইনেও। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিলেটগামী ১৪টি ট্রেন।
২৩ জুন ২০২২, ০৪:৪৪ অপরাহ্ন
বন্যাকবলিত ৪ জেলায় ২৮ জুন পর্যন্ত জনশুমারি
দেশে বন্যাকবলিত ৪ জেলায় জনশুমারির সময় ৭ দিন বাড়িয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
২৩ জুন ২০২২, ১২:৪২ অপরাহ্ন
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাজ্যের ৫ কোটি টাকার তহবিল
সিলেট বিভাগের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৪ লাখ ৪২ হাজার ৫৪৮ পাউন্ড (বাংলাদেশি টাকায় ৫ কোটির বেশি) জরুরি তহবিল প্রকাশ করেছে যুক্তরাজ্য।
২৩ জুন ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন
৬ দিন পর খুলেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
বন্যার কারণে ৬ দিন বন্ধ থাকার পর খুলেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
২৩ জুন ২০২২, ০৬:২৮ পূর্বাহ্ন
আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন সিলেটের ১ লাখ ২৫ হাজার মানুষ
সিলেটে গত ২ দিনে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ লাখ ২৫ হাজার ১৩১ জন বন্যার্ত বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। এর ফলে চালু থাকা আশ্রয়কেন্দ্রের সংখ্যাও কমেছে ১৫টি।
২২ জুন ২০২২, ০৫:৩৯ অপরাহ্ন
বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল
সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে সিলেট যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২২ জুন ২০২২, ০৪:৪৭ অপরাহ্ন
বানভাসিদের পাশে রিয়াজ, নিপুণ, সাইমনরা
সিলেটসহ বানভাসি এলাকার মানুষের জন্য ত্রাণ নিয়ে গেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য রিয়াজ, নিপুণ, সাইমন ও জেসমিন।
২২ জুন ২০২২, ০৮:৫৬ পূর্বাহ্ন
সিলেটে বন্যায় চিড়া-মুড়ি-গুড়ের দাম বেড়েছে দেড় গুণ
বন্যাদুর্গত এলাকায় প্রয়োজনীয় সব খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। চাহিদার তুলনায় যোগান কমের কারণে নয়, বরং বন্যার সুযোগে উৎপাদন ও সরবরাহকারী পর্যায়েই দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ক্রেতা-বিক্রেতাদের।
২২ জুন ২০২২, ০৬:৩১ পূর্বাহ্ন
সিলেট-সুনামগঞ্জ সড়কে কিছু গাড়ি চলছে
উজান থেকে আসা ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে গত সপ্তাহে সিলেট, সুনামগঞ্জে বন্যা শুরু হওয়ার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুই জেলা। পানিতে তলিয়ে যায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক।
২১ জুন ২০২২, ১২:২৯ অপরাহ্ন
৬ দিনেও যেখানে খাদ্য সহায়তা পৌঁছায়নি
বন্যা শুরুর পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন সিলেটের ছাতকের উত্তর খুরমা এলাকার একলিমনগর গ্রাম। ৬ দিন পেরিয়ে গেলেও সেখানে কোনো সহায়তা পৌঁছেনি।
২১ জুন ২০২২, ১০:০৬ পূর্বাহ্ন
যেকোনো দুর্যোগে আমরা সবসময় মানুষের পাশে থাকি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে।
২১ জুন ২০২২, ০৮:৫৫ পূর্বাহ্ন
সিলেটে বানভাসিদের সহায়তা: উদ্যোগের চেয়ে বড় ঘাটতি সমন্বয়ে
দুদিন ধরে ৫ মেয়েসহ অভুক্ত সিলেটের গোয়াইনঘাটের মিত্তির মহল গ্রামের শামসুন্নাহারের বারংবার আকুতি ছিল তার নামটা যেন লিখে নেওয়া হয়। তার ধারণা, এতে করে তিনি হয়তো কিছু সহায়তা পাবেন।
২১ জুন ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন
বন্যায় আমাদের কষ্ট-ক্ষতি হয়, আবার লাভও আছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই যে বন্যা হলো, এতে আমাদের কষ্ট-ক্ষতি হচ্ছে এটা ঠিক, আবার আমাদের লাভও আছে।
২১ জুন ২০২২, ০৬:৩৬ পূর্বাহ্ন
সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও তৎসংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ জুন ২০২২, ০৪:৪৭ পূর্বাহ্ন
পানি বাড়ছে হাকালুকি হাওরে, প্লাবিত নতুন এলাকা
সিলেট-সুনামগঞ্জ গত ২ দিন ধরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এবার ভয়ঙ্কর হচ্ছে কুশিয়ারা নদী। সেই পানি প্রবেশ করছে হাকালুকি হাওরে। ফলে মৌলভীবাজার ও সিলেট জেলার হাওর সংলগ্ন কয়েকটি উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
২১ জুন ২০২২, ০৪:২৯ পূর্বাহ্ন
বন্যায় বিঘ্নিত সিলেট-সুনামগঞ্জের জনশুমারি কার্যক্রম
সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। কিন্তু দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট ও সুনামগঞ্জে সেদিন থেকে বন্যা শুরু হওয়ায় চরমভাবে বিপর্যস্ত হয়েছে এই দুই জেলার জনশুমারি কার্যক্রম।
২০ জুন ২০২২, ০৪:১৩ অপরাহ্ন
সিলেটে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ
চারদিকে ক্ষুধার্ত মানুষ, ত্রাণের জন্য হাহাকার। কেমন চলছে সিলেটে ত্রাণ বিতরণ?
২০ জুন ২০২২, ০২:৩৩ অপরাহ্ন
আলোক ব্যবস্থা পরীক্ষা করে খুলবে সিলেট বিমানবন্দর
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের অ্যাপ্রোচ এলাকা থেকে পানি সরে যাওয়ার পর এর আলোক ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে। অ্যাপ্রোচ এলাকার আলোক ব্যবস্থায় সমস্যা না থাকলে এবং আর বৃষ্টি না হলে উড়োজাহাজ চলাচলের জন্য বিমানবন্দরটি খুলে দেওয়া হবে।
২০ জুন ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন
ভেসে গেছে ১৪০ কোটি টাকার মাছ: মৎস্য অধিদপ্তর
মৎস্য অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলমান বন্যায় সিলেটে মাছচাষে ১৪০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের খামারিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
২০ জুন ২০২২, ০৮:০১ পূর্বাহ্ন
খোয়াই নদীর পানি একরাতে বেড়েছে ১৩৮ সেন্টিমিটার
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবকটি প্রধান নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, গতকাল থেকে নদীর পানির উচ্চতা হবিগঞ্জে বাড়লেও সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় প্রায় অপরিবর্তিত রয়েছে। এ অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের এই ৪ জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
২০ জুন ২০২২, ০৫:৫৩ পূর্বাহ্ন