ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি ধাওয়া

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

বয়স ও শারীরিক সীমাবদ্ধতাও দমাতে পারেনি তাদের

বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছে শরীর। এই বয়সে কারো সাহায্য ছাড়া কয়েক কদম ও চলতে পারেন না। কিন্তু বয়স তাদের ভোট দেওয়ার তীব্র ইচ্ছেকে দমাতে পারেনি। তাই সকাল হতেই পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে তারা হাজির হন ভোটকেন্দ্রে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সারা দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এ দিনটার অপেক্ষায় ছিলাম। একটা সুষ্ঠু নির্বাচন, আজ সে নির্বাচন হতে যাচ্ছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ তাসনিম জারার

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, তার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিংবা বের করে দেওয়া হচ্ছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

আজ নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা

আজ নতুন বাংলাদেশের জন্মদিন এবং সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ক্যামেরা, ড্রোন ও অ্যাপের মাধ্যমে ভোটে নজর রাখছে ইসি

নির্বাচন কমিশন (ইসি) কেন্দ্রীয়ভাবে চার ধরনের ক্যামেরা ব্যবহার করে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

প্রথম ভোট, প্রথম উচ্ছ্বাস

তাজিয়া খান, ঢাকা-১৫ আসনের বাসিন্দা। জীবনে এই প্রথম ভোট দিতে এসেছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ভোট সুষ্ঠু হলে সবাইকে রায় মানতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সেই রায় আমরা মানব। অন্যদেরও তা মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে ভোটারদের লাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন