হালদায় ডলফিন ঝাঁকের জলকেলি
দক্ষিণ এশিয়ায় রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডলফিন ঝাঁকের বিচরণের বিরল দৃশ্য দেখা গেছে। গতকাল শুক্রবার হালদা নদীর হাটাহাজারী উপজেলার ইন্দিরা ঘাটের কাছাকাছি একটি জায়গায় এ দৃশ্যের সাক্ষী হন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।
১৩ জুন ২০২০, ১০:২২ পূর্বাহ্ন
ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুস-গলার সংক্রমণ ‘উন্নতির দিকে’
করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুস ও গলার সংক্রমণ ধীর গতিতে উন্নতির দিকে। আজ শনিবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মামুন মুস্তাফি দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
১৩ জুন ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ন
করোনা আপডেট: মানিকগঞ্জ, কক্সবাজার, যশোর, পঞ্চগড়
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই জন ও সংক্রমণের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। যশোরে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। পঞ্চগড়ে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা এক শ ছাড়িয়েছে।
১৩ জুন ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ন
আজ শনাক্ত ২৮৫৬, মৃত্যু ৪৪
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৮৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৪ হাজার ৩৭৯ জনে দাঁড়াল। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ১৩৯ জন।
১৩ জুন ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন
যশোরে যুবলীগ নেতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আটক
যশোরে যুবলীগ নেতা আরাফাত মুন্নাফ ওরফে লিটন হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আজ শনিবার সকালে মামলাটির তদন্ত কর্মকর্তা জেলা সিআইডির পরিদর্শক হারুনর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩ জুন ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন
দুই আইডির বিপরীতে ৭২টি নাম
সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জের ২২টি চা-বাগানের দুই হাজার ১১৩টি চা-শ্রমিকের পরিবারের প্রত্যেকটিকে পাঁচ হাজার টাকার করে চেক দেওয়া হয়। মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদ আনুষ্ঠানিকভাবে শ্রমিকদের পরিবারের মাঝে এই চেক বিতরণ করেছেন।
১৩ জুন ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন
আগামীকাল সকাল সাড়ে ১০টায় নাসিমের জানাজা, বনানী কবরস্থানে দাফন
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের জানাজা আগামীকাল সকাল সাড়ে দশটায় বনানী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
১৩ জুন ২০২০, ০৭:৫৮ পূর্বাহ্ন
সুন্দরবনের ফিরিংগী অভয়ারণ্য থেকে ৬ মণ মাছসহ ২৫ জেলে গ্রেপ্তার
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দোবেকি টহল ফাঁড়ি এলাকার ফিরিংগী অভয়ারণ্য থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ২৫ জন জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুই মণ ইলিশের জাটকাসহ ছয় মণ সাদা মাছ জব্দ করা হয়েছে।
১৩ জুন ২০২০, ০৭:২৭ পূর্বাহ্ন
একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম: প্রধানমন্ত্রী
সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩ জুন ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন
লামায় আরেকটি হাতির মৃত্যু
বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে আরেকটি এশিয়ান হাতি মৃত অবস্থায় পাওয়া গেছে। আজ শনিবার ইউনিয়নের খাল খুইলা গ্রামের একটি খালের স্রোতে হাতিটিকে মৃত অবস্থায় ভাসতে দেখেন স্থানীয়রা।
১৩ জুন ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন
চলে গেলেন মোহাম্মদ নাসিম
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
১৩ জুন ২০২০, ০৫:৫৬ পূর্বাহ্ন
সময়ের প্রতিনিধিত্ব করে না এই বাজেট
জাতীয় বাজেট উপস্থাপনের ক্ষেত্রে যেকোনো অর্থমন্ত্রী প্রধানত তিনটি গুণাবলি প্রদর্শন করতে চান। সেগুলো হলো— দৃঢ়তা, কর্তৃত্ব ও কিঞ্চিত নীরস ভাব।
১৩ জুন ২০২০, ০৫:৫২ পূর্বাহ্ন
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২ বিজিবি সদস্য নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আজ শনিবার এক সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের দুই সদস্য মারা গেছেন।
১৩ জুন ২০২০, ০৫:৪০ পূর্বাহ্ন
নাসিমের হৃদযন্ত্রের ক্রিয়া ফিরিয়ে আনতে ডাক্তারদের প্রাণান্ত চেষ্টা
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা চরম সংকটাপন্ন। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
১৩ জুন ২০২০, ০৫:৩২ পূর্বাহ্ন
অগ্নিদগ্ধ সাংবাদিক নান্নু মারা গেছেন
প্রায় পাঁচ মাসের ব্যবধানে একই ঘরে অগ্নিদগ্ধ হয়ে ছেলের পরে মারা গেলেন বাবা। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগরে মারাত্মকভাবে দগ্ধ জ্যেষ্ঠ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু আজ সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১৩ জুন ২০২০, ০৩:৪৭ পূর্বাহ্ন
দিনের শুরুতেই করোনা উপসর্গে আরও একজন চিকিৎসকের মৃত্যু সংবাদ
ঢাকা মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র ডা. আরিফ হাসান করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ শনিবার ভোর রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি একজন জেনারেল প্রাকটিশনার ছিলেন।
১৩ জুন ২০২০, ০৩:১১ পূর্বাহ্ন
পোস্ট মাস্টারকে গুলি করে ছিনতাইয়ের আরও সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে ছিনতাইকৃত ৫০ লাখ টাকার মধ্যে আরও সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। স্থানীয় যুবলীগ নেতা মনিরুল ইসলাম সজীবের শ্বশুর বাড়ি থেকে গত বুধবার এ টাকা উদ্ধার করা হয়। এর আগে, গত ২১ মে দুই লাখ টাকা উদ্ধার হয়েছিল।
১২ জুন ২০২০, ০৪:৫৬ অপরাহ্ন
করোনা আপডেট: চাঁদপুর, মাদারীপুর, পটুয়াখালী, মানিকগঞ্জ, নোয়াখালী, পাবনা
চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ৭৩ জনের ও মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় এক পুলিশ কর্মকর্তা ও দুই ব্যাংক কর্মকর্তাসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকসহ তিন করোনা রোগী ও মানিকগঞ্জ থেকে ঢাকায় নেওয়ার পথে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদিকে, নোয়াখালীতে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে মারা যাওয়া এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে এক নারী ও পাবনায় করোনা উপসর্গ নিয়ে এক কৃষক মারা গেছেন। দ্য ডেইলি স্টার স্থানীয় সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন।
১২ জুন ২০২০, ০৪:২১ অপরাহ্ন
মাদারীপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলায় নিখোঁজের তিনদিন পর ধনঞ্জয় বাড়ৈর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২ জুন ২০২০, ০৩:৫৮ অপরাহ্ন
মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার ‘সামান্য’ উন্নতি, রক্ত জমাট বাঁধছে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার ‘সামান্য’ উন্নতি হয়েছে। গতকালের তুলনায় আজ তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়েছে এবং রক্ত জমাট বাঁধছে।
১২ জুন ২০২০, ০৩:৩০ অপরাহ্ন